ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী জেলা ও মহানগর আদালতে কর্মরত পাবলিক প্রসিকিউটরদের সঙ্গে পুলিশ কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত গির্জা, মন্দির, দরগায় গেলে কী অনুভূতি হয়? ধর্মীয় ভেদাভেদ নিয়ে কী মতামত তলপতি বিজয়ের? বিহারে মহিলাকে গণধর্ষণ, যৌনাঙ্গে ঢুকিয়ে দেওয়া হল বুলেট, পাথর ও কাঠের টুকরো! অধরা পাঁচ অভিযুক্ত মাদরাসায় মিলল ‘মেইড ইন পাকিস্তান’ লেখা অস্ত্র নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে তিন দিনব্যাপী ফল মেলা শুরু প্রবাসীর বউ নিয়ে গেল ‘জিনের বাদশা’ চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় জুনায়েদ নামে এক শিশুর মৃত্যু ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন চাঁপাইনবাবগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে নেমে স্কুলছাত্রের মৃত্যু প্রতিপক্ষ এলোমেলো হয়ে যাবে নেইমার মাঠে নামলেই পবায় মাদ্রাসা শিক্ষককে মারধরের অভিযোগ; শিক্ষার্থীদের মানববন্ধন এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা নকল ও ভেজাল ঔষধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: রাজশাহীতে ঔষধ প্রশাসনের মহাপরিচালক ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল নোয়াখালীতে সাত ইয়াবাসেবীর কারাদণ্ড সমাজসেবা ও নারী নেতৃত্বে অনন্য অনু চৌধুরী সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর প্রথা বাতিল মান্দায় তিনদিন ব্যাপি ফল মেলার উদ্বোধন পাবনার জিনিয়াস প্রি-ক্যাডেট স্কুলে শিশু শিক্ষার্থীদের নিয়ে ফল উৎসব

দেশের মানুষ বারবার পরিবর্তনের জন্য যুদ্ধ-লড়াই করলেও পরিবর্তন আসেনি: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

  • আপলোড সময় : ০৮-০৫-২০২৬ ০৩:১৯:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৫-২০২৬ ০৩:১৯:২৮ অপরাহ্ন
দেশের মানুষ বারবার পরিবর্তনের জন্য যুদ্ধ-লড়াই করলেও পরিবর্তন আসেনি: মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের মানুষ বারবার পরিবর্তনের জন্য যুদ্ধ-লড়াই করলেও পরিবর্তন আসেনি: মির্জা ফখরুল ইসলাম আলমগীর
স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের রাজনীতি পরিস্কার নয়| দেশের মানুষ বার বার পরিবর্তনের জন্য যুদ্ধ করেছে-লড়াই করেছে| কিন্তু কোন পরিবর্তন আসেনি| ১৯৭১ সালের যুদ্ধে আমাদের যে সক্রিয়তা ও পরিচয় আমরা বাংলাদেশি| সবার আগে মনে রাখতে হবে আমরা এমনি এমনি স্বাধীনতা পাইনি| ৯মাস যুদ্ধ করে স্বাধীনতা নিয়ে আসতে হয়েছে| আবার গনতন্ত্র লড়াই করে ফিরিয়ে আনতে হয়েছে| তিনি সমালোচনা করে বলেন,দেশে একটি হতাশাগ্রস্থ্য গোষ্ঠি আছে তারা সারাক্ষণ হতাশ হয়ে যায়| তারা বিভিন্ন সময় এই সমাজকে আবার অস্থির করে রাখতে চায়|আমরা হানাদার বাহিনী ও আধিপত্যবাদের বিরুদ্ধে|

শুক্রবার (8 cm) বেলা ১১টায় নওগাঁর আত্রাই উপজেলার পতিসরে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকীর আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি|

মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো বলেন,রবীন্দ্রনাথ ঠাকুর এই অঞ্চলে তার জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলন| কৃষকদের দু:খ, দূর্দশা দেখে কৃষি ব্যাংক করেছিলেন| কৃষিকে আধুনিকায়ন করার জন্য করের লাঙ্গল নিয়ে এসে কৃষি কাজ শুরু করেছিলেন| রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ব মানবতার কবি| তার কবিতা-সাহিত্যের মধ্য দিয়ে জীবনে সাজাতে হবে| নাটক, গানসহ সব ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের অবাধ বিচরন ছিলো| তিনি গীতাঞ্জলি কবিতার মধ্যে দিয়ে গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিলেন|

সংস্কৃতি মন্ত্রনালয়ের আয়োজনে এবং নওগাঁ জেলা প্রশাসনের বাস্তবায়নে পতিসর দেবেন্দ্র মঞ্চে দেশে একটি হতাশাগ্রস্থ্য গোষ্ঠি আছে তারা সারাক্ষণ হতাশ হয়ে যায়| তারা বিভিন্ন সময় এই সমাজকে আবার অস্থির করে রাখতে চায়|

অনুষ্ঠিত জন্মজয়ন্তীর আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম বজলুর রশীদ| এসময় ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, হুইপ এ্যাড. এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু,দৈনিক উত্তেফাক পত্রিকার নির্বাহী সম্পাদক সালেহ উদ্দীন,নওগাঁ-৬,(আত্রাই-রাণীনগর) আসনের এমপি এসএম রেজাউল ইসলাম রেজু, নওগাঁ-৫ আসনের এমপি জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ-১ আসনের এমপি মোস্তাফিজুর রহমান,নওগাঁ-৩ আসনের এমপি ফজলে হুদা বাবুল, নওগাঁ-৪ আসনের এমপি ইকরামুল বারী টিপু, নওগাঁ-১ আসনের এমপি এনামুল হক, সাবেক রাষ্ট্রদূত এম. মুশফিকুল ফজল (আনসারী), রাজশাহী উপ-মহা পুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহজাহান, নওগাঁ জেলা পরিষদের প্রশাসক আবু বক্কর সিদ্দিক, নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম,পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম প্রমূখ| এর আগে প্রধান অতিথি বেলু ও ফেস্টুর উড়িয়ে জন্মজয়ন্তীর উদ্বোধন করেন| 

আলোচনা সভা শেষে ঢাকা ও স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে আবৃত্তি, রবীন্দ্রসংগীত, নৃত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়| কবিগুরুর স্মৃতিবিজড়িত পতিসরজুড়ে উৎসবমুখর পরিবেশে দিনভর ভিড় করেন হাজারো দর্শনার্থী ও রবীন্দ্রপ্রেমী মানুষ|

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ইয়াবা ও হেরোইন সহ দুই মাদক কারবারী গ্রেফতার

নগরীতে ইয়াবা ও হেরোইন সহ দুই মাদক কারবারী গ্রেফতার