ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ , ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন প্রকল্প নিয়ে পরিকল্পনা কমিশনের সদস্যের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময় তানোরে মাচায় তরমুজ চাষ জনপ্রিয় হয়ে উঠেছে নয় মাস পর একই কায়দায় লালপুর ভূমি অফিসে আবারও চুরি ​ঠাকুরগাঁওয়ে মিড ডে মিলের ডিম খেয়ে অসুস্থ ২০ শিক্ষার্থী, সপ্তাহে দ্বিতীয় ঘটনা প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টারের ইন্তেকাল ‘আমরা ধনী পরিবারের সন্তান নই’! অনিচ্ছা সত্ত্বেও কিছু চরিত্রে রাজি হওয়া প্রসঙ্গে মত ফাতিমার নেতানিয়াহু মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গেই খালি জাতিসংঘের অধিবেশন কক্ষ কাজীদের ক্ষমতা শেষ, ভারতে মুসলিমদের বিয়ে নিয়ে নতুন সিদ্ধান্ত! তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা গেলে মাদক ও অপরাধ থেকে দূরে রাখা সম্ভব, রিটন বিজয়কে নিয়ে রাশমিকা: ‘ও আমারই, তবুও ওর ওপর ক্রাশ খাওয়া থামে না’ ‘গ্যাসের সরবরাহ কিছুটা বেড়েছে, শিগগিরই আরও উন্নতি হবে’ সাপে কাটার পর মেয়ে ও সাপ নিয়ে হাসপাতালে ছুটলেন বাবা নাটোরে শিশুর আঙুল কাটার অভিযোগ, কনস্টেবল ও তার স্ত্রী গ্রেপ্তার চট্টগ্রামে পৃথক অভিযানে ৩৩ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ রায়ানের শেষ মহূর্তের গোলে সম্মান বাঁচল ব্রাজিলের এক ট্রলারে ধরা পড়ল ৬০ মণ ইলিশ মা-বোনকে পিটিয়ে ঘরে আগুন দিলেন যুবক, ঘটনা কী বিয়ের প্রলোভনে শ্যালিকাকে ধর্ষণ, গ্রেপ্তার দুলাভাই ১৫ হাজার টাকার দলিলে ঘুষ ২ লাখ, কমিশন ২০ হাজার

গরমে পেট ঠান্ডা রাখতে নিয়মিত কাঁচা পেঁয়াজ খাওয়া কি ভাল?

  • আপলোড সময় : ০৭-০৫-২০২৬ ০৫:৫৮:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৫-২০২৬ ০৫:৫৮:৫০ অপরাহ্ন
গরমে পেট ঠান্ডা রাখতে নিয়মিত কাঁচা পেঁয়াজ খাওয়া কি ভাল? ফাইল ফটো
মরু অঞ্চলের মানুষ রোদে বেরোনোর আগে কাঁচা পেঁয়াজ খাওয়ার পাশাপাশি পকেটেও একটি ছোট পেঁয়াজ রাখেন। তাদের বিশ্বাস, এতে চারপাশের তাপ শরীরে কম লাগে। তা ছাড়া রাজস্থানি খাওয়াদাওয়াতেও ‘পেঁয়াজের কচুরি’ বা কাঁচা পেঁয়াজের চাটনি খাওয়ার চল রয়েছে।

একই ভাবে বিহারের মানুষও গরমে পেঁয়াজের রস দিয়ে ছাতুর শরবত খেয়ে থাকেন। রুক্ষ রাজ্যটিতে গরম কালে তাপমাত্রার পারদ অনেকটাই উপরে ওঠে। তাতে যাতে মানুষ অসুস্থ হয়ে না পড়েন, তাই ছাতু মাখাতেও কাঁচা পেঁয়াজ মিশিয়ে খান বিহারবাসী।

পশ্চিমবঙ্গ বা ওড়িশার মানুষ গরমে যে পান্তাভাত বা পাখালা ভাত খান তার সঙ্গেও কাঁচা পেঁয়াজ খাওয়া হয়। দক্ষিণ ভারতে আবার দই-ভাতের সঙ্গে কাঁচা পেঁয়াজ খাওয়ার রেওয়াজ আছে, যা খুব ভাল প্রোবায়োটিক হিসাবে কাজ করে।

মোট কথা, গরম থেকে বাঁচার উপায় হিসাবে যুগ যুগ ধরে পেঁয়াজে ভরসা করে আসছেন মানুষ। কিন্তু কেন? পেঁয়াজে কী এমন আছে, যার জন্য পেঁয়াজ খেলে গরমে শরীর সুস্থ থাকে?

কেন পেঁয়াজ খাবেন?
পেঁয়াজে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম এবং সোডিয়াম, যা শরীরের ইলেক্ট্রোলাইট ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। এতে ‘কোয়েরসেটিন’ নামের উপাদান রয়েছে, যা সবচেয়ে বেশি পাওয়া যায় গাঢ় লাল রঙের পেঁয়াজে। এই কোয়েরসেটিন হল এক ধরনের প্রাকৃতিক অ্যান্টি-হিস্টামিনের মতো। যা সানস্ট্রোক বা গরম হাওয়া কিংবা লু লেগে শরীর ভিতর থেকে শুকিয়ে যাওয়ার মতো সমস্যায় বাঁচায়। পেঁয়াজের এসেনসিয়াল অয়েল শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণেও সহায়তা করে, যা বেশি গরমে কাজে লাগে।

কখন খাবেন?
পেঁয়াজ খাওয়ার উপযুক্ত সময় হল দুপুর। ভাত বা রুটির সঙ্গে কাঁচা পেঁয়াজ খেতে পারেন। রোদে বাইরে যাওয়ার আগে বা রোদ থেকে ফিরে এসে কাঁচা পেঁয়াজ খেলে লু লাগার ঝুঁকি কমে। তবে রাতে অতিরিক্ত কাঁচা পেঁয়াজ এড়িয়ে চলাই ভাল, কারণ রাতে হজম করার ক্ষমতা দুর্বল থাকে। কাঁচা জিনিস হজম করতে অসুবিধা হতে পারে। গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা হতে পারে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা গেলে মাদক ও অপরাধ থেকে দূরে রাখা সম্ভব, রিটন

তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা গেলে মাদক ও অপরাধ থেকে দূরে রাখা সম্ভব, রিটন