ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব চিত্রাংকন প্রতিযোগিতা - ফারাক্কার প্রভাবে মৃতপ্রায় রাজশাহী রাজশাহী সিটি কলেজে ছাত্রদলের কমিটি গঠন নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, উত্তেজনা সকালে ডাবের এক গ্লাস পানিতে মিলতে পারে একাধিক উপকার বাগেরহাটে শিশু ধর্ষণচেষ্টার ঘটনা ২০ হাজারে মীমাংসার চেষ্টা, পরে সংঘর্ষ বিশ্বকাপের মাঝেই ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি পিএসজি তারকা বোনের বিয়ের দিনে সড়কে প্রাণ গেল একমাত্র ভাইয়ের Google, Meta-র বিরুদ্ধে বম্বে হাইকোর্টে যাওয়ার অনুমতি পেলেন অভিনেত্রী প্রীতি নাটোরে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার শুটিং সেটে আমির খান আমাকে মারতে এসেছিলেন! বিস্ফোরক দাবি টুইঙ্কল খান্নার ​ঝিনাইদহে জমজ কন্যা জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বামী  জি-৭ সম্মেলনে জেলেনস্কি-মেলোনির অভিবাদন ঘিরে ভাইরাল ভিডিও, সোশ্যাল মিডিয়ায় বিতর্ক খুলনায় ডাব পেড়ে খাওয়ায় বৃদ্ধকে উলঙ্গ করে মারধর মান্দায় ধানের হাটে ‘৪১ কেজিতে মণ’, জিম্মি কৃষকরা বেঙ্গালুরু মেট্রো স্টেশনে যুগলের আচরণের ভিডিও ভাইরাল, শালীনতা নিয়ে উঠল প্রশ্ন পুলিশের পোশাকের রং ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি গণধর্ষণের পরে তরুণীর যৌনাঙ্গে গুলি! কালা হিরণ: দ্য ব্যাটল ফর লিগ্যাসি’ ছবির মুক্তি বন্ধের আবেদন, শুনানি পিছিয়েছে দিল্লি হাইকোর্টে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন অ্যাঞ্জেলিনা জোলি ঘুম থেকে আর উঠেনি ইতি-মৃত্যুর কারণ অনুসন্ধানে পুলিশ

তানোরে গভীর নলকূপ অপারেটরের দৌরাত্ম্যে

  • আপলোড সময় : ১০-০৫-২০২৬ ০৪:৫৮:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৫-২০২৬ ০৫:০২:৩৬ অপরাহ্ন
তানোরে গভীর নলকূপ অপারেটরের দৌরাত্ম্যে তানোরে গভীর নলকূপ অপারেটরের দৌরাত্ম্যে
রাজশাহীর তানোরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের(বিএমডিএ) একটি গভীর নলকুপ অপারেটরের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এনিয়ে স্কীমভুক্ত কৃষকদের মাঝে চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগীরা বলছে, আওয়ামী দোসর শামসুর রহমান রাতারাতি খোলস পাল্টিয়ে জামায়াত নেতা সেজে এমপির নাম ভাঙ্গিয়ে নানা অজুহাতে কৃষকের কাছে থেকে টাকা আদায় করছে। এ ঘটনায় গত ৩মে স্কীমের কৃষকদের পক্ষে কাবিল কাজী বাদি হয়ে অপারেটর শামসুর রহমানের বিরুদ্ধে বিএমডিএ'র নির্বাহী  প্রকৌশলী ও  তানোর জোনের সহকারী প্রকৌশলীর কাছে লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে বলা হয়েছে, উপজেলার তালন্দ ইউনিয়নের (ইউপি) জেল নম্বর-১৪৬ মোহর মৌজায় ১৮২ নম্বর দাগে অবস্থিত গভীর নলকুপের অপারেটর শামসুর রহমান আওয়ামী লীগ পরিবারের সন্তান। তিনি বিভিন্ন অযুহাত দেখিয়ে কৃষকদের কাছ থেকে টাকা আদায় করেন। তিনি ঠিকভাবে কৃষকদেরকে পানি দেন না। গভীর নলকূপে ঠিক মতো তাকে পাওয়া যায় না। তিনি অন্যায়ভাবে অতিরিক্ত হারে বিঘা প্রতি ১৬০০ টাকা ধার্য করে কৃষকদের কাছ থেকে আদায় করেন। এছাড়াও ড্রেন মেরামত,ট্রান্সফরমার মেরামত, পাহারাদার, লাইনম্যান ইত্যাদি অজুহাতে কৃষকের কাছে থেকে টাকা আদায় করছেন।

কৃষক কাবিল বলেন,তার বাবার প্রায় পাঁচ বিঘা জমি আছে। তার এসব জমিতে ঠিকমতো কখানোই সেচ দেয়া হয় না। স্থানীয় কৃষকেরা সমিতির মাধ্যমে গভীর নলকুপ পরিচালনা করার দাবি করে আসছেন। কিন্তু তাদের দাবি আমলে নেয়া হচ্ছে না।

স্কীমের কৃষকদের দাবি তাদের মতামতের ভিত্তিতে নতুন অপারেটর নিয়োগ ও সমিতির মাধ্যমে গভীর নলকুপ পরিচালনা করতে সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

এবিষয়ে জানতে চাইলে অপারেটর শামসুর রহমান এসব অভিযোগ অস্বীকার করে বলেন, বিগত ১৭ বছর কে আওয়ামী লীগ ছিলো না।তিনি বলেন,কোনো কৃষকের অভিযোগ নাই, কেউ প্রমাণ করতে পারলে তিনি স্বেচ্ছায় দায়িত্ব ছেড়ে দিবেন।

এবিষয়ে বিএমডিএ তানোর জোনের সহকারী প্রকৌশলী নাইমুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়া গেছে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী সিটি কলেজে ছাত্রদলের কমিটি গঠন নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, উত্তেজনা

রাজশাহী সিটি কলেজে ছাত্রদলের কমিটি গঠন নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, উত্তেজনা