ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ , ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফুলবাড়ীতে মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে ছেলের মৃত্যু, বাবা গুরুতর আহত বোয়ালিয়া থানায় ইয়াবা-সহ নারী মাদক কারবারী রুমা গ্রেফতার মান্দায় লিজ নেওয়া বিল গোপনে সাবলিজের অভিযোগ, মানববন্ধনে মৎস্যজীবীরা রুয়েটে স্টেকহোল্ডারদের অংশগ্রহণে কোঅর্ডিনেশন সভা অনুষ্ঠিত নগরীর দাশপুকুর এলাকায় গাঁজা ও ইয়াবা-সহ মাদক কারবারী গ্রেপ্তার চন্দ্রিমা থানায় ইয়াবাসহ মাদক কারবারী সাগর গ্রেপ্তার লক্ষীপুর আইডি বাগানপাড়ায় গাঁজা ও ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার প্রকাশ্যে কিয়ারা-যশ জুটির প্রথম গান, যুগলের ‘ঘনিষ্ঠ’ দৃশ্যকে কেন্দ্র করে শুরু বিতর্ক শাহরুখ খানের ‘কিং’ ছবির বাজেট ৪৫০ কোটি টাকা ফ্রান্সের ম্যাচে পাঁচ রেফারিই আর্জেন্টিনার! বিপদ দেখছেন এমবাপেরা, মেসিকেও রেফারি করা হোক এক গ্লাস ‘কর্টিসল ককটেল’ খেলেই নাকি দূর হবে মানসিক চাপ! ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে ট্রাম্প ইতি টানার বার্তা দিতেই আন্তর্জাতিক বাজারে চড়ছে তেলের দাম ‘বুধবার রাতেই জোরদার হানা’! ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাতিল ঘোষণার পরে হুঁশিয়ারি ট্রাম্পের কর্ণহার থানায় ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার পোষা পাখির মৃত্যু নিয়ে দুই ভাইয়ের বাকবিতণ্ডা, অতঃপর... সোনামসজিদ স্থলবন্দর দিয়ে এক বছর পর দেশে ফিরলেন পুশ ইনের শিকার ৪ ভারতীয় রাজবাড়ীতে পুলিশের ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল আর্জেন্টিনা জেতার উল্লাসে অতিরিক্ত জর্দা খেয়ে ভ্যানচালকের মৃত্যু রাজবাড়ীতে গণধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার রাজশাহীতে নিসচার উদ্যোগে সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালিত

হেঁটে মাতামুহুরী নদী পাড়ির চেষ্টা, তলিয়ে কিশোরের মৃত্যু

  • আপলোড সময় : ০৮-০৫-২০২৬ ০৬:০১:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৫-২০২৬ ০৬:০১:২৫ অপরাহ্ন
হেঁটে মাতামুহুরী নদী পাড়ির চেষ্টা, তলিয়ে কিশোরের মৃত্যু ছবি: সংগৃহীত
কক্সবাজারের চকরিয়া উপজেলার মাতামুহুরী নদীতে সৃষ্ট চোরাবালির গর্তে তলিয়ে নুর ইলাহি নাদিম (১৩) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৮ মে) সকালে চকরিয়া পৌরসভার উত্তর কাহারিয়াঘোনার ৫ নম্বর ওয়ার্ডের খন্দকার পাড়ায় মসজিদ এলাকা সংলগ্ন মাতামুহুরী নদীতে এই ঘটনা ঘটে।

নিহত নুর ইলাহি নাদিম ওই এলাকার বাসিন্দা ও স্থানীয় সাংবাদিক অলি উল্লাহ রনির ছেলে। নাদিম চকরিয়ার একটি স্কুলে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকালে নদীতে পানি কম থাকায় নাদিম তার বন্ধুদের সঙ্গে পায়ে হেঁটে নদী পার হয়ে ওপারে খেলতে যাচ্ছিলেন। পথে নদীর মাঝখানে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের ফলে সৃষ্ট একটি গভীর গর্তে সে তলিয়ে যায়। এসময় সঙ্গে থাকা বন্ধুদের চিৎকার শুনে আশপাশের এলাকাবাসী এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে নাদিমকে মৃত ঘোষণা করেন।

মাতামুহুরী নদীতে ডুবে ওই শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ওসি মো. মনির হোসেন। তিনি বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। মরদেহ প্রাথমিক সুরতহাল করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বোয়ালিয়া থানায়  ইয়াবা-সহ নারী মাদক কারবারী রুমা গ্রেফতার

বোয়ালিয়া থানায় ইয়াবা-সহ নারী মাদক কারবারী রুমা গ্রেফতার