ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬ , ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অন্তঃসত্ত্বা দীপিকাকে সব সময় আগলাচ্ছেন শাহরুখ! সান্তাহারে জায়গা বিরোধে বিএনপি নেতা ইকবাল হোসেনকে কুপিয়ে আহত পাবনায় ইয়াং জার্নালিস্টের বৃক্ষরোপণ তানোরে সাব-রেজিষ্ট্রি অফিসের কর্মকর্তা কর্মচারী দলিল লেখক ও নকল নবিসদের সঙ্গে এমপির মতবিনিময় ​পীরগঞ্জে অগ্নিকাণ্ডে ও ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউ টিন বিতরণ গুরুদাসপুরে দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি মতিন ও সম্পাদক এহসান দুই বছর পর বড় পর্দায় ফিরছেন মৌসুমী, ১৫ মে মুক্তি পাচ্ছে ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়নের সৌজন্য সাক্ষাৎ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে উদ্ধার হারানো ল্যাপটপ ব্যাগ, মালিককে ফেরত দিল আরএমপি দুর্গাপুর পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করলেন এমপি নজরুল ইসলাম মন্ডল কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের নিষেধাজ্ঞা উপেক্ষা করে যেভাবে ইরানে পৌঁছাচ্ছে স্টারলিংক ইন্টারনেট এআই অপব্যবহার ঠেকাতে আইনি পদক্ষেপ নিলেন টেইলর সুইফট হরমুজ হবে মার্কিন ‘জলদস্যুদের’ কবরস্থান: ইরান ট্রাফিক লঙ্ঘন সিসি ক্যামেরায় শনাক্ত, ই-প্রসিকিউশন ব্যবস্থায় যাচ্ছে নোটিশ ঈদে নতুন রূপে আসছেন পূজা চেরি ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ দিয়ে ফিরছেন মৌসুমী সিংড়ায় বোরো ধান সংগ্রহের উদ্বোধন করলেন এমপি আনু হাট থেকে কেনা শ্রমিকের হাতে প্রাণ গেল বৃদ্ধার মেয়েকে নিয়ে মালদ্বীপে ছুটি উপভোগ সিদ্ধার্থ-কিয়ারার

এষা দেওলের সঙ্গে ‘প্রেম’ নিয়ে মুখ খুললেন জায়েদ খান!

  • আপলোড সময় : ১৯-০৬-২০২৫ ০১:৩৯:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৬-২০২৫ ০১:৩৯:৩০ অপরাহ্ন
এষা দেওলের সঙ্গে ‘প্রেম’ নিয়ে মুখ খুললেন জায়েদ খান! ছবি: সংগৃহীত
বলিউড অভিনেতা জায়েদ খান ইন্ডাস্ট্রিতে চকোলেট হিরো হিসাবে নিজের ছাপ রেখেছিলেন। যদিও জায়েদ খানের বলিউড-যাত্রা ছিল বেশ ছোট্ট। সঙ্গে জায়েদ আলোচনায় ছিলেন হেমা ও ধর্মেন্দ্রর কন্যা এষা দেওলের সঙ্গে প্রেমের খবরে।

এতদিন পর এষার সঙ্গে সম্পর্কের খবরে, নীরবতা ভেঙে নিজেদের সম্পর্কের সত্যিটা সামনে আনলেন জায়েদ। সম্প্রতি সিদ্ধার্থ কাননকে সাক্ষাৎকার দিয়েছেন জায়েদ খান। এষা দেওলের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে, জায়েদ এষাকে ‘জীবনভর কি দোস্ত’ বলে সম্বোধন করেন।

এষার সঙ্গে ডেটিং নিয়ে প্রশ্ন করলে জায়েদের কাছ থেকে জবাব আসে, ‘না এষার সঙ্গে আমার কখনোই কোনো সম্পর্ক ছিল না। আমরা একসঙ্গে অনেকগুলো ছবিতে কাজ করেছি। আমি সবসময় আমার স্ত্রী মালাইকার সঙ্গেই সম্পর্কে ছিলাম এবং এষা ও আমার স্ত্রী মালাইকা সবসময়খুব ভালো বন্ধু। এষা খুব মিষ্টি, আর আমি বেশি কিছু বলতে চাই না, ও আমার সারা জীবনের বন্ধু।’

জায়েদ খান এবং এষা দেওল বহু ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন। 'চুরা লিয়া হ্যায় তুমনে', 'দশ', 'ক্যাশ'-এর মতো ছবিতে একসঙ্গে দেখা গিয়েছে দু'জনে। ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গে 'শব্দ' ছবিতে কাজ করেছিলেন জায়েদ খান। এই দুজন ছাড়াও এই ছবিতে মুখ্য ভূমিকায় ছিলেন সঞ্জয় দত্ত। এটি একটি সাইকোলজিক্যাল থ্রিলার ফিল্ম ছিল, যেখানে ত্রিকোণ প্রেম দেখানো হয়েছিল। তবে ছবিটি বক্স অফিসে তেমন সাড়া ফেলতে পারেনি।

এই সাক্ষাৎকারে রাই-সুন্দরীর সঙ্গে কাজের অভিজ্ঞতাও ভগ করে নেন জায়েদ। বলেন, ছবির সেটে পৌঁছে তিনি খুব নার্ভাস হয়ে পড়েছিলেন, ঐশ্বর্যর সঙ্গে শ্যুটিং করতে হবে বলে কথা! জায়েদ জানান, ‘আমি ভীষণ নার্ভাস ছিলাম। তবে ঐশ্বর্য এসে নিজেই আমার সঙ্গে কথা বললেন। এসে বললেন, 'হাই! একসঙ্গে রিহার্সল করতে চাও?' আমি ভাবতে থাকি, কী সুন্দর! ন্যাচারাল বিউটি যাকে বলে। ইশ্বর ওঁর মঙ্গল করুন।’

ষদিও এষা বর্তমানে সিঙ্গেল। গত বছর, অর্থাৎ ২০২৪ সালে হিরে ব্যবসায়ী বর, ভরত তখতানির সঙ্গে ডিভোর্স হয় এষা দেওলের। দুই মেয়েকে নিয়ে অভিনেত্রী চলে আসেন মা হেমার কাছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের

কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের