ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামিনে বের হওয়া ছেলের হাতে খুন হলেন ঘুমন্ত বাবা অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক গোপনে দ্বিতীয় বিয়ে করায় যে 'মাশুল' দিলেন নারী নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ তরুণী গ্রেফতার রাজশাহী সীমান্তে বিজিবির জালে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ফারডিল স্বামীর ওপর রেগে সন্তানদেরকে সঙ্গে নিয়ে হারপিক খেয়ে মরলেন মা র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে যেসব সরকারি চাকরিজীবীকে পে-স্কেল না দিতে বলেছে টিআইবি রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রুহুল কবির রিজভী আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মাষ্টমীতে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা পীরগঞ্জে সোনালী সোসাইটি'র উদ্যোগে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান। টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস

রাণীশংকৈলে লাশ চুরির আতঙ্কে কবরস্থানে স্বেচ্ছা পাহারা ৮০ বছরের বৃদ্ধ

  • আপলোড সময় : ০৭-০৫-২০২৬ ০৫:৩৪:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৫-২০২৬ ০৫:৩৪:১৭ অপরাহ্ন
রাণীশংকৈলে লাশ চুরির আতঙ্কে কবরস্থানে স্বেচ্ছা পাহারা ৮০ বছরের বৃদ্ধ রাণীশংকৈলে লাশ চুরির আতঙ্কে কবরস্থানে স্বেচ্ছা পাহারা ৮০ বছরের বৃদ্ধ
জেলার বিভিন্ন এলাকায় কবর থেকে লাশ চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এরপর থেকেই ঠাকুরগাঁওয়ের মিরডাঙ্গী কবরস্থানে স্বেচ্ছায় পাহারার দায়িত্ব নিয়েছেন মহেশপুর গুচ্ছ গ্রামের ৮০ বছর বয়সী বৃদ্ধ মোজাফ্ফর হোসেন ভাদ্রু। বয়সের ভার আর শারীরিক দুর্বলতাকে উপেক্ষা করে প্রতিদিন সন্ধ্যা নামলেই তিনি ছুটে যান কবরস্থানে। রাতভর পাহারা দেন সদ্য দাফন হওয়া কবরগুলো।

স্থানীয়রা জানান, দিনের বেলায় কবরস্থানের আশপাশে নিজের গরু-ছাগল চরান মোজাফ্ফর হোসেন। তবে সন্ধ্যা ঘনিয়ে এলেই বদলে যায় তার দায়িত্ব। হাতে লাঠি আর সঙ্গে একটি টর্চ নিয়ে কবরস্থানের চারপাশে টহল দেন তিনি। অনেক সময় গভীর রাত পর্যন্ত একাই অবস্থান করেন সেখানে।

মোজাফ্ফর হোসেন ভাদ্রু বলেন, মানুষ মারা যাওয়ার পরও যদি কবর নিরাপদ না থাকে, তাহলে এর চেয়ে কষ্টের আর কিছু নেই। যতদিন বেঁচে থাকব, ততদিন কবরস্থান পাহারা দিয়ে যেতে চাই। 

তার এই মানবিক উদ্যোগ স্থানীয়দের মাঝে প্রশংসা কুড়িয়েছে। এলাকাবাসীর মতে, প্রশাসনের পাশাপাশি সমাজের সচেতন মানুষ এগিয়ে এলে কবরস্থানসহ ধর্মীয় স্থানগুলো আরও নিরাপদ রাখা সম্ভব হবে।

মীরডাঙ্গী মহেষপুর গোরস্থান দারুলউলুম নুরানী মাদ্রাসার সহকারি শিক্ষক আঃ মমিন বলেন, ভাদ্রু চাচা দিনে কবর স্থানে গরু ছাগলকে ঘাস খাওয়ান সন্ধা হলেই আবার চলে আসেন লাশ পাহাড়ায়। বৃদ্ধ বয়সেও মোজাফ্ফর হোসেনের এই দায়িত্ববোধ ও সাহস অন্যদের জন্য অনুকরণীয়। সমাজে মানবিকতা ও দায়িত্ববোধের এমন উদাহরণ বিরল।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক

অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক