ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রতিবন্ধী স্কুল খুলে লাখ লাখ টাকা আত্মসাৎ চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের কোপে কৃষকের পা বিচ্ছিন্ন বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি নতুন পে স্কেলে প্রাথমিক শিক্ষকদের বেতন কত হবে নতুন পে স্কেলে প্রাথমিক শিক্ষকদের বেতন কত হবে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন নোয়াখালীতে আপত্তিকর ভিডিও ছড়ানোর ঘটনায় দুই শিক্ষক সাময়িক বরখাস্ত আগস্টে নির্যাতনের শিকার ২৫২ নারী ও কন্যাশিশু পূর্ণ সক্ষমতায় রামপাল বিদ্যুৎকেন্দ্র, ২৫ দিনে উৎপাদন ৬৪ কোটি ইউনিটের বেশি ‘কুড়িগ্রাম এক্সপ্রেসে’ নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার দেওয়ানগঞ্জে পুকুরে অভিযান, ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার ঠাকুরগাঁওয়ে ইয়াবা ও মাদক বিক্রির ১০ লাখ টাকা উদ্ধার, বিএনপি নেতাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার আত্রাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী,র‍্যালি ও আলোচনা সভায় নেতাকর্মীদের ঢল হাজার স্বপ্ন, হাজার হাসি, হাজার আনন্দের এক নতুন যাত্রা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি চট্টগ্রামে ১১৮ বোতল বিদেশি মদসহ আটক ১, প্রাইভেটকার জব্দ সিরাজগঞ্জে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার হাফিজ মাছুম আহমদ দুধরচকী’র জাতীয় পদক গ্লোবাল পিস অ্যাওয়াড লাভ

মা হওয়ার পরে মানসিক সমস্যার মুখে পড়েছিলেন কিয়ারা আডবাণী

  • আপলোড সময় : ১০-০৫-২০২৬ ০৫:৩০:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৫-২০২৬ ০৫:৩০:২০ অপরাহ্ন
মা হওয়ার পরে মানসিক সমস্যার মুখে পড়েছিলেন কিয়ারা আডবাণী ছবি: সংগৃহীত
১৫ জুলাই ২০২৫, কিয়ারা আডবাণী ও সিদ্ধার্থ মলহোত্রের কোলে এসেছে একরত্তি কন্যাসন্তান সরায়াহ। দেখতে দেখতে প্রায় ১০ মাস হয়ে গেল। প্রথম মাতৃত্ব, সেই সঙ্গে নতুন ছবি মুক্তির অপেক্ষায় দিন কাটছে অভিনেত্রীর। সম্প্রতি, মাতৃত্ব-পরবর্তী সমস্যা নিয়ে মুখ খুললেন তিনি। হঠাৎ করে নিজের পরিচয়ে এক বড় বদল, মেনে নিতে বেশ বেগ পেতে হয়েছিল অভিনেত্রীকে।

অভিনেত্রীর কণ্ঠে অভিযোগের সুর, মা হওয়ার পরে কোনও নারীর মানসিক অবস্থা নিয়ে বিশেষ কথা আজও হয় না। তাঁর মতে, এই নিয়ে আরও বেশি করে আলোচনা হওয়া উচিত। সম্প্রতি এক সাক্ষাৎকারে মাতৃত্ব-পরবর্তী মানসিক লড়াই নিয়ে খোলামেলা কথা বললেন তিনি। নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন অভিনেত্রী। চোখের জল ধরে রাখতে পারেননি তিনি।

কিয়ারা জানান, মা হওয়ার অভিজ্ঞতা তাঁর জীবনে এক বড় পরিবর্তন নিয়ে এসেছে। নায়িকা বলেন, “মাতৃত্ব একজন নারীর পরিচয়কে সম্পূর্ণ বদলে দেয়। একেবারে নতুন এক পৃথিবীতে প্রবেশ। সেই সময়ে নিজের প্রতি সহানুভূতিশীল হওয়া খুব কঠিন হয়ে পড়ে। অথচ তখন নিজেকে সময় দেওয়াও খুব জরুরি। আমার ক্ষেত্রে ছ’মাস সময় লেগেছে নিজেকে বোঝাতে যে, নিজের প্রতি একটু নরম হওয়া দরকার।”

অভিনেত্রী যোগ করেন, এর আগে তিনি সব সময়ে অন্যদের কথা ভেবেছেন। কিন্তু সন্তান জন্মের পরে তিনি প্রথম বার নিজের সঙ্গে নিজের সম্পর্কটাকেও গুরুত্ব দিতে শিখেছেন। তাঁর কথায়, “আমার ৩৪ বছরের জীবনে, আমি এখন এসে শিখছি কী ভাবে কোনও সম্পর্কে সীমা টানতে হয়। নিজের প্রতি যে অতিরিক্ত কঠোর হওয়া উচিত নয়, সেটা এখন বুঝছি।” নিজের মানসিক পরিবর্তনের প্রসঙ্গে কিয়ারা বলেন, “অনেক সময়ে আমরা নিজেদের প্রতিটি কাজ নিয়ে অযথা সমালোচনা করি। আমি এখন ভয় না পেয়ে এগিয়ে চলতে শিখেছি। গত ছ’মাসে নিজেকেই এ সব শেখাতে হয়েছে।”

উল্লেখ্য, মা হওয়ার পরে কিয়ারার প্রথম ছবি হিসাবে মুক্তি পাওয়ার কথা ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন আপস’ ছবির। কিয়ারাকে এই ছবিতে দেখা যাবে দক্ষিণী তারকা যশের বিপরীতে। ছবিতে রয়েছেন তারা সুতারিয়া, হুমা কুরৈশী এবং নয়নতারা।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক