ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শরীয়তপুরে শিশুকে বলাৎকার: জামায়াত নেতার নেতৃত্বে ১ লাখ টাকায় রফা-দফা মাদক নয়, মাঠেই ফিরুক তারুণ্য: রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপের যাত্রা শুরু বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে ফের উৎপাদন বন্ধ পাম্প বিকল হয়ে ১২৫ মেগাওয়াটের ইউনিট বন্ধ চালুর চেষ্টা চলছে; সচল রয়েছে ৩ নম্বর ইউনিট সামিরা খান মাহির দুই সিরিজ নেতাকর্মীরা আসে, প্রতিশ্রুতিও দেয় কিন্তু পাকা হয়না শতবছরের রাস্তা দেশের বাজারে সোনার দাম কমলো ‘আমার বাপেরে ১৫ জনে মিইল্লা কোপাইছে আর আমরা দুই ভাইয়ে ওরে কোপাইছি’ ভারতের উত্তরাখণ্ডে নির্মাণাধীন টানেল ধসে নিহত ৭ টাঙ্গাইলে তালাবদ্ধ ঘর থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার রাজশাহীর নিখোঁজ ২ শিক্ষার্থী কক্সবাজার থেকে উদ্ধার ও মাদক ও জুয়াড়িসহ গ্রেফতার ২০ ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও ‘যমুনা নদীর পানির ভবিষ্যৎ রক্ষা করুন, ভারতকে বিদ্যুৎ করিডোরে না বলুন’ ময়মনসিংহে দোকানে ঢুকে রাব্বি হত্যা: ৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামি গ্রেপ্তার কসবা ও কুমিল্লার সীমান্তে ৫০ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ ট্রেনের ছাদ থেকে নামতে গিয়ে দুই বগির মাঝে পড়ে যুবকের মৃত্যু কক্সবাজারে আবাসিক হোটেল থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী পুকুরে গোসলে নেমে দুই বোনসহ ৩ শিশুর মৃত্যু হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু বাঘারপাড়ায় পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু, নিহত দুই বোন

কী ভাবে বলিউডের স্বজনপোষণের সঙ্গে লড়াই করেছেন কৃতি সেনন?

  • আপলোড সময় : ১০-০৫-২০২৬ ০৫:১১:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৫-২০২৬ ০৫:১১:১১ অপরাহ্ন
কী ভাবে বলিউডের স্বজনপোষণের সঙ্গে লড়াই করেছেন কৃতি সেনন? ছবি: সংগৃহীত
কোনও তারকা পরিবারের হাত নেই তাঁর মাথার উপর। নিজের যোগ্যতায় বলিউডে জায়গা তৈরি করেছেন কৃতি সেনন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি খোলাখুলি জানিয়েছেন, কর্মজীবনের শুরুতে বলিউডের স্বজনপোষণের শিকার হয়েছেন তিনি।

বহু বার এমন হয়েছে, যখন প্রায় নিশ্চিত হওয়া চরিত্রের কাজও শেষ পর্যন্ত হাতছাড়া হয়েছে। সেই চরিত্রে পরে অভিনয় করেছেন কোনও তারকাসন্তান। কৃতি জানান, ‘মিমি’ ছবিতে অভিনয়ের আগে তাঁর জীবনে কঠিন একটা সময় এসেছিল। তিনি আরও ভাল কাজ করতে চাইলেও সেই সুযোগ পাচ্ছিলেন না। কোনও চরিত্র নিয়ে কথাবার্তা এগোলেও পরে তা হাতছাড়া হয়ে যেত। অভিনেত্রীর কথায়, “চলচ্চিত্র পরিবার থেকে বলিউডে না এলে অনেক বেশি অনিশ্চয়তা থাকে। প্রতিটি সুযোগের জন্য লড়াই করতে হয়। আমি জীবনে যা পেয়েছি, সবটাই নিজের পরিশ্রমে অর্জন করেছি। আমাকে কিছুই সহজে দেওয়া হয়নি।”

কৃতি আরও জানান, কর্মজীবনের পথে তিনি ভুলও করেছেন। কখনও বাইরের মানুষের পরামর্শ শুনে এমন কিছু ছবি বেছে নিয়েছিলেন, যেগুলি বড় প্রকল্প হলেও অভিনেত্রী হিসেবে তাঁকে বিশেষ কিছু দেয়নি।

কৃতির জীবনে এমনও একটা সময় ছিল যখন কিছুই ঠিক ভাবে হচ্ছিল না। তবে এখন পিছনের তাকিয়ে তিনি মনে করেন, ওই ব্যর্থতার সময়টাই তাঁকে বুঝিয়েছিল, কোন ধরনের কাজ তিনি করতে চান না। কৃতির কথায়, “ব্যর্থতা মানুষকে সাফল্যের চেয়ে অনেক বেশি শিক্ষা দেয়। শুধু এটুকু মনে রাখতে হয়, সাফল্য যেন মাথায় চেপে না বসে এবং ব্যর্থতা যেন মন ভার করে না দেয়।”

‘মিমি’ ছবির মাধ্যমে কৃতির অভিনয়জীবনে বড় মোড় আসে। এই ছবির জন্য তিনি জাতীয় পুরস্কারও পান। বর্তমানে তিনি ‘ককটেল ২’ ছবির কাজ নিয়ে ব্যস্ত। এই ছবিতে তাঁর সঙ্গে রয়েছেন শাহিদ কপূর এবং রশ্মিকা মন্দানা।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীর  নিখোঁজ ২ শিক্ষার্থী কক্সবাজার থেকে উদ্ধার ও মাদক ও জুয়াড়িসহ গ্রেফতার ২০

রাজশাহীর নিখোঁজ ২ শিক্ষার্থী কক্সবাজার থেকে উদ্ধার ও মাদক ও জুয়াড়িসহ গ্রেফতার ২০