ঢাকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠিত আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তী উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত, উদযাপন কমিটি ঘোষণা কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার রাজশাহীতে মাদ্রাসাছাত্রকে বলাৎকার: বিচার চাওয়ায় পরিবারকে এলাকা ছাড়া ‘বাঁদর একটা! বাড়িতে তো স্ত্রী আছে’, নগ্ন দৃশ্যে যশকে দেখে ক্ষোভ ঋষিকার! তারকাকে বড় হুঁশিয়ারিও দিলেন বোমা-বিস্ফোরক উদ্ধারে দেশজুড়ে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য বড় সুখবর ছোট্ট মামনির জন্য মানবিক সাহায্যের আবেদন চারঘাটে পুত্রবধূকে বাঁচাতে গিয়ে মারা গেলেন শ্বশুরও শরীয়তপুরে শিশুকে বলাৎকার: জামায়াত নেতার নেতৃত্বে ১ লাখ টাকায় রফা-দফা মাদক নয়, মাঠেই ফিরুক তারুণ্য: রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপের যাত্রা শুরু বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে ফের উৎপাদন বন্ধ পাম্প বিকল হয়ে ১২৫ মেগাওয়াটের ইউনিট বন্ধ চালুর চেষ্টা চলছে; সচল রয়েছে ৩ নম্বর ইউনিট সামিরা খান মাহির দুই সিরিজ নেতাকর্মীরা আসে, প্রতিশ্রুতিও দেয় কিন্তু পাকা হয়না শতবছরের রাস্তা দেশের বাজারে সোনার দাম কমলো ‘আমার বাপেরে ১৫ জনে মিইল্লা কোপাইছে আর আমরা দুই ভাইয়ে ওরে কোপাইছি’ ভারতের উত্তরাখণ্ডে নির্মাণাধীন টানেল ধসে নিহত ৭ টাঙ্গাইলে তালাবদ্ধ ঘর থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার রাজশাহীর নিখোঁজ ২ শিক্ষার্থী কক্সবাজার থেকে উদ্ধার ও মাদক ও জুয়াড়িসহ গ্রেফতার ২০ ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও

মিরাজের ৫ উইকেট, ২৭ রানের লিড পেল বাংলাদেশ

  • আপলোড সময় : ১০-০৫-২০২৬ ০৫:৪১:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৫-২০২৬ ০৫:৪১:১৯ অপরাহ্ন
মিরাজের ৫ উইকেট, ২৭ রানের লিড পেল বাংলাদেশ ছবি: সংগৃহীত
বৃষ্টি শেষে পুনরায় খেলা মাঠে গড়ানোর পর বিকেলটা নিজেদের করে নিলো বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজ টেস্ট ক্যারিয়ারের ১৪তম বারের মতো ইনিংসে ৫ উইকেট শিকার করলেন। তাইজুল ইসলাম-নাহিদ রানারাও শিকারে নামলেন। আর তাতেই প্রথম ইনিংসে ২৭ রানের লিড পেল বাংলাদেশ।

রোববার (১০ মে) মিরপুর টেস্টের তৃতীয় দিনে ৩৮৬ রানে গুটিয়ে গেছে সফরকারী পাকিস্তান। মেহেদী হাসান মিরাজ ৩৮ ওভারে ৫ মেডেনসহ ১০২ রা খরচায় ৫ উইকেট শিকার করেছেন।

এর আগে প্রথম ইনিংসে নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি ও মুমিনুল হকের ৯১ রানে ভর করে ৪১৩ রান সংগ্রহ করেছিল বাংলাদেশ। ফলে পাকিস্তানের ইনিংস শেষে ২৭ রানের লিড পেয়েছে টাইগাররা।

এদিন বৃষ্টি নামার আগে পাকিস্তানের সংগ্রহ ছিল ৬ উইকেটে ৩৪৯ রান। শেষ ৪ উইকেটে ৬৪ রান তুলেছে পাকিস্তান।

প্রথম ইনিংসে পাকিস্তানের নায়ক আজান আওয়াইস। অভিষেক ইনিংসেই সেঞ্চুরি হাঁকানোর কীর্তি গড়েছেন এই ওপেনার। শেষ পর্যন্ত ১৬৫ বলে ১৪ চারে ১০৩ রানে আউট হন তিনি। আওয়াইসকে ফিরিয়ে ১০৪ রানের জুটি ভাঙেন তাসকিন আহমেদ।

এ সময় পাকিস্তান কিছুটা ধাক্কা খায়। ২১০ থেকে ২৩০ এ পৌঁছাতে অধিনায়ক শান মাসুদ (৯) ও সাউদ শাকিল (০) ও আব্দুল্লাহ ফজলের (৬০) উইকেট হারায় তারা।
 
তবে ষষ্ঠ উইকেট জুটিতে পাকিস্তানকে বিপর্যয় থেকে উদ্ধার করেন মোহাম্মদ রিজওয়ান-সালমান আগার জুটি।

এই জুটিতে পাকিস্তান লিড নেয়ার স্বপ্নও দেখা শুরু করেছিল। কিন্তু রিজওয়ানকে ফিরিয়ে ১১৯ রানের জুটি ভেঙে তাইজুল স্বস্তি ফেরান টাইগার শিবিরে।

৭৯ বলে ৮ চারে ৫৯ রান করেন রিজওয়ান।

ম্যাচজুড়ে হতাশ করা নাহিদ রানা বৃষ্টির পর ছন্দ খুঁজে পান। ৯৪ বলে ৬ চার ও ১ ছক্কায় ৫৮ রান করা সালমান আগাকে ফেরান নাহিদ।
 
সালমান আগার বিদায়ের পর আর পাকিস্তানের ইনিংস বেশি দীর্ঘ হয়নি। নোমান আলী ২, শাহিন আফ্রিদি ১৩,হাসান আলী ৬ রান করে আউট হন। মোহাম্মদ আব্বাস ৬ রানে অপরাজিত থাকেন।

মিরাজ ৫ উইকেট নিয়ে দলের সেরা বোলার। এছাড়া তাসকিন ও তাইজুল ২টি এবং নাহিদ বাকি ১টি উইকেট শিকার করেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার

কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার