ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম রাণীশংকৈলের রাজমনির মৃত্যু ঘিরে রহস্য, পাবনায় ছাত্রী নিবাস থেকে মরদেহ উদ্ধার ট্রাফিক আইন প্রতিপালনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণবিজ্ঞপ্তি জাসাস নেতৃবৃন্দের সঙ্গে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের মতবিনিময় রাজপাড়া থানায় গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার মাদক কারবারি শাহ পরান ও আলামিন সারাক্ষণ মদের নেশায় ডুবে থাকেন মৌনী স্বামীকে ছেড়ে অন্যের সঙ্গে থাকার ‘শাস্তি’! তরুণীকে বিবস্ত্র করে মার খামেনেইয়ের কফিনের পাশেই রয়েছে ছোট্ট সেই কফিন নিহত হয় ১৪ মাসের নাতনিও ‘ইরানকে গুঁড়িয়ে দিয়েছি’! খামেনেইয়ের শেষকৃত্য শুরুর দিনে আবার দাবি ট্রাম্পের লালপুরে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায় সহকারী শিক্ষক সিরাজ উদ্দিনের নিয়ামতপুরে চোলাই মদ তৈরির উপকরণসহ গ্রেপ্তার ১ সিংড়ায় পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৫ কর্ণহার থানায় গাঁজা ও নারীসহ দুই মাদক কারবারী গ্রেফতার জুলাই আন্দোলনকে কটাক্ষ: শাওন ও মাহির বিরুদ্ধে থানায় অভিযোগ দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার জুলাই শহীদদের আত্মত্যাগ স্মরণীয় করে রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী পুলিশের দুই বিশেষায়িত ইউনিটের নাম পরিবর্তনের উদ্যোগ ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

৫ ম্যাচে চতুর্থ সেঞ্চুরি করলেন শান্ত

  • আপলোড সময় : ০৮-০৫-২০২৬ ০৫:০১:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৫-২০২৬ ০৫:০১:৪৩ অপরাহ্ন
৫ ম্যাচে চতুর্থ সেঞ্চুরি করলেন শান্ত ছবি: সংগৃহীত
মুহাম্মদ আব্বাসের বল কাভার ড্রাইভ অঞ্চল দিয়ে সীমানাছাড়া করতেই ব্যাট ও হেলমেট হাতে শূন্যে লাফিয়ে সজোরে চিৎকার। সেঞ্চুরির পর যাকে নিজের ট্রেডমার্ক উদযাপনে পরিণত করেছেন নাজমুল হোসেন শান্ত। এর আগে পাকিস্তানের বিপক্ষে তার টেস্টে কোনো ফিফটি ছিল না।

শুক্রবার (৮ মে) প্রথমে হাফসেঞ্চুরির সেই শূন্যতা কাটালেন, এরপর ইনিংসটাকে ম্যাজিক ফিগারে রূপ দিতে কোনো কার্পণ্য করলেন না বাংলাদেশের টেস্ট অধিনায়ক। 

মাত্র ১২৯ বলে টেস্ট ক্যারিয়ারের নবম সেঞ্চুরি তুলে নিয়েছেন শান্ত। সর্বশেষ ৮ ইনিংসে শতকের সংখ্যা ৪, অর্থাৎ সর্বশেষ পাঁচ টেস্টের চারটিতেই তিনি ম্যাজিক ফিগার ছুঁয়েছেন। পেস-স্পিনের মোকাবিলায় শান্ত’র শট বাছাই থেকে শুরু করে প্রতিটি কদম ছিল নিখুঁত। এমন ইনিংস সেঞ্চুরিতে রূপ দিতে না পারলেই বরং অপূর্ণ থেকে যেত! তবে সেঞ্চুরি করেও বেশিক্ষণ অপেক্ষা করলেন না। পরের বলেই লেগ বিফোরের ফাঁদে পড়ে ক্রিজ ছাড়লেন এই তারকা। ২০১ রানে তৃতীয় উইকেট হারাল বাংলাদেশ।

গত কয়েক বছর সাদা পোশাকে বরাবরই উড়ন্ত ফর্মে ছিলেন শান্ত। আর হাফসেঞ্চুরিকে তিন অঙ্কে রূপ দিতে বাংলাদেশের কেউ সম্ভবত তারচেয়ে ভালো জানেন না! টেস্টে ৫ হাফসেঞ্চুরির বিপরীতে তার শতক ৯টি। পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশ শুরুতে ব্যাকফুটে চলে যায় ৩১ রানে ২ উইকেট হারিয়ে। এরপর দুই অভিজ্ঞ তারকা শান্ত-মুমিনুল মিলে গড়লেন ১৭০ রানের দারুণ এক জুটি। যা পাকিস্তানের বিপক্ষে তৃতীয় উইকেটে সর্বোচ্চ রান।

এর আগে পাকিস্তানের বিপক্ষে তৃতীয় উইকেটে সেরা জুটি ছিল ১৩০ রানের। পেশোয়ারে ২০০৩ সালে মোহাম্মদ আশরাফুল ও জাভেদ ওমর ওই জুটি গড়েছিলেন। তৃতীয় উইকেটে সবমিলিয়ে বাংলাদেশের সেরা জুটি ২৪২ রানের। ৫ বছর আগে পাল্লেকেলেতে করা ওই জুটিও শান্ত ও মুমিনুলের দখলে। এবার দুজন মিলে ১৭০ রান তুললেন ২৫৩ বলে। শান্ত ১৩০ বলে ১০১ রানের ইনিংস সাজিয়েছেন ১২ চার ও ২ ছক্কার সাহায্যে।

ক্রিজে অপরাজিত মুমিনুলও হাফসেঞ্চুরি পূর্ণ করেছেন। সর্বশেষ চার ইনিংসেই তিনি ন্যূনতম পঞ্চাশ করেছেন। আগের তিন ইনিংসে করেন ৮২, ৬৩ ও ৮৭। এই ইনিংসে অবশ্য তার ব্যাটেও ম্যাজিক ফিগার দেখতে চাইবে বাংলাদেশ।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম

পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম