ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ , ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আলোচিত শিশু ইরা মনি ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামির মৃত্যুদণ্ড নওগাঁ শহরে এক রাতের বৃষ্টিতেই জলমগ্ন পর্যটকবাহী হাউসবোট চলাচলে সতর্কতা জারি কিশোরগঞ্জয়ে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা, থানায় মিলল ঝুলন্ত মরদেহ ছেলের কারাগারে যাওয়ার খবরে মায়ের মৃত্যু খালা পরিচয়ে স্কুল থেকে শিশুকে অপহরণের চেষ্টা তরুণীর চাঁদপুরের ২য় বিয়ে করতে গিয়ে ধরা মাদক মামলার আসামি গওহর খান মেসিকে লুজার বললেন , সোশ্যাল মিডিয়ায় তোলপাড় নিরাপদ খাদ্য নিশ্চিতে লোকবল ও ল্যাব স্থাপনসহ সরকারের বহুমাত্রিক উদ্যোগ বরখাস্ত হচ্ছেন ৫৭ পুলিশ কর্মকর্তা বৃক্ষরোপণ ও খাল খনন জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় ভূমিকা রাখবে: প্রধানমন্ত্রী ফুলবাড়ীতে মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে ছেলের মৃত্যু, বাবা গুরুতর আহত বোয়ালিয়া থানায় ইয়াবা-সহ নারী মাদক কারবারী রুমা গ্রেফতার মান্দায় লিজ নেওয়া বিল গোপনে সাবলিজের অভিযোগ, মানববন্ধনে মৎস্যজীবীরা রুয়েটে স্টেকহোল্ডারদের অংশগ্রহণে কোঅর্ডিনেশন সভা অনুষ্ঠিত নগরীর দাশপুকুর এলাকায় গাঁজা ও ইয়াবা-সহ মাদক কারবারী গ্রেপ্তার চন্দ্রিমা থানায় ইয়াবাসহ মাদক কারবারী সাগর গ্রেপ্তার লক্ষীপুর আইডি বাগানপাড়ায় গাঁজা ও ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার প্রকাশ্যে কিয়ারা-যশ জুটির প্রথম গান, যুগলের ‘ঘনিষ্ঠ’ দৃশ্যকে কেন্দ্র করে শুরু বিতর্ক শাহরুখ খানের ‘কিং’ ছবির বাজেট ৪৫০ কোটি টাকা

ভুল থাকতে পারে দৈনন্দিন অভ্যাসেই, জীবনযাপনে কোন বদল জরুরি

  • আপলোড সময় : ০৭-০৫-২০২৬ ০৬:৩৬:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৫-২০২৬ ০৬:৩৬:৫৯ অপরাহ্ন
ভুল থাকতে পারে দৈনন্দিন অভ্যাসেই, জীবনযাপনে কোন বদল জরুরি ছবি: সংগৃহীত
কেউ নিয়ম করে খাওয়াদাওয়া করেন, শরীরচর্চাও চলতে থাকে সমান তালে। তা সত্ত্বেও কিন্তু সুস্থ জীবন অধরা রয়ে যেতে পারে। হার্ভার্ডে প্রশিক্ষিত পেটের রোগের চিকিৎসক সৌরভ শেট্টি জানাচ্ছেন, দৈনন্দিন অভ্যাসের ছোটখাটো ভুলভ্রান্তি সুস্থ জীবনের পথে অন্তরায় হতে পারে।

প্রস্রাব ধরে রাখা: প্রস্রাব চেপে রাখার প্রবণতা শুধু ছোট নয়, বড়দের মধ্যেও থাকে। কখনও কাজের চাপে ওঠা হচ্ছে না বলেই প্রস্রাব চেপে রাখেন অনেকে। এই প্রবণতা অত্যন্ত অস্বাস্থ্যকর। বেশি ক্ষণ প্রস্রাব চেপে রাখলে ব্যাক্টেরিয়া সংক্রমণ হতে পারে, ইউরিনারি ট্র্যাক ইনফেকশন-এর ঝুঁকিও বেড়ে যায়।

বসার ভঙ্গিমা: ছোটদের পড়াশোনা করার সময় দীর্ঘ ক্ষণ বসা হোক বা অফিসে কাজের জন্য এক ভাবে বসে থাকা— বসার ভঙ্গিমা ঠিক না থাকলে, কোমরে, পিঠে ব্যথা হতে পারে। খুব সাধারণ বিষয়ই জীবনে সমস্যা ডেকে আনতে পারে।

কমোডে অনেক ক্ষণ বসে থাকা: কমোডে বসে গান শোনা, গেম খেলা, আকাশ-পাতাল ভাবার অভ্যাস থাকে অনেকেরই। কিন্তু কমোড মল ত্যাগের জায়গা, বসে থাকার নয়। চিকিৎসকের কথায়, দীর্ঘ ক্ষণ সেখানে বসে থাকলে রোগ-জীবাণুর সংক্রমণ হতে পারে।

ক্রমাগত মুখে চোখে হাত: অনেকেরই বার বার মুখে-চোখে হাত দেওয়ার প্রবণতা থাকে। এর ফলে রোগ সংক্রমণের ঝুঁকি বাড়ে। মুখে হাত দেওয়ার অভ্যাস থেকেই রোগ-জীবাণুর সংক্রমণ বাড়তে পারে। মুখে ব্রণ, ফুস্কুড়ি থাকলে বার বার হাত দেওয়া অনুচিত।

দ্রুত খাওয়া: কেউ তাড়াহুড়োয় না চিবিয়ে খান, কারও আবার দ্রুত খাবার খাওয়ার অভ্যাস থাকে। তাড়াহুড়ো করে খেলে সঠিক ভাবে পাচক রস নিঃসৃত হতে পারে না। ফলে হজমের গোলমাল হতে পারে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
বোয়ালিয়া থানায়  ইয়াবা-সহ নারী মাদক কারবারী রুমা গ্রেফতার

বোয়ালিয়া থানায় ইয়াবা-সহ নারী মাদক কারবারী রুমা গ্রেফতার