ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ , ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যালুমিনিয়ামের পাত্রে ভুলেও রান্না করবেন না ছয় খাবার! মুহূর্তের মধ্যে খাবার হয়ে উঠবে বিষ চৌকির উপর স্ত্রীর মৃতদেহ গামছায় ঝুলছিলো স্বামী ! তিব্বতে শক্তিশালী ৭.০ মাত্রার ভূকম্পন: নিহত অন্তত ১৮, ধ্বংসস্তূপে ৩৩৯টি ঘরবাড়ি বিজয় থানাপাতি কেরিয়ারের শীর্ষে থেকে রাজনীতিতে আসায় তিনি অনুপ্রেরণা: সামান্থা রুথ প্রভু বোয়ালখালীতে ২৭ লক্ষ টাকার ইয়াবাসহ গ্রেফতার ১ নগরীতে দুই মাদকসেবীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা, কারাগারে প্রেরণ ফরিদপুরে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্সের ৩ যাত্রীর মৃত্যু ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু তিব্বতে ফের ভূমিকম্প! অন্তত ১৮ জনের মৃত্যু শিক্ষার্থীদের স্বার্থই সবার আগে, দুর্নীতি রোধে শিক্ষকদের ভূমিকা জরুরি: এমপি মিলন আত্রাইয়ে মোল্লা আজাদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচে সিরাজগঞ্জ একাদশের জয় সিংড়ায় ৫০ বছরের জমি বিরোধের নিরসন করলেন চেয়ারম্যান প্রার্থী কামরুল এখন প্রেমপত্র আসে না, আসে শুধু তালাকপত্র রাণীনগরে রাইডোর দুই বছর পূর্তি ও উন্মুক্ত দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩ রামেকে ডেঙ্গুতে কলেজছাত্রের মৃত্যু ট্রাকের ধাক্কায় আহত রাবি শিক্ষার্থী চেসি ত্রিপুরার মৃত্যু, ক্যাম্পাসজুড়ে শোকের ছায়া রাজশাহীতে বাড়িতে হামলা, বৈদ্যুতিক মিটার ভাঙচুর ও টাকা-স্বর্ণালংকার চুরির অভিযোগ দুই কন্যার আকুতি প্রধানমন্ত্রীর নির্দেশে কারাবন্দি বিএনপি নেতা রেন্টুর পরিবারের পাশে রাসিক প্রশাসক

যাত্রীবেশে বাসে ফেনসিডিল পরিবহনকালে রাজশাহীতে দুই মাদক কারবারি গ্রেফতার

  • আপলোড সময় : ১০-০৫-২০২৬ ০৬:১৬:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৫-২০২৬ ০৬:১৬:১৩ অপরাহ্ন
যাত্রীবেশে বাসে ফেনসিডিল পরিবহনকালে রাজশাহীতে দুই মাদক কারবারি গ্রেফতার যাত্রীবেশে বাসে ফেনসিডিল পরিবহনকালে রাজশাহীতে দুই মাদক কারবারি গ্রেফতার
রাজশাহীর পুঠিয়ায় যাত্রীবাহী বাসে অভিনব কায়দায় ফেনসিডিল পরিবহনের সময় দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব।
 
শনিবার (১০ মে) রাত সোয়া ১টায় পুঠিয়া থানার বানেশ্বর বাজার এলাকার রাজশাহী-নাটোর মহাসড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় তার কাছ থেকে ৭৮ বোতল ফেনসিডিল ও মাদক বিক্রির নগদ টাকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃরা হলো: মোঃ অলিউল ওরফে জীবন (২০) সে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা এলাকার বাসিন্দা ও মোঃ টিপু সুলতান (৪০), সে একই উপজেলার পুকুরিয়া এলাকার বাসিন্দা।
 
রবিবার বিকালে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
 
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বানেশ্বর বাজার এলাকার রাজশাহী-নাটোর মহাসড়কে ঢাকাগামী দেশ ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি চালানো হয়| পরে যাত্রীবেশে থাকা দুই ব্যক্তির কাছ থেকে অভিনব কৌশলে বহন করা ৭৮ বোতল ফেনসিডিল (এস্কাফ ও ফেয়ারডিল) এবং মাদক বিক্রির নগদ এক হাজার ৯৬০ টাকা জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃরা দীর্ঘদিন ধরে ফেনসিডিল সংগ্রহ করে রাজশাহীসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল বলে স্বীকার করেছেন বলে জানিয়েছে র‌্যাব।

এ ব্যপারে গ্রেফতার দুইজনের বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রামেকে ডেঙ্গুতে কলেজছাত্রের মৃত্যু

রামেকে ডেঙ্গুতে কলেজছাত্রের মৃত্যু