ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬ , ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীনগরে লক্ষাধীক টাকার নিষিদ্ধ রিং ও কারেন্ট জাল জব্দ নগরীতে ট্রাফিক পুলিশের অভিযানে ৫৫ মামলা ও ৬১ যানবাহন আটক পুঠিয়ায় জমি বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন মহসিন কৃষি ঘরের ৫০ হাজার টাকা জরিমানা সন্তানের আশায় করেছেন ৪ বিয়ে, অবশেষে মা হলেন অভিনেত্রী কারাগার থেকে পালিয়েছে হাজতি আর্জেন্টিনাকে হারানোর স্বপ্ন দেখছে সুইৎজ়ারল্যান্ড, মেসিদের উদ্দেশে কোচ বললেন, ‘ওদের কাঁপিয়ে দেব’ শরীরের নিম্নাঙ্গে অতিরিক্ত চর্বি জমে রয়েছে দেবিনার মতো? কোন রোগে আক্রান্ত জানেন কি জুহু বিচের নগ্ন দৌড় থেকে বিবাহবহির্ভূত সম্পর্ক, উদ্ধার করা যায়নি তাঁর মৃতদেহ নিজেকেই দিয়েছেন উভকামী তকমা, গৌরবের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর কী পরিকল্পনা আকাঙ্ক্ষার? রাণীনগরে লক্ষাধীক টাকার নিষিদ্ধ রিং ও কারেন্ট জাল জব্দ মাঝ-আকাশে হামলার আশঙ্কায় ট্রাম্প! ‘ইরানের হিট লিস্টে এক নম্বরেই রয়েছি’ মান্দায় বজ্রপাতে কৃষকের মৃত্যু কুয়েত, বাহরিন, কাতারে হামলার পরে ইরানের নিশানায় জর্ডন! রাণীনগরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু ভুল ওষুধ প্রয়োগ করায় ডুবির বিলে মাছের মড়ক ১০ লাখ টাকার ক্ষতি জুতোর গোড়ালির কাছে কাটা! কেন এমন জুতো পরে বিশ্বকাপে খেলছেন কিছু ফুটবলার কাটাখালী থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী আজিম সিদ্দিক গ্রেফতার জাহ্নবী-রাম চরণের বিতর্কিত ‘পিদ্দী’ এ বার ওটিটিতে, বিশ্বকাপের আবহে রয়েছে ফুটবল নিয়ে তথ্যচিত্রও

বলিউড থেকে সোজা হলিউডে দিশা পাটানি!

  • আপলোড সময় : ১০-০৫-২০২৬ ০৬:০৩:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৫-২০২৬ ০৬:০৩:৪৮ অপরাহ্ন
বলিউড থেকে সোজা হলিউডে দিশা পাটানি! দিশা পাটানি। ছবি: সংগৃহীত
বলিউডে প্রায় এক দশকের সফল সফরের পর এবার বিশ্বমঞ্চে নিজের পায়ের তলা শক্ত করতে চলেছেন গ্ল্যামার কুইন দিশা পাটানি। দীপিকা পাড়ুকোন কিংবা প্রিয়াঙ্কা চোপড়ার উত্তরসূরি হিসেবে হলিউডের ইঁদুর দৌড়ে এবার নাম লেখালেন এই অভিনেত্রী। আন্তর্জাতিক আঙিনায় দিশার এই রাজকীয় অভিষেকে বর্তমানে খুশির হাওয়া বিটাউনেও। মূলত অ্যাকশন-থ্রিলার ফ্র্যাঞ্চাইজি ‘স্ট্যাটিগার্ডস ভার্সেস হোলিগার্ডস সাগা’র প্রথম কিস্তি ‘দ্য পোর্টাল অফ ফোর্স’-এর মাধ্যমেই শুরু হচ্ছে তাঁর নতুন এই হলিউড সফর।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, হাই-ভোল্টেজ এই আন্তর্জাতিক প্রজেক্টে ‘জেসিকা’ নামক একটি মুখ্য চরিত্রে অভিনয় করছেন দিশা। ‘বাগি ৩’ খ্যাত এই অভিনেত্রীর ক্যারিয়ারে হলিউডে অভিনয়ের সুযোগ যে এক মোড় ঘোরানো অধ্যায়, তা বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যেই ছবিটির ট্রেলার মুক্তি পেয়েছে, যেখানে দিশার উপস্থিতি নজর কেড়েছে দর্শকদের। পর্দায় নিজের উষ্ণতা আর অ্যাকশন দিয়ে বরাবরই দর্শক হৃদয় জয় করেছেন তিনি, আর এবার সেই প্রতিভাকেই বিশ্ব দরবারে মেলে ধরার প্রস্তুতি নিচ্ছেন দিশা।

প্রথম আন্তর্জাতিক কাজ নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে দিশা জানিয়েছেন যে, ছবিটির ট্রেলার লঞ্চের জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। তাঁর মতে, গল্প বলার জন্য নির্দিষ্ট কোনো ভাষা বা দেশের সীমারেখা থাকে না; পর্দার সততাই সব জায়গাতে গ্রহণযোগ্যতা পায়। একজন অভিনেত্রী হিসেবে নিজেকে নতুনভাবে আবিষ্কার করার এই সুযোগে তিনি যেমন উত্তেজিত, তেমনই খানিকটা আশঙ্কিতও ছিলেন। তবে হলিউডের অভিজ্ঞ ও বৈচিত্র্যময় সব শিল্পীদের সঙ্গে কাজের অভিজ্ঞতা তাঁর জন্য এক শিক্ষণীয় বিষয় হয়ে থাকবে।

নিজের দেশের সিনেমার অভিজ্ঞতাকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরতে পেরে গর্বিত এই অভিনেত্রী। দিশার কথায়, তিনি চিরকালই অ্যাকশন ঘরানার ছবি পছন্দ করেন, তাই হলিউডে নিজের সামর্থ্য প্রমাণের এই সুবর্ণ সুযোগকে তিনি পুরোপুরি কাজে লাগাতে চান। ভারতের মাটি থেকে শিখে আসা অভিনয় এবার হলিউডের বড় পর্দায় জেসিকা চরিত্রের মাধ্যমে বিশ্ববাসীর সামনে উপস্থাপন করতে চলেছেন দিশা পাটানি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ট্রাফিক পুলিশের অভিযানে  ৫৫ মামলা ও ৬১ যানবাহন আটক

নগরীতে ট্রাফিক পুলিশের অভিযানে ৫৫ মামলা ও ৬১ যানবাহন আটক