ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ , ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফুলবাড়ীতে মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে ছেলের মৃত্যু, বাবা গুরুতর আহত বোয়ালিয়া থানায় ইয়াবা-সহ নারী মাদক কারবারী রুমা গ্রেফতার মান্দায় লিজ নেওয়া বিল গোপনে সাবলিজের অভিযোগ, মানববন্ধনে মৎস্যজীবীরা রুয়েটে স্টেকহোল্ডারদের অংশগ্রহণে কোঅর্ডিনেশন সভা অনুষ্ঠিত নগরীর দাশপুকুর এলাকায় গাঁজা ও ইয়াবা-সহ মাদক কারবারী গ্রেপ্তার চন্দ্রিমা থানায় ইয়াবাসহ মাদক কারবারী সাগর গ্রেপ্তার লক্ষীপুর আইডি বাগানপাড়ায় গাঁজা ও ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার প্রকাশ্যে কিয়ারা-যশ জুটির প্রথম গান, যুগলের ‘ঘনিষ্ঠ’ দৃশ্যকে কেন্দ্র করে শুরু বিতর্ক শাহরুখ খানের ‘কিং’ ছবির বাজেট ৪৫০ কোটি টাকা ফ্রান্সের ম্যাচে পাঁচ রেফারিই আর্জেন্টিনার! বিপদ দেখছেন এমবাপেরা, মেসিকেও রেফারি করা হোক এক গ্লাস ‘কর্টিসল ককটেল’ খেলেই নাকি দূর হবে মানসিক চাপ! ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে ট্রাম্প ইতি টানার বার্তা দিতেই আন্তর্জাতিক বাজারে চড়ছে তেলের দাম ‘বুধবার রাতেই জোরদার হানা’! ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাতিল ঘোষণার পরে হুঁশিয়ারি ট্রাম্পের কর্ণহার থানায় ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার পোষা পাখির মৃত্যু নিয়ে দুই ভাইয়ের বাকবিতণ্ডা, অতঃপর... সোনামসজিদ স্থলবন্দর দিয়ে এক বছর পর দেশে ফিরলেন পুশ ইনের শিকার ৪ ভারতীয় রাজবাড়ীতে পুলিশের ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল আর্জেন্টিনা জেতার উল্লাসে অতিরিক্ত জর্দা খেয়ে ভ্যানচালকের মৃত্যু রাজবাড়ীতে গণধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার রাজশাহীতে নিসচার উদ্যোগে সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালিত

নাতির ছোড়া হাসুয়া বিদ্ধ হয়ে দাদির মৃত্যু

  • আপলোড সময় : ০৮-০৫-২০২৬ ০৫:১০:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৫-২০২৬ ০৫:১০:২৪ অপরাহ্ন
নাতির ছোড়া হাসুয়া বিদ্ধ হয়ে দাদির মৃত্যু ছবি: সংগৃহীত
নাটোরের বাগাতিপাড়ায় কুকুরকে লক্ষ্য করে নাতির ছোড়া হাসুয়া ছিটকে দাদির পেটে বিদ্ধ হওয়ার ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় মর্জিনা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত মর্জিনা বেগম উপজেলার জামনগর ইউনিয়নের পুরাতন পশ্চিমপাড়া গ্রামের মোছব্বের আলীর স্ত্রী।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৬ এপ্রিল একটি কুকুর মর্জিনা বেগমের বাড়িতে থাকা হাঁসের বাচ্চা খেয়ে ফেলে। পরদিন একই কুকুর আবারও হাঁসের বাচ্চা ধরতে এলে মর্জিনা বেগমের সাত বছর বয়সী নাতি আলিফ সেটিকে তাড়াতে হাতে থাকা একটি হাসুয়া ছুঁড়ে মারে। তবে, সেটি কুকুরের গায়ে না লেগে লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশে থাকা দাদি মর্জিনা বেগমের পেটে বিদ্ধ হয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দীর্ঘ ১০ দিন চিকিৎসা শেষে বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়। 

এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হান্নান জানান, রাজশাহীতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হলে রাজশাহীর রাজপাড়া থানা থেকে ভোর ৪টার দিকে এ সংক্রান্ত একটি বার্তা আসে। ঘটনাটি তদন্তের জন্য একজন সাব ইন্সপেক্টরকে দায়িত্ব দেওয়া হয়। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বোয়ালিয়া থানায়  ইয়াবা-সহ নারী মাদক কারবারী রুমা গ্রেফতার

বোয়ালিয়া থানায় ইয়াবা-সহ নারী মাদক কারবারী রুমা গ্রেফতার