ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬ , ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীনগরে লক্ষাধীক টাকার নিষিদ্ধ রিং ও কারেন্ট জাল জব্দ নগরীতে ট্রাফিক পুলিশের অভিযানে ৫৫ মামলা ও ৬১ যানবাহন আটক পুঠিয়ায় জমি বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন মহসিন কৃষি ঘরের ৫০ হাজার টাকা জরিমানা সন্তানের আশায় করেছেন ৪ বিয়ে, অবশেষে মা হলেন অভিনেত্রী কারাগার থেকে পালিয়েছে হাজতি আর্জেন্টিনাকে হারানোর স্বপ্ন দেখছে সুইৎজ়ারল্যান্ড, মেসিদের উদ্দেশে কোচ বললেন, ‘ওদের কাঁপিয়ে দেব’ শরীরের নিম্নাঙ্গে অতিরিক্ত চর্বি জমে রয়েছে দেবিনার মতো? কোন রোগে আক্রান্ত জানেন কি জুহু বিচের নগ্ন দৌড় থেকে বিবাহবহির্ভূত সম্পর্ক, উদ্ধার করা যায়নি তাঁর মৃতদেহ নিজেকেই দিয়েছেন উভকামী তকমা, গৌরবের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর কী পরিকল্পনা আকাঙ্ক্ষার? রাণীনগরে লক্ষাধীক টাকার নিষিদ্ধ রিং ও কারেন্ট জাল জব্দ মাঝ-আকাশে হামলার আশঙ্কায় ট্রাম্প! ‘ইরানের হিট লিস্টে এক নম্বরেই রয়েছি’ মান্দায় বজ্রপাতে কৃষকের মৃত্যু কুয়েত, বাহরিন, কাতারে হামলার পরে ইরানের নিশানায় জর্ডন! রাণীনগরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু ভুল ওষুধ প্রয়োগ করায় ডুবির বিলে মাছের মড়ক ১০ লাখ টাকার ক্ষতি জুতোর গোড়ালির কাছে কাটা! কেন এমন জুতো পরে বিশ্বকাপে খেলছেন কিছু ফুটবলার কাটাখালী থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী আজিম সিদ্দিক গ্রেফতার জাহ্নবী-রাম চরণের বিতর্কিত ‘পিদ্দী’ এ বার ওটিটিতে, বিশ্বকাপের আবহে রয়েছে ফুটবল নিয়ে তথ্যচিত্রও

মনের চাপ কমাতে শরীরচর্চায় ভরসা রাখেন অদা শর্মা

  • আপলোড সময় : ১০-০৫-২০২৬ ০৫:২২:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৫-২০২৬ ০৫:২২:১২ অপরাহ্ন
মনের চাপ কমাতে শরীরচর্চায় ভরসা রাখেন অদা শর্মা ছবি: সংগৃহীত
‘দ্য কেরল স্টোরি’-র পর নানা সময়ে বিতর্ক তাড়া করেছিল তাঁকে। এক সময়ে মানসিক চাপে বিধ্বস্তও হয়ে পড়েন। অদা শর্মা নানা সাক্ষাৎকারে জনিয়েছিলেন, দীর্ঘ সময়ে তাঁর হাতে কাজ ছিল না। মনের চাপ বাড়ছিল। আত্মবিশ্বাসও হারিয়ে ফেলছিলেন। সে সময়ে কাউন্সেলিং করানোর বদলে তিনি শরীরচর্চাতেই মন দেন। কিছু বিশেষ পদ্ধতির ব্যায়াম তাঁকে মানসিক চাপ ও দুশ্চিন্তা কাটিয়ে উঠতে সাহায্য করে। হারানো আত্মবিশ্বাসও ফিরে পান তিনি।

উদ্বেগ কমাতে কোন কোন ব্যায়াম করেন অদা?

কালারিপায়াতু: প্রায় তিন হাজার বছরের পুরনো কালারিপায়াতুর জন্ম মূলত দক্ষিণ ভারতের কেরলমে। মার্শাল আর্টেরই এক ধরন। তামিলনাড়ু, কর্নাটক, উত্তর-পূর্ব শ্রীলঙ্কা এবং মালয়েশিয়াতেও এই বিশেষ পদ্ধতির শারীরিক কসরতের অনুশীলন হয়। ‘কালারি’ কথার অর্থ ‘এলাকা’। ‘পায়াতু’ শব্দের অর্থ ‘যুদ্ধ’। বহু যুগ আগে গুহা তৈরি করে তার ভিতরে ছোট্ট জায়গায় মশাল জ্বালিয়ে গোপনে কালারিপায়াতু অনুশীলন করা হত। পরে প্রায় ৪২ ফুট লম্বা ও ২১ ফুট চওড়া গর্ত খুঁড়ে তৈরি হত কালারিপায়াতুর রিং। তরোয়াল, ছুরি, বর্শা, ত্রিশূল, চাবুক ইত্যাদি ধারালো অস্ত্র নিয়ে কসরতের অনুশীলন করা হয় এতে। অদা লাঠি নিয়ে কালারিয়াপাতু অভ্যাস করেন। এতে নানারকম পশুর ভঙ্গিও করা হয়, যেমন হাতি, সিংহ, ঘোড়া ইত্যাদি। আত্মরক্ষার জন্য, প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য আবার শারীরিক ভারসাম্য ধরে রাখতে লাফিয়ে ঝাঁপিয়ে নানা ভাবে এর অভ্যাস করা হয়।

এরিয়াল যোগ: মাটি থেকে কয়েক ফুট উঁচুতে ঝুলে থেকে যোগব্যায়াম করা অদার প্রিয় শরীরচর্চার মধ্যে একটি। হ্যামক বা ঝোলা কাপড়ের সাহায্যে বাতাসে ঝুলে থেকে বিভিন্ন আসন করা হয়। আবার ডেড হ্যাংও অভ্যাস করা হয়। লোহার রড বা স্টিলের বার দু’হাতে শক্ত করে ধরে ঝুলে থাকতে হবে। এ ধরনের ব্যায়ামে আলাদা করে ওজন তোলার প্রয়োজন হয় না, বিশেষ কোনও যন্ত্রপাতিও লাগে না। শরীরের নিজস্ব ওজনকেই ব্যবহার করা হয়।

স্কাল্পটিং লোয়ার অ্যাব্‌স: ম্যাটে সোজা হয়ে বসে শরীর পিছন দিকে হেলাতে হবে। দুই হাত কোমরের দুই পাশে রেখে স্বাভাবিক ভাবে শ্বাসপ্রশ্বাস নিতে হবে। এর পর হাতে চাপ দিয়ে কোমর থেকে দুই পা উপরের দিকে তুলতে হবে। হাঁটু ভাঙলে হবে না। পা টানটান থাকবে। সেই সময়ে শরীরের উপরিভাগ দুই পায়ের সঙ্গে ৪৫ ডিগ্রি কোন করে থাকবে। এই ভাবে দুই পা ওঠাতে ও নামাতে হবে। এই ব্যায়ামে শরীরের ভারসাম্য বাড়ে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ট্রাফিক পুলিশের অভিযানে  ৫৫ মামলা ও ৬১ যানবাহন আটক

নগরীতে ট্রাফিক পুলিশের অভিযানে ৫৫ মামলা ও ৬১ যানবাহন আটক