ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬ , ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীনগরে লক্ষাধীক টাকার নিষিদ্ধ রিং ও কারেন্ট জাল জব্দ নগরীতে ট্রাফিক পুলিশের অভিযানে ৫৫ মামলা ও ৬১ যানবাহন আটক পুঠিয়ায় জমি বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন মহসিন কৃষি ঘরের ৫০ হাজার টাকা জরিমানা সন্তানের আশায় করেছেন ৪ বিয়ে, অবশেষে মা হলেন অভিনেত্রী কারাগার থেকে পালিয়েছে হাজতি আর্জেন্টিনাকে হারানোর স্বপ্ন দেখছে সুইৎজ়ারল্যান্ড, মেসিদের উদ্দেশে কোচ বললেন, ‘ওদের কাঁপিয়ে দেব’ শরীরের নিম্নাঙ্গে অতিরিক্ত চর্বি জমে রয়েছে দেবিনার মতো? কোন রোগে আক্রান্ত জানেন কি জুহু বিচের নগ্ন দৌড় থেকে বিবাহবহির্ভূত সম্পর্ক, উদ্ধার করা যায়নি তাঁর মৃতদেহ নিজেকেই দিয়েছেন উভকামী তকমা, গৌরবের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর কী পরিকল্পনা আকাঙ্ক্ষার? রাণীনগরে লক্ষাধীক টাকার নিষিদ্ধ রিং ও কারেন্ট জাল জব্দ মাঝ-আকাশে হামলার আশঙ্কায় ট্রাম্প! ‘ইরানের হিট লিস্টে এক নম্বরেই রয়েছি’ মান্দায় বজ্রপাতে কৃষকের মৃত্যু কুয়েত, বাহরিন, কাতারে হামলার পরে ইরানের নিশানায় জর্ডন! রাণীনগরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু ভুল ওষুধ প্রয়োগ করায় ডুবির বিলে মাছের মড়ক ১০ লাখ টাকার ক্ষতি জুতোর গোড়ালির কাছে কাটা! কেন এমন জুতো পরে বিশ্বকাপে খেলছেন কিছু ফুটবলার কাটাখালী থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী আজিম সিদ্দিক গ্রেফতার জাহ্নবী-রাম চরণের বিতর্কিত ‘পিদ্দী’ এ বার ওটিটিতে, বিশ্বকাপের আবহে রয়েছে ফুটবল নিয়ে তথ্যচিত্রও

গরম এবং ঘামে কেশ ভাল রাখার ৫ কৌশল জেনে নিন

  • আপলোড সময় : ১০-০৫-২০২৬ ০৫:৫৯:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৫-২০২৬ ০৫:৫৯:৫৯ অপরাহ্ন
গরম এবং ঘামে কেশ ভাল রাখার ৫ কৌশল জেনে নিন ফাইল ফটো
গরম কালে সকলে সানস্ক্রিন, ত্বকের কালচে হয়ে যাওয়া নিয়ে মাথা ঘামালেও, মাথার ত্বক নিয়ে তেমন ভাবনাচিন্তা করেন না। গরম মানে শুধু ঠা-ঠা রোদ নয়, বরং বাড়তি ঘামও। বিশেষত যে সব জায়গায় আর্দ্রতার মাত্রা বেশি, সেখানে সমস্যাও বেশি। কয়েক ঘণ্টা রোদে ঘোরাঘুরি করলেই চুল যেন তেলতেলে হয়ে যায়। মাথার ত্বকে ঘাম বসতে শুরু করে। শুরু হয় চুলকানি। ঝরতে থাকে চুলও। কেশচর্চা শিল্পীরা বলছেন, এমন পরিবেশে চুল ভাল রাখতে হলে, কী ভাবে চুল ধোয়া দরকার বা পরিচর্যা করা প্রয়োজন সেই কৌশল জেনে রাখা দরকার। কারণ, এই সময়ে মাথার ত্বকে সেবাম বা তৈল নিঃসরণ বেড়ে যায়। সেই কারণ, মাথার ত্বক পরিষ্কার রাখা প্রয়োজন। স্যালিসাইলিক অ্যাসিড এবং টি-ট্রি অয়েল সেবাম নিঃসরণ নিয়ন্ত্রণে সাহায্য করে।

প্রথম ধাপ: প্রতি দিন চুল ভিজিয়েই স্নান করতে হবে এমনটা নয়। তবে স্নান করার সময়ে মাথার ত্বক ভাল করে পরিষ্কার করা প্রয়োজন। যাতে তেল, ধুলো এবং ময়লা না থাকে। শ্যাম্পু দিয়ে পরিষ্কার করতে হলে হালকা মাসাজ় করে নেওয়া ভাল।

দ্বিতীয় ধাপ: মাথার ত্বককে শ্বাস নিতে দেওয়া জরুরি। চুল খুব টেনে বাঁধলে মাথার ভিতরে ঘাম বসতে পারে। তার চেয়ে ভাল আলগা খোঁপা বা পনিটেল। গরমের সঙ্গে আর্দ্রতা বেশি থাকলে টুপি পরলেও ঘাম বেশি হবে। ফলে চুলে হাওয়া খেলতে দেওয়াই ভাল।

তৃতীয় ধাপ: গরম জলে চুল শুষ্ক হয়ে যায়। তাই ঈষদুষ্ণ জল বা ঠান্ডা জল চুলের জন্য ভাল। তবে জল যেন ঘরের তাপমাত্রায় থাকে। খুব ঠান্ডা জলও চুলের জন্য ভাল নয়।

চতুর্থ ধাপ: কেশসজ্জার জন্য নানা রকম স্প্রে, ক্রিম, সিরামের ব্যবহার হয়। কিন্তু যে কোনও প্রসাধনীরই অতিরিক্ত ব্যবহার চুলের ক্ষতি করতে পারে। চুল চিটচিটে করে তুলতে পারে। তাই যতটা প্রয়োজন, ঠিক ততটুকুই দেওয়া ভাল।

পঞ্চম ধাপ: আর্দ্র আবহাওয়ায় যেমন ঘামের জন্য চুল তেলচিটে হয়ে যায়, তেমনই চুলের আর্দ্রতার অভাব হতে পারে জল কম খেলে বা তরল খাবার খাদ্যতালিকায় কম থাকলে। টাটকা ফল, সব্জি, মাছ, ডিম চুলের জন্য ভাল।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ট্রাফিক পুলিশের অভিযানে  ৫৫ মামলা ও ৬১ যানবাহন আটক

নগরীতে ট্রাফিক পুলিশের অভিযানে ৫৫ মামলা ও ৬১ যানবাহন আটক