ঢাকা , রবিবার, ১০ মে ২০২৬ , ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুলাদীতে ধর্ষণ মামলার প্রধান আসামি জিসান চট্টগ্রামে গ্রেফতার শাওন হত্যা মামলার প্রধান আসামি রিফাত গ্রেফতার সলঙ্গায় ১ কেজি হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেফতার ​পবায় নগদ টাকা ও তাসসহ ৬ জুয়াড়ি গ্রেফতার যাত্রীবেশে বাসে ফেনসিডিল পরিবহনকালে রাজশাহীতে দুই মাদক কারবারি গ্রেফতার চারঘাটে বিপুল পরিমান ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার দুই বছর মুনাফা নেই, রাজশাহীতে আমানতকারীদের মানববন্ধন আমিই হবো ক্ষমতার একমাত্র কেন্দ্র: থালাপতি বিজয় বলিউড থেকে সোজা হলিউডে দিশা পাটানি! গরম এবং ঘামে কেশ ভাল রাখার ৫ কৌশল জেনে নিন ধৈর্যের সীমা শেষ হয়ে গেছে: ইরান আদালতে বিচারকের সামনেই ‘বিষপান’ নারীর শ্রীলঙ্কায় কিশোরীকে যৌন নিপীড়ন, শীর্ষ বৌদ্ধ ভিক্ষু গ্রেপ্তার চলতি সপ্তাহেই বাজারে আসছে রাজশাহীর আম সিগারেট জ্বালানোর চেষ্টা, বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ আমার বক্তব্য স্পষ্ট, পুলিশ কোনো দলের নয়: প্রধানমন্ত্রী মিরাজের ৫ উইকেট, ২৭ রানের লিড পেল বাংলাদেশ অতিরিক্ত কর্মঘণ্টায় পুলিশ পাবে ওভারটাইম ভাতা: স্বরাষ্ট্রমন্ত্রী লালপুরে পুকুরে ডুবে যুবকের মৃত্যু আলাদা পে-স্কেল চায় পুলিশ, আছে আরও একগুচ্ছ দাবি

সিগারেট জ্বালানোর চেষ্টা, বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ

  • আপলোড সময় : ১০-০৫-২০২৬ ০৫:৪৬:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৫-২০২৬ ০৫:৪৬:১৮ অপরাহ্ন
সিগারেট জ্বালানোর চেষ্টা, বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জের ফতুল্লার উত্তর ভূইগর এলাকায় গ্যাসলাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের ৫ জন দগ্ধ হয়েছেন।

রোববার (১০ মে) ভোরে গিরিধারা এলাকার ৬ নাম্বার সড়কের একটি ৮ তলা ভবনের নিচতলার পশ্চিম পাশের ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- বাড়িটির ভাড়াটিয়া সবজি বিক্রেতা মো. কালাম (৪৫), তার স্ত্রী সায়মা (৪০), ছেলে মুন্না (১২), মেয়ে মুন্নি (১০) ও কথা (৭)। তাদের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বরুকদিয়া। বিস্ফোরণের পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানান, ফ্ল্যাটের ভাড়াটিয়া মো. শাহজাহান মিয়া। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফ্ল্যাটের পশ্চিম পাশের রুমের সঙ্গে থাকা রান্নাঘরে গ্যাস লাইনে লিকেজ ছিল। এতে বদ্ধ কক্ষে গ্যাস জমে যায়। পরে ভাড়াটিয়া সিগারেটের লাইটার জ্বালানোর চেষ্টা করলে মুহূর্তেই বিস্ফোরণ ঘটে।

ঘটনায় ফ্ল্যাটের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানান, বিকট শব্দে বিস্ফোরণের পর আশপাশের লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করেন। পরে তাদের ঢাকায় জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেয়া হয়।

এদিকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা.শাওন বিন রহমান জানান, অগ্নিদগ্ধ ৫ জনের অবস্থাই আশংকাজনক। আহতদের মধ্যে মো. কালাম ৯৫ শতাংশ, তার স্ত্রী সায়মা ৬০ শতাংশ, ছেলে মুন্না ৩০ শতাংশ, মেয়ে মুন্নি ৩৫ শতাংশ ও কথা ৫২ শতাংশ দগ্ধ হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
​পবায় নগদ টাকা ও তাসসহ ৬ জুয়াড়ি গ্রেফতার

​পবায় নগদ টাকা ও তাসসহ ৬ জুয়াড়ি গ্রেফতার