ঢাকা , বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ , ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্কুলের যাওয়া হলো না শিফার রাজশাহী থেকে জাপানে কর্মী নিয়োগ এবং সম্ভাব্য বিনিয়োগ নিয়ে আলোচনা সকালে ঘুম থেকে উঠে চা-কফি খাওয়ার পরেই হৃৎস্পন্দন বাড়ছে! রাজশাহী পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ ও চারা বিতরণ আল-কায়েদা সম্পর্কিত জাতিসংঘের বক্তব্যের সপক্ষে কোনো তথ্য নেই: শামা ওবায়েদ জেলা প্রশাসক আন্তঃ উপজেলা গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা উপলক্ষে মহানগর ফুটবল দলের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় নিয়ামতপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ নিরাপদ জীবন ও পরিবেশের জন্য অতি ঝুঁকিপূর্ণ কীটনাশক বন্ধের দাবি কৃষকদের বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণে ৩ যুবকের যাবজ্জীবন রাসিক প্রশাসকের সঙ্গে জিআইজেড প্রতিনিধিদের সাক্ষাৎ ও মতবিনিময় নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ পুঠিয়ায় নন্দনগাছী সড়কে ৩০০ গাছের চারা রোপণ রাজশাহীতে গ্যাস সংকটের কারণে ঘন ঘন লোডশেডিং, বিপাকে হিমাগার মালিকেরা বাংলাদেশ-চীনের যৌথ সহযোগিতায় রাজশাহী সিল্কের ঐতিহ্য ফিরে আসবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মান্দায় মোবাইল কোর্টে চার প্রতিষ্ঠানকে জরিমানা গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ঠাকুরগাঁওয়ে ইকো ইউনিভার্সিটির অনুমোদন, উত্তরাঞ্চলের উচ্চশিক্ষায় নতুন দিগন্ত রাজশাহী বিভাগীয় উন্নয়ন কার্যক্রম দ্রুত বাস্তবায়ন ও জনসেবার মান বাড়ানোর নির্দেশ বিভাগীয় কমিশনারের ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী অবৈধভাবে সার মজুদ ব্যবসায়ীর ৫ হাজার টাকা জরিমানা

১১৮ আসনের ‘ম্যাজিক ফিগার’ পেলেন বিজয়, সরকার গঠনে থাকল না বাধা

  • আপলোড সময় : ০৮-০৫-২০২৬ ০৫:৫৯:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৫-২০২৬ ০৫:৫৯:১৩ অপরাহ্ন
১১৮ আসনের ‘ম্যাজিক ফিগার’ পেলেন বিজয়, সরকার গঠনে থাকল না বাধা ছবি: সংগৃহীত
তামিল রাজনীতিতে বড়সড় মোড় ঘুরিয়ে অবশেষে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সমর্থন নিশ্চিত করলেন অভিনেতা-রাজনীতিক থালাপতি বিজয়। বাম দলগুলোর সমর্থন পাওয়ার পর এখন সরকার গঠনের পথে আর কোনো বাধা থাকছে না তামিলাগা ভেট্টি কাজাগমের (টিভিকে)।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, শুক্রবার বিকেল সাড়ে ৪টায় রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছেন বিজয়। ধারণা করা হচ্ছে, সরকার গঠনের দাবিই জানাবেন তিনি।

মূলত সিপিআই ও সিপিএমের সমর্থনই পাল্টে দিয়েছে পুরো সমীকরণ। দুই বাম দলই আনুষ্ঠানিকভাবে বিজয়ের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি ভিসিকে প্রধান থল থিরুমাভালাভানও সমর্থন দিয়েছেন টিভিকেকে।

এর আগে কংগ্রেসের ৫টি আসনের সমর্থন ছিল বিজয়ের দলে। পরে সিপিআইয়ের ২টি, সিপিএমের ২টি এবং ভিসিকের ২টি আসন যোগ হওয়ায় সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮ আসনের ‘ম্যাজিক ফিগার’ স্পর্শ করে টিভিকে।

ফলে এখন তামিল রাজনীতিতে নতুন অধ্যায়ের অপেক্ষায় বিজয়ের সমর্থকরা। অভিনয়ের পর্দা কাঁপানো এই তারকা এবার প্রশাসনিক মঞ্চেও কতটা সফল হন, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে গ্যাস সংকটের কারণে ঘন ঘন লোডশেডিং, বিপাকে হিমাগার মালিকেরা

রাজশাহীতে গ্যাস সংকটের কারণে ঘন ঘন লোডশেডিং, বিপাকে হিমাগার মালিকেরা