ঢাকা , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ , ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে সহকারী পুলিশ সুপার আনিছুর রহমানকে র‍্যাংক ব্যাজ পরালেন পুলিশ সুপার এমবিএ দীর্ঘ শিক্ষাজীবনের শেষ ক্লাসে আবেগঘন স্ট্যাটাস শিক্ষার্থী মিতুর মিশরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত শতাধিক যুক্তরাষ্ট্রকে ইরানের বার্তা, আলোচনা নাকি সংঘাত প্লাস্টিক সার্জারি কিংবা বোটক্সের আশ্রয় নিতে নারাজ, কারিনা কাপুর সাংবাদিকতায় বস্তুনিষ্ঠতা ও নৈতিকতার সঙ্গে আপস নয় বাঘায় গ্রীণ হ্যাভেন স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, দিনভর উৎসব রাজধানীতে বৃষ্টিসহ বজ্রপাত শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য ১০০ শয্যার ছয়টি হাসপাতাল নির্মাণ করবে সরকার নিয়ামতপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত রাজশাহীতে বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন ১২ নভেম্বর, আহ্বায়ক কমিটি গঠন আগামী বছর থেকে রাজশাহীতে সর্বোচ্চ করদাতাদের সম্মাননা দেবে রাসিক ​রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নগরীজুড়ে মাদক কারবারী সহ গ্রেফতার ১৭ গ্রাম পুলিশের জন্য বড় সুখবর, ৫ বছরের পরিবর্তে ৩ বছর পরপর মিলবে বাইসাইকেল টানা তিন মাস কালো তিল খেলে শরীরে কী পরিবর্তন হয়? চুল, ত্বক ও হরমোন নিয়ে জানুন চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ দক্ষিণ আফ্রিকা সফরের জন্য বাংলাদেশের ১৬ সদস্যের দল ঘোষণা, প্রথমবার ডাক পেলেন রবিন টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন তাওহিদ হৃদয়, এক ম্যাচে ৩০০ রানের মাইলফলক স্পর্শ সিলেট টেস্ট ড্র, ১-০ ব্যবধানে সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ

তীয় সন্তান জন্মের পর স্তন্যপানের কোন অভিজ্ঞতার কথা জানালেন ইলিয়ানা

  • আপলোড সময় : ০৭-০৫-২০২৬ ০৬:৫২:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৫-২০২৬ ০৬:৫২:৪৪ অপরাহ্ন
তীয় সন্তান জন্মের পর স্তন্যপানের কোন অভিজ্ঞতার কথা জানালেন ইলিয়ানা ছবি: সংগৃহীত
২০২৩-এর পর ২০২৫-এ আবার সন্তানের মা হন ইলিয়ানা ডি’ক্রুজ। যেখানে তাঁর পেশাজীবনের শুরু, সেই মুম্বই ছেড়ে চলে গিয়েছেন। বছর দুয়েক আগে তাঁর দুটো ছবি মুক্তি পেয়েছিল। যদিও সেগুলি তেমন ভাল ফল করতে পারেনি বক্সঅফিসে। অভিনয় থেকে অনেকেটাই দূরে দুই সন্তান ও স্বামীকে নিয়ে আবর্তিত তাঁর জীবন। এ বার দ্বিতীয় সন্তানকে স্তন্যপান করানোর সময়ের অভিজ্ঞতার কথা জানালেন তিনি।

স্বামী মাইকেল ডোলান এবং দুই সন্তান কোয়া ও কিয়ানুকে নিয়ে একরকম নিভৃতবাসেই অভিনেত্রী। কথায় কথায় জানিয়েছেন, চেনা শহর, বন্ধুদের অভাব প্রতি পদে অনুভব করছেন। ‘মন খুলে কথা বলার লোক নেই’, বলেছেন অভিনেত্রী। অতীত তাঁর সামনে এসে দাঁড়াচ্ছে বার বার। অভিনয় থেকে দূরত্ব মনখারাপ বাড়িয়ে দিচ্ছে তাঁর। প্রতি পদে মনে হচ্ছে, সন্তান একা মানুষ করা সম্ভব নয়। অনেকের উপস্থিতি এখানে প্রয়োজন। তবু উপায় নেই।

সম্প্রতি নিজের একটি ছবি সমাজমাধ্যমে দিয়েছেন ইলিয়ানা। সেখানেই দেখা যাচ্ছে মাটিতে বসে আছেন অভিনেত্রী। তাঁর বুকের উপর শুয়ে রয়েছে পুত্র কিয়ানু। ক্ষণে ক্ষণে পা ছুড়ছে সে। মেঝেয় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে পুতুল ও কাপড়ের টুকরো। ইলিয়ানা ছবিটা পোস্ট করে লেখেন, ‘স্তন্যপান করানোর জন্য এক অদ্ভুত পর্যায়ের মধ্যে দিয়ে যাচ্ছি। আপাতত এ সব নিয়েই আছি।’

অভিনেত্রী আসলে গত দু’বছরে নিজের দিকে খেয়াল রাখার সময় পাননি। শুধু তা-ই নয়, ইলিয়ানা বোঝাতে চেয়েছেন, সন্তানকে স্তন্যপান করাতে গিয়ে ছেলের নানা ধরনের বায়নাক্কার মধ্যে দিয়ে যেতে হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এমবিএ দীর্ঘ শিক্ষাজীবনের শেষ ক্লাসে আবেগঘন স্ট্যাটাস শিক্ষার্থী মিতুর

এমবিএ দীর্ঘ শিক্ষাজীবনের শেষ ক্লাসে আবেগঘন স্ট্যাটাস শিক্ষার্থী মিতুর