ঢাকা , বুধবার, ১৩ মে ২০২৬ , ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লালমনিরহাটে স্বামী-স্ত্রীর রক্তক্ষয়ী সংঘর্ষ, দুজনই গুরুতর আহত ঈশ্বরদীতে শ্রেণিকক্ষে বিষাক্ত গন্ধে ৫০–৬০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি মোহনপুর কৃষি কর্মকর্তার প্রচেষ্টায় কৃষিতে অভাবনীয় সাফল্য রাসিক প্রশাসকের উদ্যোগে রামেক ক্যাম্পাসে শিক্ষার্থীবান্ধব বেঞ্চ স্থাপন, স্বস্তি শিক্ষার্থীদের সীতাকুণ্ডে অবৈধভাবে সরকারি চাল মজুদ, ৫ লাখ ৭৮ হাজার কেজি চাল জব্দ তিন মহাদেশে আলাদা উদ্বোধন! মঞ্চ মাতাবেন কেটি পেরি থেকে বাংলাদেশি ডিজে ভারতে মন্দিরের দেয়াল ধসে ৬ ভক্ত নিহত ক্লাস চলাকালে ‘বিষাক্ত কেমিক্যালের গন্ধে’ অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে নাটোরে ব্যাপক প্রচার কার্যক্রম: প্রেস ব্রিফিং অনুষ্ঠিত নাটোর জেলা তথ্য অফিসের আয়োজনে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ৬ কেজি ৮০০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি আটক নিয়ামতপুরে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত নিয়ামতপুরে কিশোরী গৃহবধূর মরদেহ উদ্ধার রামেক হাসপাতালে সরকারি ওষুধ চুরি করে বিক্রয়ের অভিযোগ: ওটি বয় মীরের বিরুদ্ধে স্বামী সূরজের সঙ্গে বিবাহবিচ্ছেদের জল্পনা নিয়ে অবশেষে মুখ খুললেন মৌনী! ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র ৩৯টি বিমান হারিয়েছে, জানালেন মার্কিন আইনপ্রণেতা প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ  একনেক সভায় পদ্মা ব্যারেজসহ ৯ প্রকল্প অনুমোদন পিরোজপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু দুধ নয়, রাগি দুধ খেলে পাবেন বেশি উপকার!

রবীন্দ্রনাথের গান-কবিতা শুনে মনে হয় তিনি একজন দার্শনিক: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

  • আপলোড সময় : ০৮-০৫-২০২৬ ০৫:১৪:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৫-২০২৬ ০৫:১৪:২৩ অপরাহ্ন
রবীন্দ্রনাথের গান-কবিতা শুনে মনে হয় তিনি একজন দার্শনিক: মির্জা ফখরুল ইসলাম আলমগীর রবীন্দ্রনাথের গান-কবিতা শুনে মনে হয় তিনি একজন দার্শনিক: মির্জা ফখরুল ইসলাম আলমগীর
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রবীন্দ্রনাথ হচ্ছে বিশ্ব মানবতার কবি। তার কবিতার মধ্য দিয়ে আমরা আমাদের জীবনকে ঢেলে সাজাতে পারি। রবীন্দ্রনাথের গান, কবিতার কথা শুনে আমার কাছে মনে হয়, তিনি একজন দার্শনিক। 

আজ শুক্রবার (৮ এপ্রিল) সকাল দশটায় নওগাঁর আত্রাই উপজেলার পতিসরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও নওগাঁ জেলা প্রশাসন এ অনুষ্ঠান আয়োজন করে।

ফখরুল ইসলাম আলমগীর বলেন, পতিসরে রবীন্দ্রনাথ জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলেন। এখানে যখন তিনি জমিদারির কাজে আসতেন, তখন কৃষকদের দুঃখ-দুর্দশা এবং অভাব দেখে তিনি ব্যাংক স্থাপন করেছিলেন এবং কৃষিকে আধুনিক করার জন্য আধুনিক পদ্ধতিতে কৃষি কাজ শুরু করেছিলেন। শুধু তাই নয়, এখানে তিনি কৃষি ইনস্টিটিউট স্থাপন করেছিলেন। এটা তাঁর কাজের সাথে, তার কবিতার সাথে সম্পর্কিত ছিল না, তারপরও তিনি সেটা করেছিলেন। 

তিনি বলেন, আমি সাহিত্য ভালোবাসি। রবীন্দ্রনাথ, নজরুলসহ সব ধরনের সাহিত্যই পছন্দ করি। কিন্তু নিজে কিছু লিখতে পারিনা। আসলে যে মানুষ সাহিত্য ভালোবাসে, সাহিত্য চর্চা করে, কবিতা পড়ে, শুনে বা লিখে, গান গায় বা শুনে নিঃসন্দেহে সে একজন ভালো মানুষ হয়। 

মন্ত্রী বলেন, কবিতা, গদ্য, নাটক, গান সর্বক্ষেত্রেই রবি ঠাকুরের অবাধ বিচরণ ছিল। গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল তার গীতাঞ্জলি। এ বইয়ের তিনি নিজেই অনুবাদ করেছিলেন, যার ফলে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন। আমি মনে করি, সারাজীবন রবীন্দ্রনাথকে পড়লেও শেষ করা যাবে না। 

রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, সংস্কৃতিক বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, জাতীয় সংসদের হুইপ অ্যাড. রুহুল কুদ্দুস তালুকদার দুলু, নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল, নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু, নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ রেজাউল ইসলাম রেজু, সাবেক রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী এবং দৈনিক ইত্তেফাক পত্রিকার নির্বাহী পরিচালক সালেহ উদ্দীন উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। অনুষ্ঠানে বিপুলসংখ্যক রবীন্দ্রভক্ত অংশগ্রহণ করেন। 

বিশেষ অতিথির বক্তৃতায় ভূমিমন্ত্রী বলেন, বাংলা আমাদের প্রিয় ভাষা। আমাদের ভাষা পৃথিবীর সব দেশের সব ভাষার চেয়ে বেশি সমৃদ্ধ। যে ভাষায় হৃদয়ের কথা বলা যায়, সে ভাষায় বিশ্ব জয় করেছিলেন বিশ্বকবি, মানবতার কবি। আর তিনি সেই কবি যার স্মৃতি জড়িয়ে আছে এই প্রতিসরে।  

তিনি আরও বলেন, এমন একজন বিশ্ব বরেণ্য ব্যক্তি যদি না জন্মাতেন, বাংলা ভাষার সমৃদ্ধি এতটা এগিয়ে যেত না। তার রচিত গীতাঞ্জলি বিদেশে প্রশংসা কুড়িয়েছে। বিশেষ করে জাপান এবং ইংল্যান্ডে। তার বেশিরভাগ কবিতা লেখা এই পতিসর ও শিলাইদহে। তার কথায় এই আত্রাই ও শাহজাদপুরের টান আছে। অনেক বরেণ্য ব্যক্তির জন্ম হয়েছে এই নওগাঁতে। আমি আশা করি, ভবিষ্যতে এখানে আরও অনেক জ্ঞানী-গুণীর জন্ম হবে। 

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনার সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী। এর পরে বেলুন-ফেস্টুন উড়িয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী ও রবীন্দ্র মেলার উদ্বোধন করা হয়। পরে দিনব্যাপী মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রামেক হাসপাতালে সরকারি ওষুধ চুরি করে বিক্রয়ের অভিযোগ: ওটি বয় মীরের বিরুদ্ধে

রামেক হাসপাতালে সরকারি ওষুধ চুরি করে বিক্রয়ের অভিযোগ: ওটি বয় মীরের বিরুদ্ধে