ঢাকা , শনিবার, ৩০ মে ২০২৬ , ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে রাজপাড়া থানা বিএনপির উদ্যোগে দুস্থদের মাঝে খাবার বিতরণ নোবিপ্রবিতে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালন নোয়াখালীতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে দোয়া ও মেজবানি লালপুরে ঈদের ছুটিতে গ্রামের মানুষের পাশে চিকিৎসক দম্পতি তৈমুর ও রেজওয়ানা জিয়াউর রহমান ছিলেন গণমানুষের নেতা ও স্বপ্ন বাস্তবায়নের কারিগর: এমপি মিলন গোদাগাড়ীর শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ১৭ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ১৭ রাণীনগরে রানারদের অংশগ্রহনে ১০কিলোমিটার দৌড় অনুষ্ঠিত প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়ামতপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত এক টুকরো বরফেই হবে জাদু! কখন কোন রং দরকার, বেছে নিয়ে ত্বকচর্চা করুন ঈশ্বরদীর পদ্মায় নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার আত্রাইয়ে শহীদ প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে মহানগর ছাত্রদলের উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে রাসিক প্রশাসকের বাণী জিয়ার আদর্শে দেশ গঠনে আত্মনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে ট্রাম্পের বৈঠকে সিদ্ধান্ত হল না যুদ্ধবিরতি নিয়ে! পাঠানপাড়া নিবাসী এস. এম নুরুদৌলা মন্জুরের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক

শপিংমল ও দোকানপাট খোলা রাখার সময় নিয়ে নতুন সিদ্ধান্ত

  • আপলোড সময় : ০৭-০৫-২০২৬ ০৬:৫৫:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৫-২০২৬ ০৬:৫৫:৪০ অপরাহ্ন
শপিংমল ও দোকানপাট খোলা রাখার সময় নিয়ে নতুন সিদ্ধান্ত ফাইল ফটো
আগামী ১২ মে থেকে ঈদুল আজহা পর্যন্ত দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে।

বৃহস্পতিবার (৭ মে) বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন এক ভিডিও বার্তায় এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ঈদুল আজহা উপলক্ষে আমরা সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ১১টা পর্যন্ত দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখতে সরকারের কাছে আবেদন করেছিলাম। সরকার রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দিয়েছে।

তবে অতিরিক্ত আলোকসজ্জা ও বিদ্যুৎ ব্যবহার না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, দোকান মালিক, ব্যবসায়ী সবাইকে এটি মেনে চলতে হবে।

এর আগে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আগামী ১০ মে থেকে রাত ১১টা পর্যন্ত মার্কেট ও বিপণি বিতান খোলা রাখার সুযোগ চেয়ে সরকারের কাছে আবেদন জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবর পাঠানো চিঠিতে বলা হয়, গত ৪ এপ্রিল বিদ্যুৎ অধিদফতরে বৈশ্বিক পরিস্থিতিতে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে করণীয় বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ দোকান মালিক সমিতির কেন্দ্রীয় ও বিভিন্ন জেলা শাখার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ওই সভায় বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সন্ধ্যা ৬টা পর্যন্ত দোকান খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়। তবে বাংলাদেশ দোকান মালিক সমিতির পক্ষ থেকে রাত ৮টা পর্যন্ত দোকান খোলা রাখার অনুরোধ জানানো হয়।

এরপর ৫ এপ্রিল পুনরায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর সঙ্গে সমিতির নেতাদের সভা অনুষ্ঠিত হয়। ওই সভার পর প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে ব্যবসায়ীরা বর্তমানে দেশের জ্বালানি সাশ্রয়ে সহযোগিতা করে সন্ধ্যা ৭টার মধ্যে সারা দেশের মার্কেট ও বিপণী বিতান বন্ধ করে আসছেন। তবে সমিতির দাবি, ব্যবসায়ীদের জন্য এই পরিস্থিতিতে বিক্রি-বাট্টা প্রায় নেই বললেই চলে, ফলে ব্যবসায়ীরা চরম চাপের মধ্যে রয়েছেন এবং অসন্তোষও বাড়ছে।
 
চিঠিতে আরও উল্লেখ করা হয়, ঈদুল আজহার আগে দোকান খোলা রাখার সময় বাড়ানোর আশ্বাস দেয়া হয়েছিল। একই সঙ্গে বিভিন্ন জেলায় অপরিকল্পিত বাণিজ্য মেলা বন্ধে ব্যবস্থা নেয়ার কথাও বলা হয়েছিল। তবে বরিশালসহ বিভিন্ন জেলায় এখনো মেলা চলছে বলে অভিযোগ করা হয়। এসব মেলায় নিম্নমানের পণ্য বিক্রি হচ্ছে বলে দাবি করে ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়ছেন বলেও জানানো হয়।

সমিতির নেতারা বলেন, ঈদুল আজহায় সাধারণত বেচাকেনা ভালো হয়। তাই দোকান খোলা রাখার সময় বাড়ানো হলে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা উপকৃত হবেন। তারা আরও জানান, বর্তমানে বিদ্যুৎ সংকট ও লোডশেডিং অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।
 
এ কারণে আগামী ১০ মে থেকে রাত ১১টা পর্যন্ত মার্কেট ও বিপণি বিতান খোলা রাখার অনুমতি দেয়ার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে তারা প্রতিশ্রুতি দিয়েছেন, ঈদুল আযহার পর ৭ দিন তারা মার্কেট ও বিপণি বিতান বন্ধ রাখবেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে রাসিক প্রশাসকের বাণী

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে রাসিক প্রশাসকের বাণী