ঢাকা , মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ , ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিয়ের কয়েক মাসেই দাম্পত্যে ভাঙনের গুঞ্জন! নেপথ্যে পরকীয়া বন্ধুর বাড়িতে ডেকে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ লালপুরে ট্রেনে কাটা পড়ে হকারের মৃত্যু সাঁথিয়ায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টা: বেআইনি সালিশের প্রতিবাদে দুই সংগঠনের গ্রেপ্তার ও বিচারের দাবি চট্টগ্রামে রিফাত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪ চন্দ্রিমা থানায় তাড়ীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ‘ওঁর ব্যক্তিগত পরিসর সম্পর্কে কিছুই জানি না’, আপ্তসহায়কের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ, কী বললেন শ্রাবন্তী? ভাঙল বিমানের জানলা, মাঝ-আকাশে শূন্যে বেরিয়ে গেল যাত্রীর অর্ধেক শরীর! ট্রেন থেকে নামতে গিয়ে পা পিছলে যায় আহম্মদ আলীর, অতঃপর... পাবনার সাঁথিয়ায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টা আইনগত ব্যবস্থার পরিবর্তে বেআইনি আপস-মীমাংসা জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবি দুই সংগঠনের রাজাবাড়ী হাটে আঞ্চলিক কৃত্রিম প্রজনন গবেষণাগার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রাজশাহীতে মিট প্রসেসিং সেন্টার স্থাপনের ঘোষণা প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর শহীদ জিয়া শিশু পার্ক আধুনিকায়নের লক্ষ্যে পরিদর্শনে করলেন, প্রতিমন্ত্রী টুকু পবায় নিম গাছের চারা রোপণ করলেন প্রতিমন্ত্রী টুকু নগরীতে ইয়াবাসহ ২ মাদক কারবারি ও বিভিন্ন মামলায় গ্রেফতার ২৩ এয়ারপোর্ট থানা বিপুল পরিমান ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার-২ ​রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানের সাফারি পার্কে রূপান্তর করা হবে: প্রতিমন্ত্রী ক্ষমা না চাইলে তুষার ও সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে: পাবনা জেলা বিএনপি সেপটিক ট্যাংকে পড়ে প্রাণ গেল ৫ বছরের শিশুর বাসের ধাক্কায় প্রাণ গেল শিশুর

৪১ বছরেও গোলমেশিন! সৌদিতে সেঞ্চুরি রোনাল্ডোর

  • আপলোড সময় : ০৮-০৫-২০২৬ ০৬:১০:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৫-২০২৬ ০৬:১০:৪৩ অপরাহ্ন
৪১ বছরেও গোলমেশিন! সৌদিতে সেঞ্চুরি রোনাল্ডোর ছবি: সংগৃহীত
বয়স ৪১। তবু গোল করার খিদে এখনও একইরকম। বৃহস্পতিবার আল-শাবাবের বিরুদ্ধে গোল করে সৌদি প্রো লিগে ১০০ গোল পূর্ণ করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আল-নাসেরও ৪-২ জিতে লিগ শিরোপার আরও কাছে পৌঁছে গেল। সাদিও মানের ক্রস থেকে ৭৫ মিনিটে কাছের পোস্টে বল জড়ান রোনাল্ডো। এটাই পর্তুগিজ তারকার কেরিয়ারের ৯৭১তম ও চলতি মরসুমে লিগে ২৬তম গোল।

জয়ের সুবাদে ৩২ ম্যাচে আল-নাসরের পয়েন্ট দাঁড়াল ৮২। দ্বিতীয় স্থানে থাকা আল-হিলালের চেয়ে পাঁচ পয়েন্ট এগিয়ে। যদিও করিম বেঞ্জিমাদের হাতে এখনও একটি ম্যাচ বেশি রয়েছে। শুক্রবার আল-খলুদের বিরুদ্ধে লড়াই। তারপর মঙ্গলবার রিয়াধ ডার্বিতে মুখোমুখি আল-নাসর ও আল-হিলাল। পরিস্থিতি যা, তাতে সেই ম্যাচই কার্যত শিরোপা নির্ধারণ করতে পারে।

গতরাতে আরও একটি নজির গড়েছেন রোনাল্ডো। বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে তিনটি আলাদা শীর্ষ ডিভিশন লিগে ১০০ বা তার বেশি গোল করলেন তিনি। এর আগে প্রিমিয়ার লিগ এবং লা লিগাতেও শতরান ছুঁয়েছিলেন পর্তুগিজ তারকা।

রোনাল্ডো চার বছর আগে আল-নাসরে যোগ দেন। তারপর থেকে সৌদি প্রো লিগে মাত্র ১০৫ ম্যাচে ১০০ গোল! সব প্রতিযোগিতা মিলিয়ে আল-নাসরের হয়ে তাঁর গোলসংখ্যা এখন ১৪৫ ম্যাচে ১২৭। চলতি সিজনেও তাঁর ধার কমেনি। ২০২৩-২৪ মরসুমে ৩০ ম্যাচে ৩৫ গোল করে সৌদি প্রো লিগের এক মরশুমে সর্বাধিক গোলের রেকর্ড গড়েছিলেন। এবারও সেই দাপট অক্ষুণ্ণ।

আল-শাবাবের বিরুদ্ধে ম্যাচে অবশ্য শুধু রোনাল্ডো নন, আলো কেড়েছেন জোয়াও ফেলিক্সও। চেলসি থেকে জুলাইয়ে আল-নাসরে যোগ দেওয়া পর্তুগিজ ফরোয়ার্ড হ্যাটট্রিক করেন। তাঁর সঙ্গে রোনাল্ডোর গোল। সব মিলিয়ে আল নাসেরের লড়াইটা অনেক সহজ হয়ে যায়।

ম্যাচ শেষে কোচ হোর্হে জেসুস আপ্লুত। বলেন, ‘রোনাল্ডো সবসময় বিপজ্জনক। আজও সেটা দেখা গেল।’ পাশাপাশি ডার্বি ম্যাচ নিয়েও সতর্ক তিনি। জেসুসের কথায়, ‘এবার প্রতিপক্ষ আল-হিলাল। কঠিন ম্যাচ। আমরা জানি ছোট ছোট বিষয়ও ফল ঠিক করে দিতে পারে।’ শুধু লিগ নয়, এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ টু-তেও এখনও ট্রফির লড়াইয়ে রয়েছে আল-নাসের। ১৬ মে ফাইনালে প্রতিপক্ষ গাম্বা ওসাকা।

২০২২ সালে সৌদিতে আসার পর এখনও পর্যন্ত বড় কোনও ট্রফি জেতেননি রোনাল্ডো। তাই ব্যক্তিগত রেকর্ডের পাশে এবার দলগত সাফল্যের চাপ বাড়ছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজাবাড়ী হাটে আঞ্চলিক কৃত্রিম প্রজনন গবেষণাগার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

রাজাবাড়ী হাটে আঞ্চলিক কৃত্রিম প্রজনন গবেষণাগার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী