ঢাকা , রবিবার, ১০ মে ২০২৬ , ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে পরিত্যক্ত অবস্থায় রিভলভার উদ্ধার ৫৮ দিনের নিষেধাজ্ঞায় কর্মহীন হাতিয়ার জেলেরা হান্টাভাইরাস ছড়ানোর বিষয়ে নতুন তথ্য জানালেন গবেষকরা তানোরে ধান-চাল ক্রয় বন্ধ রেখে রাস্তা সংস্কার, ক্ষোভে ফুঁসছেন চাষিরা কেরলে যাত্রীকে মাদক খাইয়ে ধর্ষণ, ভিডিয়ো বানিয়ে ব্ল্যাকমেল অটোচালকের! হাম নিয়ে নতুন উদ্বেগ, আক্রান্ত হচ্ছেন বয়স্করাও সাগরে হারিয়ে যাওয়া জেলে ফিরলেন ৫৪ বছর পর নগরীতে জুয়ার সরঞ্জাম সহ ৬ জুয়ারি গ্রেপ্তার নগরীতে গাঁজা, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪ নগরীতে গাঁজা, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৮ গুরুদাসপুরের মশিন্দায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে মতবিনিময় সভা মোবাইল চার্জ দিতে গিয়ে কিশোরীর মৃত্যু রাজশাহীতে আজ থেকে ৬ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় মোহনপুরে বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন জেলা পরিষদ প্রশাসক এরশাদ আলী (ঈশা) প্রধানমন্ত্রী জাতিকে এগিয়ে নিতে নতুন কুঁড়ি স্পোর্টসের আয়োজন করেছেন: ভূমিমন্ত্রী মিনু রাজশাহীতে বিজিবির অভিযানে ইয়াবা ও ভারতীয় মদ জব্দ বাগমারায় চুরি হওয়া ১৪ বৈদ্যুতিক মিটার-সহ গ্রেফতার ১ প্রযুক্তি উদ্ভাবনে নেতৃত্ব দিতে হবে শিক্ষার্থীদের: রুয়েট উপাচার্য রুয়েটে নবাগতদের অভিষেক শিক্ষাবান্ধব পরিবেশ গড়ার প্রত্যয়

মোবাইল চার্জ দিতে গিয়ে কিশোরীর মৃত্যু

  • আপলোড সময় : ১০-০৫-২০২৬ ০৩:৫৬:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৫-২০২৬ ০৩:৫৬:৩২ অপরাহ্ন
মোবাইল চার্জ দিতে গিয়ে কিশোরীর মৃত্যু ফাইল ফটো
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে অতিথি রাণী দাস (১৩) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে।

রোববার (১০ মে) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নুরুল হাকিম। এর আগে, শনিবার রাতে উপজেলার চরফকিরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ভুবনের বাড়ির এ ঘটনা ঘটে।

নিহত অতিথি রাণী দাস ওই এলাকার গোপাল চন্দ্র জল দাসের মেয়ে এবং স্থানীয় চরফকিরা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।    

চরফকিরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান জানান, শনিবার রাতে বাড়িতে ব্যবহৃত মোবাইল ফোন বৈদ্যুতিক সকেটে চার্জে দিতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন অতিথি রাণী দাস। এসময় তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলাকালে তিনি মারা যান। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিব বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে। পরে ময়না তদন্ত ছাড়া মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তানোরে ধান-চাল ক্রয় বন্ধ রেখে রাস্তা সংস্কার, ক্ষোভে ফুঁসছেন চাষিরা

তানোরে ধান-চাল ক্রয় বন্ধ রেখে রাস্তা সংস্কার, ক্ষোভে ফুঁসছেন চাষিরা