ঢাকা , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ , ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুয়েটে ‘ভয়েজ অব অ্যাওয়েকেনিং : অনলাইন ট্যালেন্ট হান্ট’ প্রতিযোগিতা অনুষ্ঠিত সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহণের আবেদন জানিয়ে রাসিক প্রশাসককে স্মারকলিপি প্রদান লালপুরে আদম আলী শিক্ষা বৃত্তির সনদ বিতরণ রাসিক প্রশাসকের সঙ্গে হড়গ্রাম নতুনপাড়া চারখুটা মোড় জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩০ কাটাখালিতে গাঁজাসহ মাদক কারবারী শুকটা গ্রেপ্তার তোর বাবাকে মারতে চাইনি কিন্তু ছুরিকাঘাত বেশি হয়ে গেছে প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় কিশোরীকে অপহরণ নাটোরে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ৫ম শ্রেণির ছাত্রের বিষপান মোহনপুরে উপকারীভোগীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করেন এমপি মিলন তানোরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি রাণীনগরে বালতির পানিতে ঢুবে শিশুর মৃতু রাণীনগরে ভেকু মেশিনে বিদ্যুতের ছেঁড়া তারে শিশু নিহত ৯জনের নামে মামলা বিশ্বনাথে জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ গোদাগাড়ীতে বাল্যবিয়ের অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা রাণীশংকৈল পৌর পরিষদের সদস্যরা জানে না বরাদ্দের খবর, চলছে নয়ছয়ে চেষ্টা আত্রাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত স্ত্রীকে মাটিচাপা দিয়ে ‘নাটক’ সাজালেন স্বামী  দেশের সব মাদরাসার জন্য জরুরি নির্দেশনা গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৭ জনের মৃত্যুদণ্ড

রাজশাহী জেলা পরিষদের আয়োজনে চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০৭-০৫-২০২৬ ০৫:২৯:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৫-২০২৬ ০৫:২৯:২৫ অপরাহ্ন
রাজশাহী জেলা পরিষদের আয়োজনে চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের আয়োজনে চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত
রাজশাহী জেলা পরিষদের আয়োজনে অসহায় ব্যক্তি ও শিক্ষার্থীদের চিকিৎসাসহায়তাসহ বিভিন্ন প্রকল্পের আওতায় আর্থিক অনুদানের চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) সকাল সাড়ে ১০টায় জেলা পরিষদের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা ও চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোঃ কাওসার হাবীবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী (ঈশা)।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “রাজশাহী জেলা পরিষদের কোটি কোটি টাকার বড় প্রকল্প না থাকলেও ছোট ছোট উন্নয়নমূলক প্রকল্প রয়েছে, যেগুলো সমাজের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”

তিনি আরও বলেন, “জেলা পরিষদ রাজশাহী সিটি কর্পোরেশন-সহ  ৯ উপজেলা নিয়ে কাজ করছে। সে তুলনায় বরাদ্দ সীমিত হলেও জনগণের কল্যাণে আন্তরিকভাবে কাজ করা হচ্ছে। সীমিত সম্পদের মধ্যেও সাধারণ মানুষের পাশে দাঁড়াতে জেলা পরিষদ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”

উপকারভোগীদের উদ্দেশ্যে তিনি বলেন, “এলাকা বা প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য যে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে, সেই টাকার কোনো অংশ কাউকে দিতে হবে না। বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী  জনাব  তারেক রহমানের নির্দেশ দেশে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না। জনগণের কল্যাণে বরাদ্দকৃত অর্থ যথাযথভাবে কাজে লাগাতে হবে।”

তিনি আরও বলেন, সমাজের অসহায়, দুস্থ  ও মেধাবী শিক্ষার্থী এবং চিকিৎসাসেবায় সহায়তার মাধ্যমে জেলা পরিষদ মানবিক দায়িত্ব পালন করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আলোচনা সভা শেষে ১৪ জন উপকারভোগীর মাঝে ১ লাখ ৭৭ হাজার টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়। এছাড়াও বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের আওতায় ১৭টি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে ১৫ লাখ ৫২ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতেমা, সহকারী প্রকৌশলী মোঃ আল আমিন মল্লিক, প্রশাসনিক কর্মকর্তা মোঃ আব্দুল আলিম, প্রধান সহকারী এ.কে.এম. এ.এস.এম. আল মতিন এবং উপ-সহকারী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) মোঃ আলেফ আলী।

এছাড়াও জেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, উপকারভোগী ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাবি’র ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: মেধাবী শিক্ষার্থীদের ১০ লক্ষ টাকার ‘এফ রহমান গোল্ড মেডেল’ দেওয়ার ঘোষণা ভূমিমন্ত্রীর

রাবি’র ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: মেধাবী শিক্ষার্থীদের ১০ লক্ষ টাকার ‘এফ রহমান গোল্ড মেডেল’ দেওয়ার ঘোষণা ভূমিমন্ত্রীর