ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শাল্লায় ছাদির হোসেন হত্যা মামলার প্রধান আসামি সুমন মিয়া গ্রেপ্তার তানোরে চুরির অভিযোগে এক ব্যক্তিকে পিটিয়ে ৫ লাখ টাকা জরিমানা! পাবনায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর আয়োজনে অর্থনৈতিক শুমারি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত যমুনা সেতু পশ্চিম থানায় ১,৫৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার পদ্মা সেতুর পিলারের পাশে মাটি অপসারণে সেতুর ঝুঁকি নেই: সেতুমন্ত্রী এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ আগামী ২০ জুলাই ইরান চুক্তি: ৮০০ শব্দের মধ্যেই গুটিয়ে ফেলা হল লিখিত ভাষ্য! পে-স্কেল: এমপিওভুক্ত শিক্ষকদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী বগুড়ায় এলজিইডির উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত সিংড়ায় ২দিনব্যাপী মাছ চাষের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নোয়াখালীতে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু পীরগঞ্জ পালিগাঁও বিলে মাছের অভয়াশ্রম ও বৃক্ষরোপণের উদ্বোধন নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ ভুল তো হতেই পারে! ইরানের স্কুলে মার্কিন হানায় ১৭৫ জনের মৃত্যুতে দাবি ট্রাম্পের পাচার হওয়া টাকা ফেরতে বিরোধীদলের অবস্থান জানতে চান আইনমন্ত্রী নগরীতে অটোরিকশার ভাড়া তদারকিতে মাঠে রাসিকের রাজস্ব বিভাগ নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় তিন মাসে হাম ও উপসর্গ নিয়ে ৬৬৬ শিশুর মৃত্যু ফুলবাড়ীতে সাড়ে তিন হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও রোপা আমন ধানের বীজ বিতরণ রাজশাহীতে ২ লাখ ৩৩ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ৫ লাখের বেশি জনবল, অর্থনৈতিক শুমারি-২০২৪

আদালতে বিচারকের সামনেই ‘বিষপান’ নারীর

  • আপলোড সময় : ১০-০৫-২০২৬ ০৫:৫৪:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৫-২০২৬ ০৫:৫৪:০৬ অপরাহ্ন
আদালতে বিচারকের সামনেই ‘বিষপান’ নারীর ছবি: সংগৃহীত
ফেনীতে আদালতের কার্যক্রম চলাকালে বিচারকের সামনেই বিষপান করেছেন এক নারী বিচারপ্রার্থী। পরে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

রোববার (১০ মে) দুপুরে ফেনী জেলা ও দায়রা জজ আদালতের ফুলগাজী আমলি আদালতের এজলাসে বিচারকের সামনে এ ঘটনা ঘটে। ওই নারীর নাম তাহমিনা আক্তার মোহনা।

ভুক্তভোগী নারীর বোন জানান, সকালে স্বামীর বিরুদ্ধে কাবিন আদায় সংক্রান্ত মামলার শুনানি ছিল তার বোন মোহনার। শুনানি শেষে আদালত মোহনার স্বামীকে জামিন দেন। জামিনের আদেশ শোনার পরপরই আদালত প্রাঙ্গণে বিচারকের সামনে মোহনা সঙ্গে আনা বিষপান করেন।

মোহনা ফেনী রামপুর এলাকায় একটি ভাড়া বাসায় দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। তার স্বামী আকবর হোসেনের বাড়ি ফেনীর ফুলগাজী উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ মোহনা ছটফট করতে থাকলে উপস্থিত আইনজীবী ও পুলিশ দ্রুত তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠায়।

ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা রোকন উদ্দৌলা জানান, রোগীকে বিষক্রিয়ার লক্ষণ নিয়ে হাসপাতালে আনা হয়েছিল। প্রাথমিক চিকিৎসা দিয়ে পাকস্থলী ওয়াশ করা হয়েছে। বর্তমানে তিনি পর্যবেক্ষণে আছেন।

আদালতের পেশকার জসিম উদ্দিন জানান, বিচারপ্রার্থী তাহমিনা আক্তার মোহনা প্রেম করে ২০২৫ সালে ফুলগাজীর চার সন্তানের বাবা আকবর হোসেনকে বিয়ে করেন। বিয়ের পর দাম্পত্য কলহ দেখা দিলে চলতি বছরের ২৯ জানুয়ারি স্বামীর বিরুদ্ধে মামলা করেন তিনি। রোববার ওই মামলার শুনানি ছিল।

এ বিষয়ে আদালতের পরিদর্শক সাইফুল ইসলাম জানান, শুনানির সময় বাদী ও বিবাদী উভয়ই আদালতে উপস্থিত ছিলেন। বিচার কার্যক্রম চলাকালে ক্ষোভ ও হতাশা থেকে হঠাৎ বিষপান করেন তাহমিনা আক্তার মোহনা। পরে আদালতে থাকা লোকজন দ্রুত তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে অটোরিকশার ভাড়া তদারকিতে মাঠে রাসিকের রাজস্ব বিভাগ

নগরীতে অটোরিকশার ভাড়া তদারকিতে মাঠে রাসিকের রাজস্ব বিভাগ