ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬ , ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লংগদুতে বন্যাদুর্গত পরিবারের মাঝে সেনাবাহিনীর ত্রাণ ও বিশুদ্ধ পানি বিতরণ চারঘাট সীমান্তে বিজিবির অভিযানে ৭২ বোতল ভারতীয় জেডি মদ জব্দ রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসককে বিভিন্ন প্রজাতির আম উপহার মান্দায় এলসিএস কর্মী নিয়োগ নিয়ে অপপ্রচার গোদাগাড়ীতে দুই মাদক সেবীর কারাদণ্ড ভারতে আবারও করোনা ভাইরাসের হানা, সতর্কতা জারি কলা, ডিম খেয়ে হত পেটব্যথা, ব্লেড, সাইকেল, টিভির পর দু’বছর ধরে আস্ত বিমান চিবিয়ে খেয়েছিলেন ফরাসি শিল্পী! রাণীনগরে বিশ্ব জনসংখ্যা দিবস পালন গয়নার দোকানে গিয়ে জল ভেবে অ্যাসিড খেয়ে ফেললেন তরুণী আত্রাইয়ে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন, আলোচনা সভা ও শ্রেষ্ঠ কর্মীদের সম্মাননা গাড়ির ভিতরে সমুদ্রসৈকতে যশের সঙ্গে ঘনিষ্ঠ কিয়ারা আত্রাই অগ্রণী ডিগ্রী কলেজের অধ্যক্ষের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বাবার রক্তের প্রতিশোধ নেবই’! আলি খামেনেইয়ের শেষকৃত্য সম্পন্ন হতেই হুঁশিয়ারি পুত্র মোজতবার তানোর পৌর নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা ইরানের ১৪০ জায়গায় হামলা আমেরিকার, প্রত্যাঘাতও শুরু তেহরানের! মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আগামীকাল রাজশাহী আসবেন গাইবান্ধায় ঘুমিয়ে থাকা চাচাকে গলা কেটে হত্যা করলেন ভাতিজা দামকুড়া থানায় গাঁজাসহ মাদক কারবারী মিলন গ্রেফতার মোহনপুরে আম চুরিকে কেন্দ্র করে হত্যা: মূলহোতাসহ দুই আসামি গ্রেফতার রাজশাহী সেনানিবাসে বিআইআরসি ডেপুটি কমান্ড্যান্টের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

নিউ ইয়র্কে দ্বিতীয় বাড়ির ওপর নতুন করসহ ২৬৮ বিলিয়ন ডলারের বাজেট চুক্তি

  • আপলোড সময় : ০৮-০৫-২০২৬ ০৩:৪৯:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৫-২০২৬ ০৩:৪৯:০৫ অপরাহ্ন
নিউ ইয়র্কে দ্বিতীয় বাড়ির ওপর নতুন করসহ ২৬৮ বিলিয়ন ডলারের বাজেট চুক্তি নিউ ইয়র্কে দ্বিতীয় বাড়ির ওপর নতুন করসহ ২৬৮ বিলিয়ন ডলারের বাজেট চুক্তি
নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুলের নেতৃত্বাধীন নিউ ইয়র্ক অঙ্গরাজ্য প্রশাসন ২৬৮ বিলিয়ন ডলারের একটি বাজেট চুক্তির ঘোষণা দিয়েছে, যেখানে নিউ ইয়র্ক সিটিতে দ্বিতীয় বাড়ির ওপর নতুন কর আরোপের প্রস্তাব রাখা হয়েছে। একই সঙ্গে অঙ্গরাজ্যের জলবায়ু আইনও কিছুটা শিথিল করা হবে বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার ঘোষিত এ চুক্তির মাধ্যমে নিউ ইয়র্ক সিটির ৫ দশমিক ৪ বিলিয়ন ডলারের দুই বছরের বাজেট ঘাটতি মোকাবিলার চেষ্টা করা হচ্ছে। বাজেট আলোচনায় দীর্ঘদিন ধরে এ বিষয়টি বড় বিতর্কের কেন্দ্রবিন্দু ছিল।

প্রস্তাবিত 'শহরের ছোট বাসা 'বা দ্বিতীয় বাড়ির কর মূলত নিউ ইয়র্ক সিটিতে বসবাস না করেও সেখানে দামী সম্পত্তির মালিক ধনী ব্যক্তিদের লক্ষ্য করে করা হয়েছে। তবে করটি কীভাবে কার্যকর হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত প্রকাশ করা হয়নি।

গভর্নর হকুল জানান, ডেমোক্র্যাট নেতাদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা চলছে এবং শিগগিরই বিস্তারিত জানানো হবে। তবে কার্ল ই. হেস্টি বলেন, বাজেট চুক্তিটি তাড়াহুড়ো করে করা হয়েছে এবং তিনি এখনো আনুষ্ঠানিকভাবে এতে সম্মতি দেননি।

গত এপ্রিল মাসে হকুল প্রস্তাব দিয়েছিলেন, নিউ ইয়র্ক সিটিতে ৫০ লাখ ডলারের বেশি মূল্যের দ্বিতীয় বাড়ির ওপর এই কর আরোপ করা হবে, যা থেকে বছরে প্রায় ৫০০ মিলিয়ন ডলার রাজস্ব আসতে পারে।

তিনি বলেন, নিউ ইয়র্ক সিটির সম্পত্তি কর নির্ধারণ পদ্ধতি 'অদ্ভুত ধরনের' হওয়ায় নতুন কর কাঠামো নির্ধারণ করা কঠিন হয়ে পড়েছে।

বর্তমানে শহরের অর্থ বিভাগ কনডো ও কো-অপ অ্যাপার্টমেন্টের কর নির্ধারণ করে তাদের বাজারমূল্যের ভিত্তিতে নয়, বরং আয় উৎপাদনের সম্ভাবনার ভিত্তিতে। ফলে বহু বিলাসবহুল অ্যাপার্টমেন্টের করমূল্য প্রকৃত বিক্রয়মূল্যের তুলনায় অনেক কম নির্ধারিত হয়।

হকুল জানান, বর্তমানে ২০০ মিলিয়ন ডলার মূল্যের কোনো সম্পত্তির করমূল্য মাত্র ৭ মিলিয়ন ডলার হিসেবে নির্ধারিত হতে পারে।

এদিকে, নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি ধনী ব্যবসায়ীদের জন্য ব্যবহৃত 'পাস-থ্রু এন্টিটি ট্যাক্স ক্রেডিট' কমানোর শেষ মুহূর্তের একটি প্রস্তাব দিয়েছিলেন, তবে হকুল তা প্রত্যাখ্যান করেছেন।

বাজেট চুক্তিতে নিউ ইয়র্ক সিটির জন্য ১ দশমিক ৫ বিলিয়ন ডলার পরিচালন সহায়তাও অন্তর্ভুক্ত রয়েছে, যা শহরের বাজেট সংকট মোকাবিলায় সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।

এছাড়া আবাসন উন্নয়ন দ্রুততর করতে পরিবেশগত পর্যালোচনা প্রক্রিয়ায় কিছু ছাড় দেওয়া এবং আবাসিক খরচ কমাতে বীমা পরিশোধ ব্যবস্থায় পরিবর্তনের প্রস্তাবও রাখা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসককে বিভিন্ন প্রজাতির আম উপহার

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসককে বিভিন্ন প্রজাতির আম উপহার