ঢাকা , শনিবার, ৩০ মে ২০২৬ , ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কোরবানির বর্জ্য অপসারণে গাফিলতি: ডিএনসিসি ও ডিএসসিসির দুই আঞ্চলিক কর্মকর্তা ওএসডি লাউয়াছড়ায় লাইনচ্যুত তেলবাহী ট্রেনের বগি উদ্ধার, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক রাজশাহীতে বিজিবির অভিযানে ট্যাপেনটাডল ট্যাবলেট ও কোডিন সিরাপ জব্দ পরকীয়ার বাধা দেওয়ায় বৃদ্ধাকে হত্যার অভিযোগ, গৃহবধূসহ আটক ২ বগুড়ায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত -৩ মরুভূমিজুড়ে ক্ষেপণাস্ত্র ঘাঁটি বিস্তার, পারমাণবিক শক্তি বাড়াচ্ছে চীন লোকনাথপুরে গলায় মাংস আটকে ১১ বছরী মাদরাসাছাত্রীর মৃত্যু হরমুজ প্রণালির কাছে মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের যৌন সহিংসতার অভিযোগে জাতিসংঘ কালো তালিকাভুক্ত করলো ইসরায়েলকে চাঁদ থেকে ‘ফিউচার ওয়ার মহাকাশ দখলের দৌড়ে চিনের উচ্চাকাঙ্ক্ষা ​ডন ৩ বিতর্কে রণবীর-ফারহান দ্বন্দ্ব মেটাতে মাঠে সালমান খান ঠাকুরগাঁওয়ে মতবিনিময় সভায় সাংবাদিকদের ঐক্য ও বস্তুনিষ্ঠতার ওপর গুরুত্বারোপ করলেন মির্জা ফখরুল ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের গড়ার ঘোষণা , মির্জা ফখরুলের সরকার দাম বাড়ালেও ঠাকুরগাঁওয়ে চামড়া শিল্পে ধস: ন্যায্যমূল্য না পেয়ে হতাশ বিক্রেতারা নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার -২ বাংলাদেশের ‘মহিষকাণ্ডে’ ট্রাম্পের গোস্বা: মুসলমানদের জন্য ঈদের শুভেচ্ছা বার্তা দিলেন না যুক্তরাষ্ট্রে কসাই সংকট: কোরবানির মাংস পেতে হাজারো প্রবাসীর ভোগান্তি যুক্তরাষ্ট্রের ৫০ অঙ্গরাজ্যে ঈদুল আজহা উদযাপন নির্ধারিত সময়ের আগেই কোরবানির বর্জ্য অপসারণ, প্রশংসায় ভাসছেন রাসিক প্রশাসক নির্ধারিত সময়ের আগেই কোরবানির বর্জ্য অপসারণ, রাজশাহীতে নতুন রেকর্ড

চার প্রেসক্লাব এক হয়ে ঐক্যের নতুন ইতিহাস গড়ে বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের নেতৃত্বে হারুন ও মশিউর

  • আপলোড সময় : ০৮-০৫-২০২৬ ০৩:২৫:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৫-২০২৬ ০৩:২৫:৪৬ অপরাহ্ন
চার প্রেসক্লাব এক হয়ে ঐক্যের নতুন ইতিহাস গড়ে বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের নেতৃত্বে হারুন ও মশিউর চার প্রেসক্লাব এক হয়ে ঐক্যের নতুন ইতিহাস গড়ে বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের নেতৃত্বে হারুন ও মশিউর
দীর্ঘদিনের বিভক্তি, মতপার্থক্য ও আলাদা সাংগঠনিক অবস্থানের অবসান ঘটিয়ে ঐক্যের নতুন দিগন্তে পা রাখলো ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সাংবাদিক সমাজ। চারটি পৃথক প্রেসক্লাব একীভূত হয়ে “বালিয়াডাঙ্গী প্রেসক্লাব” নামে একক সংগঠনে রূপ নেওয়ার পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত দ্বি-বার্ষিক নির্বাচন। সাংবাদিকদের কাছে দিনটি ছিল আনন্দ, আবেগ, গণতান্ত্রিক চর্চা ও ঐক্যের এক স্মরণীয় অধ্যায়।

বৃহস্পতিবার (৭ মে) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলা অডিটোরিয়ামে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১১টি পদে মোট ৮০ জন ভোটারের মধ্যে ৭৮ জন ভোটার গোপন ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করেন ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান মিঠুর নিযুক্ত প্রিজাইডিং কর্মকর্তা ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তারা।

