ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আত্রাই থানায় নতুন ওসি হিসেবে মো. মাহবুব আলমের যোগদান মোহনপুরে কৃষি প্রণোদনা বিতরণ উদ্বোধন বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী ধূমপায়ীদের সরকারি চাকরিতে অযোগ্য ঘোষণার দাবি রাজশাহীতে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নেশার টাকার জন্য ভাইয়ের হাতে ভাই খুন তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ওষুধ দেওয়ার নাম করে শিশুকে ধর্ষণ ফার্মেসি মালিকের রাজশাহী জেলা পরিষদ প্রশাসককে কমেলা হক ডিগ্রি কলেজের ফুলেল শুভেচ্ছা রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত রুয়েটে ফায়ার সেফটি এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত সিরাজগঞ্জের গণধর্ষণ মামলায় আরও দুই আসামি গ্রেফতার রান্নাঘরে লুকিয়ে থাকা সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু রান্নাঘরে লুকিয়ে থাকা সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু জয়পুরহাটে গাঁজা গাছ উদ্ধার ফ্লাইওভারের কারণে ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত মেরামতের নির্দেশ নগরীতে গাঁজা ও ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারি গ্রেপ্তার ২ পাবনায় ১৬ জনের এইচআইভি শনাক্ত, ৭ জনই সমকামী হামের টিকায় গাফিলতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী

ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে চতুর্থদিনেও নোয়াখালীতে বিক্ষোভ

  • আপলোড সময় : ০৭-০৫-২০২৬ ০৬:৪৯:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৫-২০২৬ ০৬:৪৯:২১ অপরাহ্ন
ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে চতুর্থদিনেও নোয়াখালীতে বিক্ষোভ ফাইল ফটো
সদ্য ঘোষিত নোয়াখালী জেলা ছাত্রদল, পৌরসভা ও সদর উপজেলা কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ কর্মসূচি চলমান রেখেছে পদবঞ্চিত ত্যাগি নেতাকর্মীরা। ছাত্রদলের নেতাকর্মীদের চলমান এই কর্মসূচির কারণে শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। 

বৃহস্পতিবার (৭ মে) বিকেলে চতুর্থ দিনেরমতো বিক্ষোভ মিছিল করেছে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের পদবঞ্চিত নেতাকর্মীরা। জেলা জামে মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে মাইজদী পৌর বাজার প্রদক্ষিণ করে। পরে জিলা স্কুলের সামনে অবস্থান নিয়ে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ করে তারা।

এতে বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ইয়াসির আরাফাত শুভ, সদর উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক শাহেদ বাবু, নোয়াখালী পৌরসভা ছাত্রদলের সাবেক আহবায়ক মো. ওয়াসিম, সাবেক সদস্য সচিব জিহাদুল ইসলাম সজীব ও নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আকবর হোসেন প্রমূখ।  

বক্তারা অভিযোগ করে বলেন, গত ২ মে রাতে কেন্দ্র থেকে নোয়াখালী জেলা, সদর উপজেলা ও নোয়াখালী পৌরসভা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়। যেখানে পদ পাওয়া বেশিরভাগ সদস্যের ছাত্রত্ব নেই, অনেকেই রয়েছেন বিবাহিত, অষ্টম শ্রেণি পাশ রয়েছেন কয়েকজন। ইতোমধ্যে ওইসব কমিটি থেকে ১০ জন পদত্যাগ করেছেন। 

নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আকবর হোসেন অভিযোগ করে বলেন, সদ্য সংগঠন বহির্ভূত কার্যকলাপের অভিযোগ এনে নোয়াখালী সরকারি কলেজের পদ স্থগিত করা ও বিভিন্ন সময় দল থেকে বহিষ্কার হওয়া নেতাদের ঘোষিত কমিটিগুলোতে পদ দেওয়া হয়েছে। অথচ ওই সকল নেতাদের সাথে বহিষ্কার হওয়া অন্য নেতাদের বহিষ্কারাদেশ এখনও প্রত্যাহার করা হয়নি। এতে সবাই পরিষ্কার ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন উদ্দেশ্য প্রণোদিতভাবে নিজের একক ক্ষমতা ব্যবহার করে তার ইচ্ছে মতো অযোগ্য লোকদের দিয়ে পকেট কমিটি করেছেন।

বক্তারা জানান, দ্রুত সময়ের মধ্যে তার (নাসির) ব্যক্তিগত পকেট কমিটি বিলুপ্ত করে যোগ্য নেতৃত্ব দেওয়া নেতাদের নেতৃত্বে নতুন কমিটি ঘোষণা করার জন্য বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেছেন তারা। দ্রুত সময়ের মধ্যেই এ পকেট কমিটি বাতিল না করা হলে আরও কঠোর কর্মসূচিতে যাওয়ার কথা জানান তারা।

নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি এনবিএস রাসেল বলেন, ছাত্রদল নেতা আকবর হোসেনের আপন চাচাতো ভাই বাপ্পী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তিনি নিজেকে জেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী দাবি করে এসব কর্মসূচি পরিচালনা করছেন। তিনি আরও বলেন, ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আগামীর নোয়াখালীর রাজনীতির ভবিষ্যৎ। স্থানীয় রাজনীতিতে তাকে বিতর্কিত করার উদ্দেশ্যে একটি মহল পরিকল্পিতভাবে এসব কর্মসূচি করাচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত