ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমিউনিটি পুলিশ কাবাডি পুরুষে দুর্গাপুর, নারীতে গোদাগাড়ীর শিরোপা রাজশাহী তায়কোয়ানডো দোজাং রানার্সআপ ট্রফি জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার কাছে হস্তান্তর গোমস্তাপুরে ডাকাতি মামলায় পলাতক আসামি গ্রেপ্তার ​রাজশাহী নগরীতে ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ১, আটক ২৫ ইন্দোনেশিয়ায় বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিলেন হামজা চৌধুরী রাজশাহীতে মামলার ১২ ঘণ্টায় ধর্ষণ মামলার আসামি গ্রেফতার নিউ ইয়র্কের উদ্দেশে রওনা দিলেন ইরানের প্রেসিডেন্ট দুমকিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১ সাহেববাজার স্বর্ণপট্টির ​কারূশ্রী জুয়েলার্স চুরির ৫ ভরি স্বর্ণ উদ্ধার, গ্রেফতার ৮ ছেলেকে জিম্মি করে মাকে ধর্ষণ: প্রধান আসামির বাড়িঘর ভাঙচুর বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা বলিউড অভিনেত্রী রানি মুখার্জির মা মারা গেছেন রাসেলের স্ত্রীর স্বীকৃতি চান অন্তঃসত্ত্বা অনামিকা এশিয়ায় আলাদা নতুন মুসলিম রাষ্ট্র গঠনের ঘোষণা! ইরানের আকাশে অজ্ঞাত উড়ন্তযান, গভীর রহস্য ভারতে মুসলিমদের নিয়ে বিজেপি নেতার কুরুচিপূর্ণ মন্তব্য মুক্তির আগেই গিনেস বুকে আল্লু অর্জুনের ‘রাকা’ প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় পঞ্চম শ্রেণির ছাত্রীর ৫ দাঁত ভেঙে দিল যুবক ‘আমি কাকে আম্মু বলে ডাকব’ নওগাঁর মান্দায় ভ্যান চালিয়ে যাচ্ছিলেন ফারুক, মুহুর্তেই পিষে দিলো বাস

ধৈর্যের সীমা শেষ হয়ে গেছে: ইরান

  • আপলোড সময় : ১০-০৫-২০২৬ ০৫:৫৬:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৫-২০২৬ ০৫:৫৬:৫৩ অপরাহ্ন
ধৈর্যের সীমা শেষ হয়ে গেছে: ইরান ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিয়ে ইরান বলেছে, তেহরানের দীর্ঘদিনের ‘ধৈর্যের’ সীমা শেষ হয়ে গেছে। তেহরান এখন থেকে যেকোনো উসকানির কঠোর জবাব দেবে।

রবিবার (১০ মে) ইরানের সংসদের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তা কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজায়ি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এই হুঁশিয়ারি দেন। খবর আল-জাজিরার।

এক্স-এ দেওয়া এক পোস্টে রেজায়ি সরাসরি যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে বলেন, “আজ থেকে তেহরানের ধৈর্যের সীমা শেষ। আমাদের কোনো জাহাজের ওপর সামান্যতম আগ্রাসন চালানো হলে তার বিপরীতে মার্কিন জাহাজ এবং সামরিক ঘাঁটিগুলোতে ইরান খুবই ভারী ও চূড়ান্ত হামলা চালাবে।”

তিনি মার্কিন প্রশাসনকে সতর্ক করে আরো বলেন, “সময় দ্রুত ফুরিয়ে আসছে। আমেরিকানদের জন্য এটাই বুদ্ধিমানের কাজ হবে যে তারা যেন কোনো বোকামি না করে নিজেদের তৈরি করা এই চোরাবালিতে আরো তলিয়ে না যায়। তাদের এখন আত্মসমর্পণ ও ছাড় দেওয়ার মানসিকতা তৈরি করতে হবে এবং মধ্যপ্রাচ্যের এই নতুন আঞ্চলিক ব্যবস্থার সঙ্গে মানিয়ে নিতে হবে।”

ইরানি বার্তা সংস্থা তাসনিম নিউজের তথ্যমতে, মুখপাত্রের এই মন্তব্যটি এসেছে ইরানি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আকরামি নিয়ার আজ সকালের একটি সতর্কবার্তার পর।

আকরামি নিয়া জানিয়েছিলেন যে, কোনো দেশ যদি ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা কার্যকর করতে সহায়তা করে, তাহলে তাদের ‘হরমুজ প্রণালি অতিক্রম করার সময় নিশ্চিতভাবেই সমস্যার সম্মুখীন হতে হবে’।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাহেববাজার স্বর্ণপট্টির ​কারূশ্রী জুয়েলার্স চুরির ৫ ভরি স্বর্ণ উদ্ধার, গ্রেফতার ৮

সাহেববাজার স্বর্ণপট্টির ​কারূশ্রী জুয়েলার্স চুরির ৫ ভরি স্বর্ণ উদ্ধার, গ্রেফতার ৮