ঢাকা , বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ , ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্কুলের যাওয়া হলো না শিফার রাজশাহী থেকে জাপানে কর্মী নিয়োগ এবং সম্ভাব্য বিনিয়োগ নিয়ে আলোচনা সকালে ঘুম থেকে উঠে চা-কফি খাওয়ার পরেই হৃৎস্পন্দন বাড়ছে! রাজশাহী পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ ও চারা বিতরণ আল-কায়েদা সম্পর্কিত জাতিসংঘের বক্তব্যের সপক্ষে কোনো তথ্য নেই: শামা ওবায়েদ জেলা প্রশাসক আন্তঃ উপজেলা গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা উপলক্ষে মহানগর ফুটবল দলের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় নিয়ামতপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ নিরাপদ জীবন ও পরিবেশের জন্য অতি ঝুঁকিপূর্ণ কীটনাশক বন্ধের দাবি কৃষকদের বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণে ৩ যুবকের যাবজ্জীবন রাসিক প্রশাসকের সঙ্গে জিআইজেড প্রতিনিধিদের সাক্ষাৎ ও মতবিনিময় নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ পুঠিয়ায় নন্দনগাছী সড়কে ৩০০ গাছের চারা রোপণ রাজশাহীতে গ্যাস সংকটের কারণে ঘন ঘন লোডশেডিং, বিপাকে হিমাগার মালিকেরা বাংলাদেশ-চীনের যৌথ সহযোগিতায় রাজশাহী সিল্কের ঐতিহ্য ফিরে আসবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মান্দায় মোবাইল কোর্টে চার প্রতিষ্ঠানকে জরিমানা গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ঠাকুরগাঁওয়ে ইকো ইউনিভার্সিটির অনুমোদন, উত্তরাঞ্চলের উচ্চশিক্ষায় নতুন দিগন্ত রাজশাহী বিভাগীয় উন্নয়ন কার্যক্রম দ্রুত বাস্তবায়ন ও জনসেবার মান বাড়ানোর নির্দেশ বিভাগীয় কমিশনারের ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী অবৈধভাবে সার মজুদ ব্যবসায়ীর ৫ হাজার টাকা জরিমানা

পাকিস্তানের পুলিশ চৌকিতে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১২

  • আপলোড সময় : ১০-০৫-২০২৬ ০৪:৫১:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৫-২০২৬ ০৪:৫১:২৯ অপরাহ্ন
পাকিস্তানের পুলিশ চৌকিতে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১২ ছবি: সংগৃহীত
পাকিস্তানে আত্মঘাতী বিস্ফোরণে অন্তত ১২ জন পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। অভিযোগ, বোমা-সহ গাড়ি নিয়ে এক আত্মঘাতী হামলাকারী পুলিশ চৌকিতে ঢুকে পড়েছিলেন। তার পরেই সেখানে একাধিক বিস্ফোরণ হয় এবং গোটা পুলিশ চৌকি উড়ে যায়। ১২ জনের মৃত্যু নিশ্চিত করেছে পুলিশ। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, বিস্ফোরণে আশপাশের এলাকায় স্থানীয় বাসিন্দাদের কয়েক জনও জখম হয়েছেন। হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে।

রয়টার্স পাকিস্তানের এক সিনিয়র পুলিশ কর্মকর্তাকে উদ্ধৃত করে জানিয়েছে, শনিবার রাতে দেশের উত্তর-পশ্চিম প্রান্তে খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু এলাকায় আত্মঘাতী বিস্ফোরণ হয়েছে। এলাকাটি আফগানিস্তানের সীমান্ত সংলগ্ন। তার আগে সেখানে জঙ্গিদের সঙ্গে পাক পুলিশের গুলির লড়াই চলছিল। রাতে আচমকাই পুলিশের চৌকিতে ঢুকে পড়ে গাড়ি। সংঘর্ষমাত্র প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে উঠেছিল চারদিক। গাড়ির চালক-সহ ১২ জন পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। তাঁদের ছিন্নভিন্ন দেহাংশ ছড়িয়েছিটিয়ে পড়েছিল ওই এলাকায়।

ঘটনাস্থল থেকে তিন জন পুলিশ কর্মকর্তাকে জীবন্ত অবস্থায় উদ্ধার করা গিয়েছে। গুরুতর জখম অবস্থায় তাঁদের চিকিৎসা চলছে স্থানীয় হাসপাতালে।

নির্দিষ্ট কোনও সন্ত্রাসবাদী সংগঠনের তরফে এখনও পর্যন্ত এই হামলার দায় স্বীকার করা হয়নি। অভিযোগ, আফগানিস্তান থেকে আসা দুষ্কৃতীরাই এই বিস্ফোরণ ঘটিয়েছে।

পাকিস্তান এবং আফগানিস্তানের সীমান্তে দীর্ঘ দিন ধরেই সংঘর্ষ চলছে। গত ফেব্রুয়ারিতে দুই দেশ সশস্ত্র সামরিক সংঘাতে জড়িয়ে পড়েছিল। তার পর থেকে সীমান্তে অশান্তি লেগেই আছে। যুদ্ধবিরতি নিয়ে আনুষ্ঠানিক ভাবে কোনও সমঝোতা হয়নি দুই পড়শি দেশের মধ্যে। ইসলামাবাদের অভিযোগ, পাকিস্তানের মাটি ব্যবহার করে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে আফগানিস্তান। এর নেপথ্যে ভারতের ভূমিকাও রয়েছে বলে দাবি করেছে তারা। তবে এখনও পর্যন্ত তার কোনও প্রমাণ দেখাতে পারেনি। নয়াদিল্লি প্রথম থেকেই পাকিস্তানের এই ধরনের অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। শনিবার রাতের বিস্ফোরণ এবং প্রাণহানির পর নতুন করে উত্তেজনা ছড়াল পাক-আফগান সীমান্তে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে গ্যাস সংকটের কারণে ঘন ঘন লোডশেডিং, বিপাকে হিমাগার মালিকেরা

রাজশাহীতে গ্যাস সংকটের কারণে ঘন ঘন লোডশেডিং, বিপাকে হিমাগার মালিকেরা