ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের কোপে কৃষকের পা বিচ্ছিন্ন বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি নতুন পে স্কেলে প্রাথমিক শিক্ষকদের বেতন কত হবে নতুন পে স্কেলে প্রাথমিক শিক্ষকদের বেতন কত হবে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন নোয়াখালীতে আপত্তিকর ভিডিও ছড়ানোর ঘটনায় দুই শিক্ষক সাময়িক বরখাস্ত আগস্টে নির্যাতনের শিকার ২৫২ নারী ও কন্যাশিশু পূর্ণ সক্ষমতায় রামপাল বিদ্যুৎকেন্দ্র, ২৫ দিনে উৎপাদন ৬৪ কোটি ইউনিটের বেশি ‘কুড়িগ্রাম এক্সপ্রেসে’ নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার দেওয়ানগঞ্জে পুকুরে অভিযান, ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার ঠাকুরগাঁওয়ে ইয়াবা ও মাদক বিক্রির ১০ লাখ টাকা উদ্ধার, বিএনপি নেতাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার আত্রাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী,র‍্যালি ও আলোচনা সভায় নেতাকর্মীদের ঢল হাজার স্বপ্ন, হাজার হাসি, হাজার আনন্দের এক নতুন যাত্রা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি চট্টগ্রামে ১১৮ বোতল বিদেশি মদসহ আটক ১, প্রাইভেটকার জব্দ সিরাজগঞ্জে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার হাফিজ মাছুম আহমদ দুধরচকী’র জাতীয় পদক গ্লোবাল পিস অ্যাওয়াড লাভ ফেনীতে ২১.৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

তানোরে ভিপি সম্পত্তি নিয়ে বিরোধ প্রতিবেদন নিয়ে কালক্ষেপণ

  • আপলোড সময় : ০৮-০৫-২০২৬ ০৪:২৩:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৫-২০২৬ ০৪:২৩:৫৪ অপরাহ্ন
তানোরে ভিপি সম্পত্তি নিয়ে বিরোধ প্রতিবেদন নিয়ে কালক্ষেপণ ফাইল ফটো
রাজশাহীর তানোরে ভিপি সম্পত্তি নিয়ে বিবাদমান দুপক্ষের মাঝে চরম বিরোধের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় উপজেলা ভুমি অফিস থেকে প্রতিবেদন দিতে কালক্ষেপণের অভিযোগ উঠেছে।

জানা গেছে, উপজেলার বাধাইড় ইউনিয়নের (ইউপি) করিমপুর মৌজায়,খতিয়ান নম্বর ২৯,আরএস দাগ নম্বর ৮১,শ্রেণী ধানী,পরিমাণ ৫ দশমিক ১৪ একর সম্পত্তি রয়েছে।

স্থানীয়রা জানান, প্রায় ৫৫ বছরের ভুমি উন্নয়ন কর পরিশোধ করে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন আয়ড়্যা মহল্লার মৃত সেকেন্দার আলীর পুত্র এনামুল হক ও শিবরামপুর মহল্লার মৃত জালাল উদ্দিনের পুত্র আবু সাইদ গং।

ভুক্তভোগীদের অভিযোগ এমতাবস্থায় চাঁপাইনবাবগঞ্জের চরমোহনপুর-একরামপুর গ্রামের আয়েন উদ্দিন বিশ্বাসের পুত্র খাইরুল বিশ্বাস গং জাল দলিল সৃস্টি করেন এবং ২০২৪ সালের ১৪ মার্চ রাজশাহী জেলা জজ আপীল ট্রাইব্যুনালে রাস্ট্রপক্ষের বিরুদ্ধে মামলা করেন।যাহার মামলা নম্বর ০৫/২০২৪ আপীল,৪৮/২০১২ অর্পিত।তবে অবিশ্বাস্যভাবে মাত্র আড়াই মাসের ব্যবধানে রাস্ট্রপক্ষের বিপক্ষে মামলার একতরফা রায় হয়।অর্থাৎ ২০২৪ সালের ১৪ মার্চ  মামলা হয় এবং ২০২৪ সালের ৫মে মামলার রায় দেয়া হয়। ভুক্তভোগীর অভিযোগ মামলায় তাদের আইনিভাবে মোকাবেলা করার কোনো সুযোগ না দেয়ায় একতরফা রায় হয়েছে।

সূ বলছে, নীতিমালা অনুযায়ী যেখানে রাস্ট্রের স্বার্থ রয়েছে সেখানে রাস্ট্রপক্ষ যদি কোনো মামলায় হেরে যায় তাহলে রাস্ট্রপক্ষের উচ্চ আদালতে আপীল করার কথা।কিন্ত্ত এক্ষেত্রে সেটা হয়নি।

আবু সাইদ বলেন, ২০২৪ সালের ২৮ ফেব্রুয়ারী আবু সাইদ গং বাদি হয়ে খাইরুল বিশ্বাস গংকে বিবাদী করে আদালতে ১৪৪ ধারা মামলা করেন। যাহার মামলা নম্বর তানোর-২০১পি/২৪।এ মামলায় ২০২৪ সালের ২ ডিসেম্বর আদালত রায় দেন। যেহেতু একতরফা রায় হয়েছে, সেহুতু রাস্ট্রপক্ষের আপীল বা উচ্চ আদালতে রিট পিটিশন শুনানী নিস্পত্তি না হওয়া পর্যন্ত সম্পত্তি যাদের দখলে আছে তারাই ভোগদখল করবে।

এনামুল হক বলেন, ২০২৬ সালের ১০ মার্চ তিনি এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে রিট পিটিশন করেন যাহার নম্বর-৩৪৩৭। যা উচ্চ আদালতে শুনানীর তালিকায় রয়েছে। এনামুল আরো বলেন, ২০২৫ সালের ২৮ জানুয়ারী তানোর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাশতুরা আমিনা প্রতিবেদন দেন উক্ত সম্পত্তিতে সরকারের স্বার্থ রয়েছে। রাস্ট্র পক্ষের আপীলের সুযোগ আছে,রাস্ট্র পক্ষ আপীল করবে তা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত্য যাদের দখলে রয়েছে তারা ভোগদখল করবে।

অপরদিকে ২০২৫ সালের ১০ নভেম্বর সিনিয়র সহকারী কমিশনার (ভিপি শাখা) এসএম রকিবুল উক্ত সম্পত্তি সরেজমিন তদন্ত করে তানোর উপজেলা ভুমি অফিসকে প্রতিবেদন দিতে বলেন। কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হলেও রহস্যজনক কারণে উপজেলা ভুমি অফিস থেকে এখানো কোনো প্রতিবেদন দেয়া হয়নি। এবিষয়ে ভুক্তভোগীরা সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

এবিষয়ে জানতে চাইলে খাইরুল বিশ্বাস এসব অভিযোগ অস্বীকার করে বলেন, আদালত তাদের পক্ষে রায় দিয়েছেন। তাই এসব সম্পত্তির বৈধ মালিক তারা। কিন্তু সাইদ গং জোরপূর্বক সম্পত্তি দখল করছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক