ঢাকা , মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ , ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিয়ের কয়েক মাসেই দাম্পত্যে ভাঙনের গুঞ্জন! নেপথ্যে পরকীয়া বন্ধুর বাড়িতে ডেকে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ লালপুরে ট্রেনে কাটা পড়ে হকারের মৃত্যু সাঁথিয়ায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টা: বেআইনি সালিশের প্রতিবাদে দুই সংগঠনের গ্রেপ্তার ও বিচারের দাবি চট্টগ্রামে রিফাত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪ চন্দ্রিমা থানায় তাড়ীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ‘ওঁর ব্যক্তিগত পরিসর সম্পর্কে কিছুই জানি না’, আপ্তসহায়কের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ, কী বললেন শ্রাবন্তী? ভাঙল বিমানের জানলা, মাঝ-আকাশে শূন্যে বেরিয়ে গেল যাত্রীর অর্ধেক শরীর! ট্রেন থেকে নামতে গিয়ে পা পিছলে যায় আহম্মদ আলীর, অতঃপর... পাবনার সাঁথিয়ায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টা আইনগত ব্যবস্থার পরিবর্তে বেআইনি আপস-মীমাংসা জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবি দুই সংগঠনের রাজাবাড়ী হাটে আঞ্চলিক কৃত্রিম প্রজনন গবেষণাগার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রাজশাহীতে মিট প্রসেসিং সেন্টার স্থাপনের ঘোষণা প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর শহীদ জিয়া শিশু পার্ক আধুনিকায়নের লক্ষ্যে পরিদর্শনে করলেন, প্রতিমন্ত্রী টুকু পবায় নিম গাছের চারা রোপণ করলেন প্রতিমন্ত্রী টুকু নগরীতে ইয়াবাসহ ২ মাদক কারবারি ও বিভিন্ন মামলায় গ্রেফতার ২৩ এয়ারপোর্ট থানা বিপুল পরিমান ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার-২ ​রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানের সাফারি পার্কে রূপান্তর করা হবে: প্রতিমন্ত্রী ক্ষমা না চাইলে তুষার ও সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে: পাবনা জেলা বিএনপি সেপটিক ট্যাংকে পড়ে প্রাণ গেল ৫ বছরের শিশুর বাসের ধাক্কায় প্রাণ গেল শিশুর

ধর্ষণের অভিযোগে হাত-পা বেঁধে বাঁশে ঝুলিয়ে পুলিশের সামনেই বেধড়ক মারধর ওড়িশায়!

  • আপলোড সময় : ০৮-০৫-২০২৬ ০৩:৫৭:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৫-২০২৬ ০৩:৫৭:১৫ অপরাহ্ন
ধর্ষণের অভিযোগে হাত-পা বেঁধে বাঁশে ঝুলিয়ে পুলিশের সামনেই বেধড়ক মারধর ওড়িশায়! ছবি: সংগৃহীত
ওড়িশায় ধর্ষণের অভিযোগ উঠল রেলপুলিশের এক কনস্টেবলের বিরুদ্ধে। বৃহস্পতিবার তাঁকে হাতের সামনে পেয়ে বেধড়ক মারধর করে উত্তেজিত জনতা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই কনস্টেবলের বিরুদ্ধে এক মহিলাকে উত্ত্যক্ত করা এবং ধর্ষণের অভিযোগ উঠেছিল। অভিযুক্তকে বৃহস্পতিবার হাতের সামনে পেতেই জনরোষ আছড়ে পড়ে। প্রথমে কনস্টেবলের হাত-পা একটি বাঁশের সঙ্গে বাঁধ হয়। তার পর সেই বাঁশে ঝুলিয়ে তাঁকে এলাকায় ঘোরানো হয়। চলে বেধড়ক মারধর।

এই ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে অভিযুক্ত ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু গ্রামবাসীরা বাধা দেন বলে অভিযোগ। শেষে নীরব দর্শক হয়ে থাকতে হয় পুলিশকে। তাদের সামনেই অভিযুক্তকে মারধর করা হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত কনস্টেবল জিম প্রশিক্ষক ছিলেন। তাঁকে মারধরের ঘটনায় চার জনকে গ্রেফতার করেছে পুলিশ।

তদন্তকারীরা জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় এক বন্ধুর সঙ্গে বাইকে করে যাচ্ছিলেন কনস্টেবল। অভিযোগ, সেই সময় স্কুটিতে করে দুই তরুণী যাচ্ছিলেন। তাঁদের উদ্দেশ্য করে অশালীন মন্তব্য করেন। ওই তরুণীরা ভুবনেশ্বরে যাচ্ছিলেন। অভিযোগ, তরুণীদের স্কুটিতে ধাক্কা মারেন কনস্টেবল। তরুণীরা রাস্তায় পড়ে যান। তখন এক তরুণীকে ধর্ষণ করার চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে কনস্টেবলের বিরুদ্ধে। যখন ওই তরুণী পথচলতি লোকজনদের বিষয়টি জানান, কনস্টেবল তাঁদের সঙ্গেও অশালীন আচরণ করেন। তার পরই স্থানীয়েরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। তার পরই শুরু হয় মারধর।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজাবাড়ী হাটে আঞ্চলিক কৃত্রিম প্রজনন গবেষণাগার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

রাজাবাড়ী হাটে আঞ্চলিক কৃত্রিম প্রজনন গবেষণাগার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী