ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আরইউজের পরিবেশক ব্যবসায়ীর ভল্ট থেকে ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, কারাগারে ৩ সিংড়ায় মাছ চাষীদের মাঝে এয়ারেটর মেশিন বিতরণ রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর উদ্বোধন নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৬ আরইউজের সভায় বক্তারা: গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে পবিত্র আশুরা ২৬ জুন নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড রুয়েটে বিএইউইটির উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, উচ্চশিক্ষা উন্নয়ন নিয়ে আলোচনা সিংড়ায় পৌর কর পুনর্মূল্যায়ন নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন রাজশাহী সফরে আম শিল্প নিয়ে আগ্রহ মার্কিন রাষ্ট্রদূতের গোপালগঞ্জে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ ‘লড়াই শেষ হয়নি’! লেবানন থেকে সেনা না-সরানোর বিষয়ে অনড় নেতানিয়াহু ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তিতে নেই গাজা, হতাশ বাস্তুচ্যুত বাসিন্দারা পুঠিয়া রাজবাড়ী পরিদর্শনে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ভাগনেকে বিয়ে করলেন মামী, দেশে ফিরে আত্মহত্যা প্রবাসীর ‘সিরিয়া সামলে নেবে’, হিজবুল্লা নিয়ে নেতানিয়াহুর কাজে বিরক্ত ট্রাম্প! রাণীনগরে মাটি খনন ও বিক্রির দায়ে জরিমানা ঝুপড়ি ঘরে এসি-সিসি ক্যামেরার রাজকীয় মাদক আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন লালমনিরহাটে পুলিশের সঙ্গে জনতার সংঘর্ষ, ডিসি-এসপির গাড়ি ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুলে রেড ক্রিসেন্টের উদ্যোগে ৩ দিনব্যাপী RCRC বেসিক ও ফার্স্ট এইড প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০৭-০৫-২০২৬ ০৫:৪৪:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৫-২০২৬ ০৫:৪৪:০৫ অপরাহ্ন
রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুলে রেড ক্রিসেন্টের উদ্যোগে ৩ দিনব্যাপী RCRC বেসিক ও ফার্স্ট এইড প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুলে রেড ক্রিসেন্টের উদ্যোগে ৩ দিনব্যাপী RCRC বেসিক ও ফার্স্ট এইড প্রশিক্ষণ অনুষ্ঠিত
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (RCRC), রাজশাহী সিটি ইউনিটের উদ্যোগে ০৪–০৬ মে ২০২৬ পর্যন্ত ৩ দিনব্যাপী “RCRC Basic and First Aid Training” সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রশিক্ষণটি প্রাণবন্ত ও ফলপ্রসূ পরিবেশে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাঃ মোঃ আমিনুল ইসলাম, অধ্যক্ষ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মোঃ শামীম হোসেন চৌধুরী, সেক্রেটারি, রাজশাহী সিটি ইউনিট। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোসনা খাতুন, সহকারী অধ্যাপক ও রেড ক্রিসেন্টের দায়িত্বরত শিক্ষক এবং শামসুদ্দিন সোনা, সহকারী অধ্যাপক।

৩ দিনব্যাপী এই প্রশিক্ষণে প্রাথমিক চিকিৎসার মৌলিক ধারণা, জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক করণীয়, আহত ব্যক্তিকে সহায়তা প্রদান, রক্তপাত নিয়ন্ত্রণ, পরিবহন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তাত্ত্বিক ও ব্যবহারিকভাবে উপস্থাপন করা হয়। অংশগ্রহণকারীরা হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে জরুরি সেবাদানে প্রয়োজনীয় দক্ষতা অর্জন করেন।

প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের স্বেচ্ছাসেবকগণ মোঃ সাদিকুল ইসলাম সরকার, ইয়াসমিন আক্তার নিশাত, মোঃ তাওহীদ হোসেন এবং দেওয়ান বাঁধন।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয় এবং সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করায় সকলকে অভিনন্দন জানানো হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এই প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীরা ভবিষ্যতে জরুরি পরিস্থিতিতে মানবিক সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আরইউজের

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আরইউজের