ঢাকা , রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ , ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভাড়া বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, আটক স্বামী ঋণের টাকা নিয়ে ভাবিকে বেধড়ক পেটাচ্ছেন দেবর, ভিডিও ভাইরাল রাজশাহীতে ১২৩৬তম নিয়মিত ইমাম প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন কিশোরীকে ধর্ষণ, মক্তব শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড বৈদ্যুতিক তার চুরি করতে কবরস্থানে চোরের দল নওগাঁর মহাদেবপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতির মৃত্যুতে এমপির শোক প্রেমিকের ডাকে সাড়া দিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার তরুণী বুদ্‌বুদ দেখে পুকুরে ঝাপ দিলেন মা, পরে মিলল দুই বোনের মরদেহ আগামী মাসে খুলবে সেন্টমার্টিন, মানতে হবে যেসব নিয়ম আগামী মাসে খুলবে সেন্টমার্টিন, মানতে হবে যেসব নিয়ম ডিসেম্বরে শেখ হাসিনার ফেরার প্রশ্নে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে শেখ হাসিনার ফেরার প্রশ্নে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে শেখ হাসিনার ফেরার প্রশ্নে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা প্রায় তিন যুগ পর রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনে থামল সাগরদাঁড়ি এক্সপ্রেস রাজশাহীতে বিজিবির অভিযানে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ ট্রেনের শৌচাগারেই ধরা পড়লেন হাতেনাতে! যুগলের কাণ্ডে বিস্মিত নেটপাড়া, রইল ভিডিয়ো তেলেঙ্গানায় তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৭ প্রতিদিন অন্ধ হরিণকে খাবার খুঁজতে সাহায্য করত ১০ বছরের শিশু

নগরীতে শ্রমিকলীগ, যুবলীগ নেতা ও কর্মী সহ গ্রেফতার ২১

  • আপলোড সময় : ১৯-০৬-২০২৫ ০২:২৩:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৬-২০২৫ ০২:২৩:০৫ অপরাহ্ন
নগরীতে শ্রমিকলীগ, যুবলীগ নেতা ও কর্মী সহ গ্রেফতার ২১ নগরীতে শ্রমিকলীগ, যুবলীগ নেতা ও কর্মী সহ গ্রেফতার ২১
রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে রেলওয়ে শ্রমিকলীগের সাবেক সহ-সভাপতি এম. এ. মান্নান বাবু (৪৫), যুবলীগের সাবেক ওয়ার্ড সভাপতি লুৎফার (৪১) ও যুবলীগ কর্মী মো: রকি (২৮) সহ ২১ জনকে গ্রেফতার করেছে থানা ও মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত এম. এ. মান্নান বাবু (৪৫), লুৎফার (৪১) ও মো: রকি (২৮)। বাবু রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার শিরোইল রেলওয়ে কলোনী এলাকার রাহাত আলীর ছেলে। সে রাজশাহী রেলওয়ে শ্রমিকলীগের সাবেক সহ-সভাপতি। লুৎফার কর্ণহার থানার তালুক ধরমপুর এলাকার মৃত শুকুরল্লাহের ছেলে। সে যুবলীগের সাবেক ওয়ার্ড সভাপতি এবং যুবলীগ কর্মী রকি রাজপাড়া থানার ডিঙ্গাডোবা এলাকার মো: গোলামের ছেলে।

বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধের অভিযোগে ৩ জন গ্রেপ্তার হয়েছে। এছাড়াও আরএমপির অভিযানে ১৮ জন গ্রেপ্তার হয়েছে। যার মধ্যে ওয়ারেন্টভুক্ত ৪ জন ও অন্যান্য অপরাধে ১৪ জন।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বৃহস্পতিবার সকালে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান রাজশাহীর ডিসির

ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান রাজশাহীর ডিসির