নির্বাচনে সভাপতি পদে ৩৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ হারুন অর রশিদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ জুলফিকার আলী শাহ পেয়েছেন ২১ ভোট। সহ-সভাপতি পদে ৪৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মোঃ দবিরুল ইসলাম। তার প্রতিদ্বন্দ্বী এনএম নুরুল ইসলাম পেয়েছেন ৩০ ভোট। সাধারণ সম্পাদক পদে বিপুল ব্যবধানে জয় পেয়েছেন এস এম মশিউর রহমান সরকার। তিনি পেয়েছেন ৪৫ ভোট। তার প্রতিদ্বন্দ্বী মোঃ ইলিয়াস আলী পেয়েছেন ২০ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে ৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ আব্দুল মমিন। অপরদিকে মোঃ নুরে আলম নুরানী (সাদ্দাম) পেয়েছেন ১২ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে ৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ ফজলুর রহমান। তার প্রতিদ্বন্দ্বী মোঃ মাজেদুল ইসলাম হৃদয় পেয়েছেন ২১ ভোট। সহ-সাংগঠনিক সম্পাদক পদে ৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মোঃ আব্দুর নুর আজাদ। অপর প্রার্থী মোঃ নুরনবী পেয়েছেন ২৯ ভোট।কোষাধ্যক্ষ পদে ৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ নুরুজ্জামান। তার প্রতিদ্বন্দ্বী মোঃ হাসান আলী পেয়েছেন ৩৬ ভোট। দপ্তর সম্পাদক পদে ৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ আব্দুল মোতাল্লিব সম্রাট। প্রতিদ্বন্দ্বী মোঃ সামানুর ইসলাম পেয়েছেন ২৬ ভোট। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ কামাল উদ্দীন। ক্রীড়া, সাংস্কৃতিক ও সাহিত্য সম্পাদক পদে ৩৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মোঃ নইমুল ইসলাম নায়ুম।

কার্যকরী সদস্য (৩টি পদ) হিসেবে নির্বাচিত হয়েছেন বিশ্বজিৎ সরকার (রনি), মোহাম্মদ মিলন আখতার ও মোঃ জিয়াউর রহমান। এ পদে আরও কয়েকজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ মকবুল হোসেন। প্রিজাইডিং কর্মকর্তা ছিলেন শাহ মোঃ নাজমুল ইসলাম।

এছাড়াও নির্বাচন পরিচালনায় নির্বাচন কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন মো. মকবুল হোসেন। প্রধান নির্বাচন  কমিশনারের সদস্য হিসেবে দায়িত্বে ছিলেন মো. আল মামুন জীবন, মাহমুদুল হাসান দুলু ও শহিদুল্লাহ সিদ্দিকী। পুরো নির্বাচনজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ, সৌহার্দ্যপূর্ণ আচরণ এবং গণতান্ত্রিক চর্চার উজ্জ্বল দৃষ্টান্ত। সাংবাদিক নেতৃবৃন্দ ও সচেতন মহলের মতে, উপজেলার চারটি প্রেসক্লাব এক হয়ে একটি ঐক্যবদ্ধ সংগঠনে রূপ নেওয়া শুধু সাংবাদিক সমাজের জন্য নয়, বরং পুরো বালিয়াডাঙ্গীর জন্যই একটি ঐতিহাসিক ঘটনা। দীর্ঘদিনের বিভাজন ভুলে সবাই একই প্ল্যাটফর্মে এসে কাজ করার যে নজির স্থাপিত হয়েছে, তা ভবিষ্যতে সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, অধিকার রক্ষা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নবনির্বাচিত নেতৃবৃন্দ সকল সাংবাদিককে সঙ্গে নিয়ে একটি শক্তিশালী, আধুনিক ও দায়িত্বশীল সাংবাদিক সমাজ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন। নির্বাচনকে ঘিরে দিনব্যাপী সাংবাদিকদের মাঝে ছিল উৎসবের আমেজ। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নতুন নেতৃত্বকে শুভেচ্ছা জানান এবং ঐক্যবদ্ধ এই নতুন যাত্রাকে স্বাগত জানান।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে বিজিবির অভিযানে ট্যাপেনটাডল ট্যাবলেট ও কোডিন সিরাপ জব্দ

রাজশাহীতে বিজিবির অভিযানে ট্যাপেনটাডল ট্যাবলেট ও কোডিন সিরাপ জব্দ