ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬ , ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পানি সম্পদবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি মিলন নগরীতে ইয়াবা, ট্যাপেন্টাডল, গাঁজা ও এসকাফ সিরাপ-গ্রেফতার ৩ এমবাপেদের নিয়ে বর্ণবিদ্বেষী মন্তব্য! সেমিফাইনালের আগে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে ধুয়ে দিলেন স্পেনের ইয়ামাল বাছুরকে মঞ্চে টেনে এনে নাচানোর চেষ্টা! ভিডিয়ো দেখে কড়া বার্তা টিনার ‘কারও সঙ্গেই যৌন সম্পর্ক চাই না’, নিজেকে উভকামী বলেছিলেন, এ বার অন্য গোপন কথা জানালেন আকাঙ্ক্ষা রাসিক প্রশাসকের সাথে পিএসএস সদস্যবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শিশুকে চেতনানাশক খাইয়ে ধর্ষণ মুদি দোকানির প্রবাসীর স্ত্রী নিয়ে যুবক উধাও, স্বামীর হুলুস্থুল কাণ্ড ডিগ্রি পরীক্ষা উপলক্ষে আরএমপির গণবিজ্ঞপ্তি প্রকাশ সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের লক্ষ্য করে গুলি চালাল বিজিবি কুড়িগ্রামে পরকীয়ার জেরে স্বামীকে হত্যা: স্ত্রী-প্রেমিকসহ ৪ জনের যাবজ্জীবন বিস্কুটের লোভ দেখিয়ে পাঁচ ও ছয় বছর দুই শিশুকে ঘরে নিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে সাতক্ষীরা ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার ঝিনাইদহে বাবা-ছেলের একসঙ্গে ইয়াবা সেবন রাস্তা থেকে মাদরাসাছাত্রীকে তুলে নিয়ে আখক্ষেতে ধর্ষণচেষ্টার অভিযোগে বিস্কুটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে স্ত্রীকে হাত-পা বেঁধে, চুল কেটে রাতভর নির্যাতন মাদকসেবীর তিন বছর ধরে বিদেশে স্বামী, সন্তান জন্ম দিয়ে আলোচনায় স্ত্রী সাতক্ষীরায় ধর্ষণের শিকার শিশুর পাশে জেলা প্রশাসন প্রবাসীর জমানো টাকা নিয়ে উধাও স্ত্রী, হাসপাতালে কাতরাচ্ছে ৫ বছরের শিশু

চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয়ে কোটি টাকার দুর্নীতির অভিযোগ

  • আপলোড সময় : ০৮-০৫-২০২৬ ০৩:৪৬:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৫-২০২৬ ০৩:৪৬:৩৪ অপরাহ্ন
চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয়ে কোটি টাকার দুর্নীতির অভিযোগ চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয়ে কোটি টাকার দুর্নীতির অভিযোগ
নোয়াখালীর বেগমগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয়ে বিদ্যুৎ বিলসহ বিভিন্ন খাতে কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে গঠিত বিদ্যালয়টির পূর্ববর্তী ম্যানেজিং কমিটি ও সাময়িক বরখাস্তকৃত প্রধান শিক্ষক মো.মাহবুবুর রশীদ তারেক বিদ্যালয়টিকে অনিয়ম ও দুর্নীতির আখড়ায় পরিণত করেছিলেন বলে  অভিযোগ তুলেছেন বিদ্যালয় পরিচালনা কমিটির বর্তমান সভাপতি ও চৌমুহনী পৌরসভা বিএনপির আহ্বায়ক জহির উদ্দিন হারুন।

সাংবাদিকদের সঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় বৃহস্পতিবার (৭ মে) বিকেলে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।

১৯১৭ সালে প্রতিষ্ঠিত শতবর্ষী মদন মোহন উচ্চ বিদ্যালয় একসময় এ অঞ্চলের শিক্ষা, সংস্কৃতি ও কৃতিত্বের অন্যতম প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত ছিল। কিন্তু দীর্ঘদিনের অব্যবস্থাপনা, রাজনৈতিক দলীয়করণ ও নানা আর্থিক অনিয়মের কারণে ঐতিহ্যবাহী এ বিদ্যাপীঠের শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ করেছেন বর্তমান পরিচালনা কমিটির সদস্যরা।

জহির উদ্দিন হারুন বলেন, সাবেক সংসদ সদস্য মামুনুর রশীদ কিরণসহ তার ঘনিষ্ঠজনরা দীর্ঘদিন বিদ্যালয়ের পরিচালনা কমিটিতে থেকে উন্নয়নের পরিবর্তে নিজেদের স্বার্থ হাসিলে ব্যস্ত ছিলেন। তিনি অভিযোগ করেন, সর্বশেষ পরিচালনা কমিটির সভাপতি সিরাজুল ইসলাম স্বপন এবং সাময়িক বহিষ্কৃত প্রধান শিক্ষক মাহবুবুর রশীদ তারেকের যোগসাজশে বিদ্যালয়ের বিপুল অর্থ লুটপাট করা হয়েছে।

তিনি বলেন, বিগত কমিটির সময় এক মাসে বিদ্যালয়ের বিদ্যুৎ বিল তিন লাখ টাকা পর্যন্ত এসেছে। বিদ্যুৎ বিভাগের অসাধু কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশ করে এই অর্থ আত্মসাৎ করা হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। এছাড়া বিদ্যালয়ের স্থায়ী সম্পত্তির আয়-ব্যয়েরও কোনো স্বচ্ছ হিসাব পাওয়া যায়নি।

তিনি আরও অভিযোগ করেন, বহিষ্কৃত প্রধান শিক্ষক নিয়মিত ক্লাস না নিয়ে বিকেল ৩টার পর বিদ্যালয়ে আসতেন এবং গভীর রাত পর্যন্ত পরিচালনা কমিটির পছন্দের লোকজন নিয়ে বিভিন্ন কর্মকাণ্ডে ব্যস্ত থাকতেন। ভর্তি বাণিজ্য, এসএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ আদায় এবং প্রশাসনিক অদক্ষতার কারণে শিক্ষকরা দীর্ঘ সময় বেতন বঞ্চিত ছিলেন বলেও দাবি করেন তিনি।

তবে বর্তমান পরিচালনা কমিটি দায়িত্ব নেওয়ার পর বিদ্যালয়ে ইতিবাচক পরিবর্তন এসেছে বলে জানান জহির উদ্দিন হারুন। তিনি বলেন, আগে যেখানে বিদ্যুৎ বিল লাখ টাকায় পৌঁছাত, এখন তা কমে প্রায় ১০ হাজার টাকায় নেমে এসেছে। নিয়মিত ক্লাস হচ্ছে, শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতি বেড়েছে এবং শিক্ষকরা সময়মতো বেতন পাচ্ছেন।

বিদ্যালয়ের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে বর্তমান কমিটি কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, স্থানীয় সংসদ সদস্য বরকত উল্লা বুলু ও প্রশাসনের সহযোগিতায় বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন এবং বহুতল ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

সাময়িক বরখাস্তকৃত প্রধান শিক্ষক মো. মাহবুবুর রশীদ তারেক তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে বলেন, মিথ্যা ও ধোঁয়াশাপূর্ণ অভিযোগের ভিত্তিতে আমাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতিকে কয়েকজন শিক্ষক আমার বিরুদ্ধে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করছেন।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে বিদ্যালয়ের সাবেক পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মামুনুর রশীদ কিরণ  ও সিরাজুল ইসলাম স্বপনের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তাদের ব্যবহৃত ফোন নম্বর বন্ধ থাকায় এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

যোগাযোগ করা হলে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কায়েসুর রহমান বলেন, এ বিষয়ে আমার সামনে ফাইলপত্র উপস্থাপন করা হলে দেখে আমি কথা বলব।

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অভিভাবক সদস্য মোখলেছুর রহমান ছুট্টি, শিক্ষক প্রতিনিধি আবদুল আউয়াল, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে র‌্যাব-৫-এর টাউন হল সভা: মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে ঐক্যের আহ্বান

রাজশাহীতে র‌্যাব-৫-এর টাউন হল সভা: মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে ঐক্যের আহ্বান