ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা

নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘ক্যাম্পাস টু ক্যারিয়ার টক-২০২৬” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০৭-০৫-২০২৬ ০৫:৪৭:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৫-২০২৬ ০৫:৪৭:২১ অপরাহ্ন
নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘ক্যাম্পাস টু ক্যারিয়ার টক-২০২৬” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘ক্যাম্পাস টু ক্যারিয়ার টক-২০২৬” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ও ডেমোক্রেসি প্র্যাকটিস সেন্টার (ডিপিসি) এর যৌথ উদ্যোগে বৃহস্পতিবার (৭ মে) সকালে ‘ক্যাম্পাস টু ক্যারিয়ার টক-২০২৬” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। সেমিনারে কুইজ ও মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন রাসিক প্রশাসক। সেমিনারে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন ও সম্মাননা স্মারক প্রদান করেন নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এনবিআইইউ) এর উপাচার্য প্রফেসর ড. এম ছায়েদুর রহমান।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের কল্যানে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ইতোমধ্যে তিনি প্রাইলট প্রকল্প আকারে বিভিন্ন নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা বাংলাদেশকে বিশ্ব দরবারে অনন্য উচ্চতায় নিয়ে যেতে চাই।

তিনি আরো বলেন, গ্রিন সিটি, ক্লিন সিটি হিসেবে রাজশাহী নগরীর অনেক সুনাম রয়েছে। রাজশাহী নগরীকে আরো সবুজ, সুন্দর, স্বাস্থ্যকর ও ফুলের নগরীতে পরিণত করতে চাই।

এ সময় রাসিক প্রশাসক শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শুধুমাত্র প্রাতিষ্ঠানিক শিক্ষাই নয়, দক্ষতা, নেতৃত্বগুণ ও বাস্তব অভিজ্ঞতাও সমান গুরুত্বপূর্ণ। তরুণদের যুগোপযোগী জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে।

সেমিনারে সভাপতিত্ব করেন নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এনবিআইইউ) এর উপাচার্য প্রফেসর ড. এম ছায়েদুর রহমান। শুভেচ্ছা বক্তব্য দেন এনবিআইইউ এর সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এম মকসুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ মাহমুদুর রহমান। সম্মানিত অতিথি ছিলেন রাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. ফারহাত তাসনিম। সমাপনী বক্তব্য প্রদান করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আফরোজা আখতার।

এ সময় এনডিআইইউ ট্রেজারার প্রফেসর মোঃ আনসার উদ্দিন সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, আমন্ত্রিত অতিথিবৃন্দ ও বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ডিপিসি’র নতুন নাম উন্মোচন করা হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার