ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক নৌযাত্রা নিরাপদ ও নিশ্চিত করতে রাসিকের পক্ষ থেকে মাঝিদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ বেলকুচিতে ১০০ টাকার লোভ দেখিয়ে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ চুরি হওয়া যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার, তদন্ত অব্যাহত মহানগরীজুড়ে পুলিশের অভিযানে নারীসহ মাদক কারবারী গ্রেফতার ৭ মোবাইলে একাধিক নারীর গোপন ভিডিও, ব্ল্যাকমেইলের অভিযোগ ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে সন্ধ্যায় ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা মুদি দোকান থেকে বাড়ি ফিরছিল শিশু, পথেই ওত পেতে ছিলেন রবিউল নওগাঁর পত্নীতলায় বাসের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত অবশেষে বিতর্কের মাঝে মুখ খুললেন অভিনেত্রী নিকিতা ডেঙ্গিতে আক্রান্ত হয়ে হাসপাতালে শ্বেতা তিওয়ারী ‘ছবি প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় অনুষ্ঠানে আমন্ত্রণ পেতাম না’! মুখ খুললেন ‘আওয়ারাপন’ নায়িকা শ্রিয়া সাপ মারতে বাংলাদেশি বেজি নিয়ে যে বিপদে পড়েছিল জাপান চুয়াডাঙ্গায় এসএসসিতে ফেল করায় ফাঁস নিলো পরীক্ষার্থী ঢাকায় প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যার পর নিজেকেও শেষ করলেন বাড়িওয়ালা নোয়াখালীতে অটোরিকশাচালককে গুলি করে টাকা ও মোবাইল ছিনতাই রাজবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু স্ত্রীর ‘ইচ্ছার বিরুদ্ধে’ শারীরিক সম্পর্ক করতে গিয়ে সর্বনাশ ডাকলেন জহিরুল চাঁদপুরে মায়ের সামনে ছেলেকে গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

ফুলবাড়ীর বাজারে আলু-পেঁয়াজ-রসুনসহ নিত্যপণ্যের দাম স্থিতিশীল

  • আপলোড সময় : ১৯-০৬-২০২৫ ০২:২৫:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৬-২০২৫ ০২:২৫:৩৮ অপরাহ্ন
ফুলবাড়ীর বাজারে আলু-পেঁয়াজ-রসুনসহ নিত্যপণ্যের দাম স্থিতিশীল ফুলবাড়ীর বাজারে আলু-পেঁয়াজ-রসুনসহ নিত্যপণ্যের দাম স্থিতিশীল
দিনাজপুরের ফুলবাড়ীতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক থাকায় আলু, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা মরিচসহ শাক-সবজির বাজারে দামের বড় ধরনের পরিবর্তন হয়নি। ফলে সাধারণ ক্রেতারা স্বস্তিতে বাজার করছেন।

বৃহস্পতিবার (১৯ জুন) সকালে ফুলবাড়ী পৌর এলাকার সুজাপুরের পাইকারি বাজার ঘুরে দেখা যায়, দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি ৪২ থেকে ৪৬ টাকায়, যা খুচরা বাজারে ৪৫ থেকে ৪৮ টাকা দরে মিলছে। ঈদের আগেও এই দামই ছিল। আলু বিক্রি হচ্ছে ১০ থেকে ১২ টাকা কেজি দরে। রসুনের দাম কিছুটা কমেছে; এখন বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২৫ টাকা কেজিতে, যেখানে ঈদের আগে ছিল ১৪০ থেকে ১৪৫ টাকা। আদার দাম কেজিতে ৪০ টাকা কমেছে। কাঁচা মরিচের দামও অপরিবর্তিত রয়েছে ১৮ থেকে ২০ টাকা কেজি। তবে খুচরা বাজারে প্রতিটি পণ্যে ২ থেকে ৪ টাকা বেশি দর দেখা যাচ্ছে।

পণ্য কিনতে আসা দিপা নিপা হোটেল ও মিষ্টান্ন ভান্ডারের সত্ত্বাধিকারী দুলাল চন্দ্র সাহা বলেন, ‘দাম স্থিতিশীল থাকায় খাবারের মান বজায় রাখতে পারছি। বিশেষ করে সকালের নাস্তায় বুটের ডালের পরিবর্তে আলুর ডাল দিচ্ছি, এতে খরচও কিছুটা কমছে।’

পাইকারি ব্যবসায়ী জয়ন্ত সাহা জানান, ‘ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ থাকলেও দেশীয় উৎপাদনই চাহিদা মেটাচ্ছে। ফলে দাম বাড়েনি।’

আরেক বিক্রেতা মিহির প্রামাণিক বলেন, ‘পাবনা, মেহেরপুর, নাটোরসহ দেশের বিভিন্ন জায়গা থেকে প্রচুর পেঁয়াজ ও রসুন এসেছে। প্রশাসনের নজরদারিও রয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই।’ 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নৌযাত্রা নিরাপদ ও নিশ্চিত করতে রাসিকের পক্ষ থেকে মাঝিদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ

নৌযাত্রা নিরাপদ ও নিশ্চিত করতে রাসিকের পক্ষ থেকে মাঝিদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