ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফুটবল খেলার সময় বজ্রপাতে স্কুল শিক্ষার্থীর মৃত্যু বিশ্বকাপের পর্দা উঠছে কাল, উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক আসরের পর কাজা নামাজ পড়া যাবে কি? ব্যভিচার ও মানহানির মামলায় খালাস পেলেন নাসির-তামিমা হাম উপসর্গ নিয়ে একদিনে আরও ৮ জনের মৃত্যু ‘অভিনয়ে ফিরতে চাই’, অনেক দিন বড়পর্দা থেকে দূরে এনা রাজধানীতে দুই বাসের চাপায় যুবকের মৃত্যু ২৮ ঘন্টা পর মেঘনায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার ধর্ষণে প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা, যুবক গ্রেফতার নিয়ামতপুরে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে পুলিশের রাতভর অভিযান: ১,৪১৫ পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারী আটক নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৭ ফেনীতে হত্যা মামলার পলাতক আসামি বিল্লাল গ্রেফতার রাণীনগরে দেড় মাস ধরে নিখোঁজ মজনু, সন্ধান পেতে পরিবারের আকুতি ২১ মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান নগরীতে রাজপাড়ায় হেরোইন ও গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার সরকারি বিভিন্ন দফতরে শূন্যপদে দ্রুতই শুরু হবে নিয়োগ প্রক্রিয়া: প্রধানমন্ত্রী সিংড়ায় ছেলের হাতে মা খুন, বস্তাবন্দি মরদেহের নারী ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবি’র কড়া নজরদারি দুর্গাপুরে নানাবাড়ি এসে ট্রলিচাপায় হাত-পা বিচ্ছিন্ন শিশুর মৃত্যু

চিকিৎসার নামে ছাত্রীকে শ্লীলতাহানি, প্রধান শিক্ষক গ্রেপ্তার

  • আপলোড সময় : ০৭-০৫-২০২৬ ০৮:০৪:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৫-২০২৬ ০৮:০৪:১৮ অপরাহ্ন
চিকিৎসার নামে ছাত্রীকে শ্লীলতাহানি, প্রধান শিক্ষক গ্রেপ্তার চিকিৎসার নামে ছাত্রীকে শ্লীলতাহানি, প্রধান শিক্ষক গ্রেপ্তার
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় এক মাদরাসা ছাত্রীকে (১৪) শ্লীলতাহানির অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক মুফতি আবুল খায়েরকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে জেলা শহর মাইজদী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার খায়ের সুবর্ণচর উপজেলার চরজুবিলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মধ্যবাগ্যা গ্রামের আবুল বারেকের ছেলে। তিনি একই ইউনিয়নের দারুল আরকাম ইসলামিয়া মাদরাসার প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পেটের ব্যথায় ভুগছিল ওই ছাত্রী। এ কারণে গত ৫ ফেব্রুয়ারি তার দাদি চিকিৎসার জন্য তাকে মাদরাসার প্রধান শিক্ষক আবুল খায়েরের কাছে নিয়ে যান। ওই সময় কবিরাজি চিকিৎসার কথা বলে কৌশলে ছাত্রীর দাদিকে বাইরে পাঠিয়ে একপর্যায়ে শিক্ষক তাকে শ্লীলতাহানি করেন। পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার আশ্বাস দেওয়ায় পরিবারের পক্ষ থেকে মামলা করতে বিলম্ব হয়। তবে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা না নেওয়ায় গত ১৫ এপ্রিল ভিকটিমের পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করে। পরবর্তীতে অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করে পুলিশ।

এদিকে মামলা দায়েরের পর ভিকটিমের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটে। এ ঘটনায় একটি ভিডিও ফুটেজ দেখে ইতোমধ্যে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে প্রধান অভিযুক্ত শিক্ষক এতদিন আত্মগোপনে ছিলেন।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেন, ভিকটিমের বাবা বাদী হয়ে শ্লীলতাহানির ঘটনায় একটি মামলা দায়ের করেছেন। এছাড়া ভিকটিমের বাড়িতে হামলার ঘটনায় তার মা বাদী হয়ে আরও একটি মামলা করেছেন।

গ্রেপ্তারকৃত আবুল খায়েরকে দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার আদালতে সোপর্দ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৭

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৭