ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ “দিনদুপুরে তিন বাড়িতে হানা, পুঠিয়ায় বাড়ছে চুরি-আতঙ্ক” নিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত রাণীশংকৈলে একই এলাকায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে তীরনই নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন ভারতের পর দুবাইয়ে হয়রানি, ইরানি মডেলকে ঘিরে রহস্য শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব: নায়িকা পলি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ প্রশাসন পৌঁছানোর আগেই বাল্যবিয়ে সারলেন ছাত্রীকে নিয়ে উধাও হওয়া মৌলভী চলন্ত ট্রেনের ক্যান্টিনে হঠাৎ নারী যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ভুয়া প্রতিবন্ধী স্কুল খুলে লাখ লাখ টাকা আত্মসাৎ চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের কোপে কৃষকের পা বিচ্ছিন্ন বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

প্রযুক্তি উদ্ভাবনে নেতৃত্ব দিতে হবে শিক্ষার্থীদের: রুয়েট উপাচার্য

  • আপলোড সময় : ০৯-০৫-২০২৬ ০৯:০১:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৫-২০২৬ ০৯:০১:৪৮ অপরাহ্ন
প্রযুক্তি উদ্ভাবনে নেতৃত্ব দিতে হবে শিক্ষার্থীদের: রুয়েট উপাচার্য প্রযুক্তি উদ্ভাবনে নেতৃত্ব দিতে হবে শিক্ষার্থীদের: রুয়েট উপাচার্য
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন, শুধু প্রযুক্তির ব্যবহারকারী হয়ে থাকলে চলবে না, প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে দেশকে স্বয়ংসম্পূর্ণ করতে হবে।

তিনি বলেন, তোমাদের কাজ হবে বিজ্ঞানকে প্রযুক্তিতে রূপান্তর করা। প্রকৌশলী হিসেবে নিজেদেরকে নতুন নতুন প্রযুক্তি ˆতরি করতে হবে। আমরা শুধু প্রযুক্তির ব্যবহারকারী হয়ে থাকবো না, প্রযুক্তি ˆতরি করব, প্রযুক্তি রপ্তানি করব।

শনিবার (৯ মে) রুয়েটের অডিটরিয়ামে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের তিনটি অনুষদের ১৪টি বিভাগের মোট এক হাজার ২৩৫ জন শিক্ষার্থী অংশ নেয়| আগামী রবিবার (১০ মে) থেকে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে।

উপাচার্য বলেন, শিক্ষার্থীদের সামনে আগামী চার বছরই সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়| লক্ষ্য অর্জনের জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। তিনি বলেন, প্রস্তুতি নিতে যদি তুমি ব্যর্থ হও, তবে ব্যর্থতাকে বরণ করে নিতে তুমি প্রস্তুতি নিচ্ছ। একই সঙ্গে একজন দক্ষ প্রকৌশলী হওয়ার পাশাপাশি সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান তিনি। এসময় তিনি অভিভাবকদের অভিনন্দন জানিয়ে বলেন, সন্তানদের এ পর্যায়ে নিয়ে আসার পেছনে তাদের অবদান সবচেয়ে বেশি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্র কল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোঃ রবিউল ইসলাম সরকার। তিনি বলেন, শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে ছাত্রকল্যাণ দপ্তর কাজ করে যাচ্ছে। ক্যাম্পাসে র‌্যাগিং ও বুলিংবিরোধী নীতিমালা বাস্তবায়নের পাশাপাশি স্বাস্থ্যবীমাসহ বিভিন্ন কল্যাণমূলক উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের শতভাগ এবং ছাত্রদের প্রায় ৮০ শতাংশ আবাসন নিশ্চিত করা গেছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ কামরুজ্জামান, ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. বশির আহমেদ এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ নুরুল ইসলাম। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ১৪টি বিভাগের বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।

রুয়েটের তিনটি প্রকৌশল অনুষদের ১৪টি বিভাগের বিপরীতে মোট আসন রয়েছে এক হাজার ২৩০টি| এর মধ্যে সিএসই, ইইই, সিই ও এমই বিভাগে ১৮০টি করে, এমটিই, সিএমই, আইপিই, এমএসই, ইউআরপি, ইসিই ও ইটিই বিভাগে ৬০টি করে এবং এআরসিএইচ, সিএইচই ও ইসিএম বিভাগে ৩০টি করে আসন রয়েছে। তবে চলতি শিক্ষাবর্ষে প্রথম বর্ষে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে এক হাজার ২৩৫ জন শিক্ষার্থী।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক