ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বমানের উচ্চশিক্ষার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অ্যাক্রেডিটেশন বিষয়ক কর্মশালা নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা এই প্রথম দেশের অর্থনীতির আকার ছাড়াল ৫০০ বিলিয়ন ডলার নড়াইলে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন রাবি শিক্ষার্থী রাণীশংকৈলে গ্রাম আদালত বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত ‘বলিউডের কেউ আমাকে মেসেজ করে না!’ নতুন ছবির প্রচারে ইন্ডাস্ট্রির একাংশকে বিঁধলেন কঙ্গনা ঢুকতে দেয়নি আমেরিকা, দেশে ফিরতেই বীরের সম্মান পেলেন ‘আফ্রিকার সেরা রেফারি’ ফুটবল খেলার সময় বজ্রপাতে স্কুল শিক্ষার্থীর মৃত্যু বিশ্বকাপের পর্দা উঠছে কাল, উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক আসরের পর কাজা নামাজ পড়া যাবে কি? ব্যভিচার ও মানহানির মামলায় খালাস পেলেন নাসির-তামিমা হাম উপসর্গ নিয়ে একদিনে আরও ৮ জনের মৃত্যু ‘অভিনয়ে ফিরতে চাই’, অনেক দিন বড়পর্দা থেকে দূরে এনা রাজধানীতে দুই বাসের চাপায় যুবকের মৃত্যু ২৮ ঘন্টা পর মেঘনায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার ধর্ষণে প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা, যুবক গ্রেফতার নিয়ামতপুরে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে পুলিশের রাতভর অভিযান: ১,৪১৫ পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারী আটক নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৭

টাঙ্গাইলের হত্যা মামলার পলাতক আসামি রাব্বি গ্রেফতার

  • আপলোড সময় : ১০-০৫-২০২৬ ০৬:৫৩:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৫-২০২৬ ০৬:৫৩:০৯ অপরাহ্ন
টাঙ্গাইলের হত্যা মামলার পলাতক আসামি রাব্বি গ্রেফতার টাঙ্গাইলের হত্যা মামলার পলাতক আসামি রাব্বি গ্রেফতার
টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার একটি হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি মোঃ রাব্বি (২৭) চট্টগ্রাম মহানগরীর বন্দর থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম এবং র‌্যাব-১, উত্তরা, ঢাকা এর যৌথ আভিযানিক দল।

রবিবার এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন।

তিনি জানান, শনিবার (৯ মে)  দুপুর ২টায় গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরীর বন্দর থানাধীন সেবা হেলথ কেয়ার সেন্টারের সামনে অভিযান চালিয়ে টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার মামলা নং-৪২ (২৫ এপ্রিল ২০২৬) এর ০৪ নম্বর এজাহারনামীয় পলাতক আসামি মো. রাব্বিকে গ্রেফতার করা হয়।

মামলার নথি অনুযায়ী, আসামির বিরুদ্ধে পেনাল কোড ১৮৬০-এর ১৪৩, ৪৪৭, ৪৪৮, ৩২৩, ৩২৫, ৩০৭, ৩৭৯, ৫০৬, ১১৪, ৩৪ এবং ৩০২ ধারাসহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে।

গ্রেফতারকৃত রাব্বি, টাঙ্গাইল জেলার ঘাটাইল থানাধীন সাইটশৈলা গ্রামের ফরিদের ছেলে।  

গ্রেফতার আসামীকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম মহানগরীর বন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়  সভা

নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা