ঢাকা , বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬ , ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় মহিলা কমিশনে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চাইলেন নোরা ফাতেহি মাজেদের মিথ্যাচারের প্রতিবাদে রিয়েল এস্টেট কোম্পানির চেয়ারম্যানের সংবাদ সম্মেলন আরএমপির ৩৪তম পুলিশ কমিশনার হিসেবে যোগ দিলেন মোহাম্মদ ফয়েজুল কবির নাটোরে ৫ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার চিকিৎসার নামে ছাত্রীকে শ্লীলতাহানি, প্রধান শিক্ষক গ্রেপ্তার সলঙ্গায় ১৮০ বোতল স্ক্যাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, মোটরসাইকেল জব্দ চট্টগ্রামে ১৯৭০ পিস ইয়াবাসহ মা-ছেলে গ্রেফতার গণমাধ্যমকে স্বাধীন কাঠামোর ওপর দাঁড় করাতে চায় সরকার: তথ্যমন্ত্রী ইন্দোনেশিয়া থেকে ২ কোটি লিটার সয়াবিন তেল আনবে সরকার ভারত সবচেয়ে বড় সন্ত্রাসী, ওদের কথা কেউ বিশ্বাস করে না: পাকিস্তান সেনাবাহিনী ফিক্সিংয়ের অভিযোগে এক ক্রিকেটারসহ ৫ জনকে শাস্তি দিলো বিসিবি শপিংমল ও দোকানপাট খোলা রাখার সময় নিয়ে নতুন সিদ্ধান্ত তীয় সন্তান জন্মের পর স্তন্যপানের কোন অভিজ্ঞতার কথা জানালেন ইলিয়ানা ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে চতুর্থদিনেও নোয়াখালীতে বিক্ষোভ রেমিট্যান্সে সুবাতাস, ৬ দিনেই এলো ৭৫ কোটি ডলার ভুল থাকতে পারে দৈনন্দিন অভ্যাসেই, জীবনযাপনে কোন বদল জরুরি স্মার্টফোনে জুয়া খেলায় যুবকের জেল-জরিমানা ১১৮ জনের স্বাক্ষর নিয়ে আসুন, থালাপতিকে আবারও ফিরিয়ে দিলেন গভর্নর রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় যুক্তরাষ্ট্রে ৭ বছরের শিশু হত্যার দায়ে সাবেক ফেডএক্স চালকের মৃত্যুদণ্ড

ভুল থাকতে পারে দৈনন্দিন অভ্যাসেই, জীবনযাপনে কোন বদল জরুরি

  • আপলোড সময় : ০৭-০৫-২০২৬ ০৬:৩৬:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৫-২০২৬ ০৬:৩৬:৫৯ অপরাহ্ন
ভুল থাকতে পারে দৈনন্দিন অভ্যাসেই, জীবনযাপনে কোন বদল জরুরি ছবি: সংগৃহীত
কেউ নিয়ম করে খাওয়াদাওয়া করেন, শরীরচর্চাও চলতে থাকে সমান তালে। তা সত্ত্বেও কিন্তু সুস্থ জীবন অধরা রয়ে যেতে পারে। হার্ভার্ডে প্রশিক্ষিত পেটের রোগের চিকিৎসক সৌরভ শেট্টি জানাচ্ছেন, দৈনন্দিন অভ্যাসের ছোটখাটো ভুলভ্রান্তি সুস্থ জীবনের পথে অন্তরায় হতে পারে।

প্রস্রাব ধরে রাখা: প্রস্রাব চেপে রাখার প্রবণতা শুধু ছোট নয়, বড়দের মধ্যেও থাকে। কখনও কাজের চাপে ওঠা হচ্ছে না বলেই প্রস্রাব চেপে রাখেন অনেকে। এই প্রবণতা অত্যন্ত অস্বাস্থ্যকর। বেশি ক্ষণ প্রস্রাব চেপে রাখলে ব্যাক্টেরিয়া সংক্রমণ হতে পারে, ইউরিনারি ট্র্যাক ইনফেকশন-এর ঝুঁকিও বেড়ে যায়।

বসার ভঙ্গিমা: ছোটদের পড়াশোনা করার সময় দীর্ঘ ক্ষণ বসা হোক বা অফিসে কাজের জন্য এক ভাবে বসে থাকা— বসার ভঙ্গিমা ঠিক না থাকলে, কোমরে, পিঠে ব্যথা হতে পারে। খুব সাধারণ বিষয়ই জীবনে সমস্যা ডেকে আনতে পারে।

কমোডে অনেক ক্ষণ বসে থাকা: কমোডে বসে গান শোনা, গেম খেলা, আকাশ-পাতাল ভাবার অভ্যাস থাকে অনেকেরই। কিন্তু কমোড মল ত্যাগের জায়গা, বসে থাকার নয়। চিকিৎসকের কথায়, দীর্ঘ ক্ষণ সেখানে বসে থাকলে রোগ-জীবাণুর সংক্রমণ হতে পারে।

ক্রমাগত মুখে চোখে হাত: অনেকেরই বার বার মুখে-চোখে হাত দেওয়ার প্রবণতা থাকে। এর ফলে রোগ সংক্রমণের ঝুঁকি বাড়ে। মুখে হাত দেওয়ার অভ্যাস থেকেই রোগ-জীবাণুর সংক্রমণ বাড়তে পারে। মুখে ব্রণ, ফুস্কুড়ি থাকলে বার বার হাত দেওয়া অনুচিত।

দ্রুত খাওয়া: কেউ তাড়াহুড়োয় না চিবিয়ে খান, কারও আবার দ্রুত খাবার খাওয়ার অভ্যাস থাকে। তাড়াহুড়ো করে খেলে সঠিক ভাবে পাচক রস নিঃসৃত হতে পারে না। ফলে হজমের গোলমাল হতে পারে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আরএমপির ৩৪তম পুলিশ কমিশনার হিসেবে যোগ দিলেন মোহাম্মদ ফয়েজুল কবির

আরএমপির ৩৪তম পুলিশ কমিশনার হিসেবে যোগ দিলেন মোহাম্মদ ফয়েজুল কবির