ঢাকা , মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ , ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিয়ের কয়েক মাসেই দাম্পত্যে ভাঙনের গুঞ্জন! নেপথ্যে পরকীয়া বন্ধুর বাড়িতে ডেকে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ লালপুরে ট্রেনে কাটা পড়ে হকারের মৃত্যু সাঁথিয়ায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টা: বেআইনি সালিশের প্রতিবাদে দুই সংগঠনের গ্রেপ্তার ও বিচারের দাবি চট্টগ্রামে রিফাত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪ চন্দ্রিমা থানায় তাড়ীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ‘ওঁর ব্যক্তিগত পরিসর সম্পর্কে কিছুই জানি না’, আপ্তসহায়কের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ, কী বললেন শ্রাবন্তী? ভাঙল বিমানের জানলা, মাঝ-আকাশে শূন্যে বেরিয়ে গেল যাত্রীর অর্ধেক শরীর! ট্রেন থেকে নামতে গিয়ে পা পিছলে যায় আহম্মদ আলীর, অতঃপর... পাবনার সাঁথিয়ায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টা আইনগত ব্যবস্থার পরিবর্তে বেআইনি আপস-মীমাংসা জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবি দুই সংগঠনের রাজাবাড়ী হাটে আঞ্চলিক কৃত্রিম প্রজনন গবেষণাগার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রাজশাহীতে মিট প্রসেসিং সেন্টার স্থাপনের ঘোষণা প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর শহীদ জিয়া শিশু পার্ক আধুনিকায়নের লক্ষ্যে পরিদর্শনে করলেন, প্রতিমন্ত্রী টুকু পবায় নিম গাছের চারা রোপণ করলেন প্রতিমন্ত্রী টুকু নগরীতে ইয়াবাসহ ২ মাদক কারবারি ও বিভিন্ন মামলায় গ্রেফতার ২৩ এয়ারপোর্ট থানা বিপুল পরিমান ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার-২ ​রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানের সাফারি পার্কে রূপান্তর করা হবে: প্রতিমন্ত্রী ক্ষমা না চাইলে তুষার ও সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে: পাবনা জেলা বিএনপি সেপটিক ট্যাংকে পড়ে প্রাণ গেল ৫ বছরের শিশুর বাসের ধাক্কায় প্রাণ গেল শিশুর

গাঁজা খেয়ে বাড়িঘর ভাঙচুর ও মাকে মারধর, ছেলে কারাগারে

  • আপলোড সময় : ০৮-০৫-২০২৬ ০৪:৪০:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৫-২০২৬ ০৪:৪০:৩৫ অপরাহ্ন
গাঁজা খেয়ে বাড়িঘর ভাঙচুর ও মাকে মারধর, ছেলে কারাগারে ছবি: সংগৃহীত
সিরাজগঞ্জের কামারখন্দে গাঁজা সেবন করে মাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের দায়ে মো. হালিম (২৬) নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রমমাণ আদালত।

শুক্রবার (৮ মে) সকাল ৮টার দিকে জামতৈল লোকনাথ মন্দিরের কাছে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। তাছাড়া আরও ১০০ টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

দণ্ডপ্রাপ্ত হালিম উপজেলার জামতৈল গ্রামের মৃত রবির ছেলে।

প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, হালিম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। ঘটনার দিন সে গাঁজা সেবন করে মাকে মারধর করে। একপর্যায়ে বাড়িঘরে ভাঙচুর চালায়। এই খবর পেয়ে শুক্রবার সকালে ঘটনাস্থলে গিয়ে হালিমকে কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত। এসময় তার কাছ থেকে ২০ কেজি গাঁজা জব্দ করে ঘটনাস্থলেই বিনষ্ট করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ড. বিপাশা হোসাইন জানান, গাঁজা সেবন করে মাকে মারধর ও বাড়িঘর ভাঙচুর করছে এক যুবক। এমন অভিযোগের প্রেক্ষিতে ওই এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। তাছাড়া জব্দ করা গাঁজা ধ্বংস করা হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজাবাড়ী হাটে আঞ্চলিক কৃত্রিম প্রজনন গবেষণাগার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

রাজাবাড়ী হাটে আঞ্চলিক কৃত্রিম প্রজনন গবেষণাগার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী