ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ , ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফুলবাড়ীতে মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে ছেলের মৃত্যু, বাবা গুরুতর আহত বোয়ালিয়া থানায় ইয়াবা-সহ নারী মাদক কারবারী রুমা গ্রেফতার মান্দায় লিজ নেওয়া বিল গোপনে সাবলিজের অভিযোগ, মানববন্ধনে মৎস্যজীবীরা রুয়েটে স্টেকহোল্ডারদের অংশগ্রহণে কোঅর্ডিনেশন সভা অনুষ্ঠিত নগরীর দাশপুকুর এলাকায় গাঁজা ও ইয়াবা-সহ মাদক কারবারী গ্রেপ্তার চন্দ্রিমা থানায় ইয়াবাসহ মাদক কারবারী সাগর গ্রেপ্তার লক্ষীপুর আইডি বাগানপাড়ায় গাঁজা ও ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার প্রকাশ্যে কিয়ারা-যশ জুটির প্রথম গান, যুগলের ‘ঘনিষ্ঠ’ দৃশ্যকে কেন্দ্র করে শুরু বিতর্ক শাহরুখ খানের ‘কিং’ ছবির বাজেট ৪৫০ কোটি টাকা ফ্রান্সের ম্যাচে পাঁচ রেফারিই আর্জেন্টিনার! বিপদ দেখছেন এমবাপেরা, মেসিকেও রেফারি করা হোক এক গ্লাস ‘কর্টিসল ককটেল’ খেলেই নাকি দূর হবে মানসিক চাপ! ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে ট্রাম্প ইতি টানার বার্তা দিতেই আন্তর্জাতিক বাজারে চড়ছে তেলের দাম ‘বুধবার রাতেই জোরদার হানা’! ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাতিল ঘোষণার পরে হুঁশিয়ারি ট্রাম্পের কর্ণহার থানায় ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার পোষা পাখির মৃত্যু নিয়ে দুই ভাইয়ের বাকবিতণ্ডা, অতঃপর... সোনামসজিদ স্থলবন্দর দিয়ে এক বছর পর দেশে ফিরলেন পুশ ইনের শিকার ৪ ভারতীয় রাজবাড়ীতে পুলিশের ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল আর্জেন্টিনা জেতার উল্লাসে অতিরিক্ত জর্দা খেয়ে ভ্যানচালকের মৃত্যু রাজবাড়ীতে গণধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার রাজশাহীতে নিসচার উদ্যোগে সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালিত

শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-অভিভাবকের ঐক্যবদ্ধ অঙ্গীকার: পীরগঞ্জের উপদইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

  • আপলোড সময় : ০৮-০৫-২০২৬ ০৩:৪৩:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৫-২০২৬ ০৩:৪৩:৩৫ অপরাহ্ন
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-অভিভাবকের ঐক্যবদ্ধ অঙ্গীকার: পীরগঞ্জের উপদইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-অভিভাবকের ঐক্যবদ্ধ অঙ্গীকার: পীরগঞ্জের উপদইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার উপদইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, নৈতিক মূল্যবোধ গঠন এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নকে কেন্দ্র করে এক প্রাণবন্ত অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে বিদ্যালয় কার্যালয়ে আয়োজিত এ সমাবেশে শিক্ষক, অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোতাহার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মতিন।

সমাবেশে বক্তব্য দেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য আফরোজা বেগম, অভিভাবক মাহফুজুল হক হিরা, আব্দুল মজিদ, আব্দুল জব্বার, এনামুল হক ও রাজু ইসলামসহ অনেকে। বক্তারা বলেন, একটি শিশুর সুশিক্ষা নিশ্চিত করতে বিদ্যালয় ও পরিবারের সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু পাঠ্যবইয়ের শিক্ষা নয়, শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলাবোধ, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতেও অভিভাবকদের সচেতন ভূমিকা রাখতে হবে। তারা শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে পাঠানো, বাড়িতে পড়াশোনার প্রতি নজরদারি বৃদ্ধি এবং মোবাইল ও অনলাইন আসক্তি থেকে শিশুদের দূরে রাখার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম আরও গতিশীল করতে শিক্ষক-অভিভাবকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার আহ্বান জানানো হয়। একইসঙ্গে বিদ্যালয়ের উন্নয়নমূলক কর্মকাণ্ডে অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।

অভিভাবকরা বিদ্যালয়ের শিক্ষা পরিবেশ ও শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করে ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে বিদ্যালয়ের সকল কার্যক্রমে পাশে থাকার আশ্বাস দেন। সমাবেশে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে সম্মিলিত উদ্যোগ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করা হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বোয়ালিয়া থানায়  ইয়াবা-সহ নারী মাদক কারবারী রুমা গ্রেফতার

বোয়ালিয়া থানায় ইয়াবা-সহ নারী মাদক কারবারী রুমা গ্রেফতার