ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬ , ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে নিরাপদ আবাসন ও জলবায়ু সহনশীল নগর গঠনে সংলাপ অনুষ্ঠিত নগরীতেতে হেরোইন-ইয়াবা-গাঁজা-সহ মাদক কারবারী গ্রেফতার-৭ রাজশাহীতে জনবান্ধব পুলিশিং জোরদারে কমিশনার ফয়েজুল কবিরের উদ্যোগ এনবিআরের হঠাৎ বিশেষ সতর্কবার্তা নিয়ামতপুরে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও চোলাই মদসহ গ্রেপ্তার ২ বিশেষায়িত বাহিনীগুলোকে আরও আধুনিকায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী রাজশাহীসহ ১৮ অঞ্চলে রাতের মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩ আজ যে একাদশ নিয়ে নরওয়ের বিপক্ষে মাঠে নামতে পারে ব্রাজিল পাপনের একযুগের ‘অন্তহীন’ দুর্নীতির জট খুলছে দুদক রাণীনগরে নগদ অর্থসহ বিভিন্ন অনুদান বিতরণ বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে ব্যক্তিগত উদ্যোগে নগদ অর্থ উপহার দিলেন রাসিক প্রশাসক ষষ্ঠ সমাবর্তন ও হীরক জয়ন্তী উপলক্ষে রুয়েটে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পীরগঞ্জে ‘জিয়ারের চাল’ ও নগত টাকা’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন বিএসটিআইয়ের অভিযানে রাজশাহীতে দুই বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা রাণীশংকৈল ৫০ শয্যার হাসপাতালে দ্বিগুন রোগী: চিকিৎসাসেবায় হিমশিম রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ৩জনের কারাদন্ড বর্ষার শুরুতেই ভক্ত ও দর্শনার্থীদের ভীড়ে উৎসবমুখর চলনবিলর তিশিখালীর মাজার পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম রাণীশংকৈলের রাজমনির মৃত্যু ঘিরে রহস্য, পাবনায় ছাত্রী নিবাস থেকে মরদেহ উদ্ধার

লালমোহনে নারিকেল পাড়া নিয়ে সংঘর্ষে নিহত ১

  • আপলোড সময় : ০৭-০৫-২০২৬ ০৫:৫৬:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৫-২০২৬ ০৫:৫৬:০১ অপরাহ্ন
লালমোহনে নারিকেল পাড়া নিয়ে সংঘর্ষে নিহত ১ ছবি: সংগৃহীত
ভোলার লালমোহনে বিরোধীয় জমির গাছ থেকে নারিকেল পাড়াকে কেন্দ্র করে সংঘর্ষে মো. মাসুদ হাওলাদার (৪২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ উভয় পক্ষের আরও ৯ জন আহত হয়েছেন।

বুধবার (৬ মে) রাত সাড়ে ১১টায় চিকিৎসার জন্য বরিশাল নেয়ার পথে তার মৃত্যু হয়। পুলিশ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রেশমা (৩৫) তার স্বামী ফিরোজ (৪৫), তানভির (২৫) ও আক্তারকে (৩০) আটক করেছে।
 
পুলিশ জানায়, বুধবার (৬ মে) দুপুরে লালমোহন পৌরসভার ১০ নং ওয়ার্ডের মো. মাসুদ হাওলাদার বাড়ি বিরোধীয় জমির গাছ থেকে প্রতিবেশী রেশমা তার স্বামী ফিরোজসহ কয়েক নারিকেল পাড়তে যায়। এ সময় মাসুদের মেয়ে মাসুমা বাধা দিলে উভয়ের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে রেশমা তার হাতে থাকা ধারালো দা দিয়ে মাসুমার ওপর হামলা চালায়। এতে মাসুমার হাতে গুরুতর জখম হয়। বাধা দিতে আসলে মাসুমার ফুফু ফাতেমা ও প্রতিবেশী শাহিনকেও পিটিয়ে আহত করে।
 
খবর পেয়ে বাড়ির মালিক মাসুদ হাওলাদার ঘটনাস্থলে আসলে দুইপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। গুরুতর আহত হন মাসুদ হাওলাদারসহ উভয় পক্ষের ৯ জন। স্থানীয়রা তাদের উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
 
হাসপাতালে মাসুদ হাওলাদারের শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বরিশাল নেয়ার পথে ভেদুরিয়া লঞ্চঘাটে বুধবার রাত সাড়ে ১১ টায় মাসুদ মারা যান।
 
এ বিষয়ে লালমোহন থানার পরিদর্শক (তদন্ত) মো. মাসুদ জানান, নিহতের মেয়ে মাসুমা বাদী হয়ে ১৩ জনের বিরুদ্ধে মামলা করেছে। পুলিশ চারজনকে আটক করেছে। তাদের বিরুদ্ধের আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে নিরাপদ আবাসন ও জলবায়ু সহনশীল নগর গঠনে সংলাপ অনুষ্ঠিত

রাজশাহীতে নিরাপদ আবাসন ও জলবায়ু সহনশীল নগর গঠনে সংলাপ অনুষ্ঠিত