ঢাকা , বুধবার, ২৭ মে ২০২৬ , ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঈদে নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতায় আরএমপি, নগরবাসীকে সহযোগিতার আহ্বান পুলিশ কমিশনারের আজিমনগরে প্রথমবার থামল চিলাহাটি এক্সপ্রেস, যাত্রী হয়ে এলেন প্রতিমন্ত্রী পুতুল কাটাখালীতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারী গ্রেপ্তার আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে পশুর হাট ও চট্টগ্রাম মহানগরীর কেন্দ্রীয় ঈদগাঁহ ময়দান পরিদর্শন নগরীতে পুলিশের অভিযান গ্রেফতার - ১৩ নগরীর চন্দ্রিমায় বিপুল পরিমান গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেফতার রাজশাহীতে বিজিবির অভিযানে ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেটসহ আটক ১ ঢাকার নর্দায় সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৩ চিটচিটে হয়ে যাওয়ার ভয়ে মাথায় তেল মাখছেন না? গরমের জন্য বেছে নিন হালকা কিছু বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ ঈশ্বরদীর রূপপুর গ্রিনসিটিতে রুশ নাগরিকের মৃত্যু যুক্তরাষ্ট্র আর কোনো নিরাপদ আশ্রয় পাবে না মধ্যপ্রাচ্যে: খামেনি শয়তানকে ‌‘পাথর’ নিক্ষেপ করছেন হাজিরা পশু জবাইয়ের সময় শরিকদের নাম বলা কি আবশ্যক? বাংলাদেশে ঢুকতে ভারতীয় সীমান্তে হঠাৎ শত শত মানুষের ভিড় লেবাননে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় নিহত ৩১ আদ–দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যু কৃষিজমি নষ্ট করে কোনো স্থাপনা তৈরি করা হবেনা : ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল সৌদির সঙ্গে মিল রেখে নোয়াখালীর তিন গ্রামে ঈদুল আযহা উদযাপন তানোরের নিহত ইসমাইলের স্বজনদের পাশে উপজেলা প্রশাসন

প্রকাশ্যে ক্ষমা চাইলেন নোরা ফতেহি!

  • আপলোড সময় : ০৭-০৫-২০২৬ ০৫:১৮:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৫-২০২৬ ০৫:১৮:৫৮ অপরাহ্ন
প্রকাশ্যে ক্ষমা চাইলেন নোরা ফতেহি! নোরা ফতেহি। ছবি: সংগৃহীত
‘সরকে চুনর তেরী সরকে’ গানটি নিয়ে বহু দিন ধরে বিতর্কে নোরা ফতেহি। সমাজমাধ্যমে এসে কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি। অবশেষে ক্ষমা চাইলেন।

এই গানের কথা ও দৃশ্যের বিরুদ্ধে আপত্তি উঠেছিল বিভিন্ন মহলে। বৃহস্পতিবার এই মর্মে দিল্লিতে জাতীয় মহিলা কমিশনের সামনে হাজিরা দেন নোরা। সেখানেই তিনি সকলের সামনে ক্ষমা চান। সেই সঙ্গে একটি বিশেষ উদ্যোগ নেওয়ার কথাও জানান অভিনেত্রী। নোরা জানান, তিনি অনাথ মেয়েদের পড়াশোনার দায়িত্ব নেবেন। অভিনেত্রীর কথায়, “এমন একটা পরিস্থিতিতে আমাকে ফেলে দেওয়া হয়েছে! কাউকে আঘাত করা আমার উদ্দেশ্য ছিল না। তবে একজন শিল্পী হিসাবে অবশ্যই আমি দায় নিচ্ছি। আমি সত্যিই ক্ষমাপ্রার্থী।”

‘কেডি: দ্য ডেভিল’ ছবির এই গানের জন্য ক্ষমা চাওয়ার পাশাপাশি নোরা বলেন, “সমাজকে কিছু ফিরিয়ে দেওয়া সত্যি জরুরি। তাই একটি সিদ্ধান্ত নিয়েছি। অনাথ মেয়েদের পড়াশোনার খরচের দায়িত্ব নিচ্ছি। এটাই এখন আমার লক্ষ্য।”

উল্লেখ্য, ‘সরকে চুনর তেরী সরকে’ মুক্তি পেতেই বিতর্ক তৈরি হয় সমাজমাধ্যমে। অশালীন, কুরুচিকর বলেই দাগিয়ে দেওয়া হয় গানের দৃশ্যগুলিকে। নোরার নাচের ভঙ্গিমা নিয়ে তুমুল সমালোচনা হয়। নিষিদ্ধ করা হয় গানটিকে। এই গানে নোরার সঙ্গে সমান তালে নাচতে দেখা গিয়েছে সঞ্জয় দত্তকে। এই গান প্রসঙ্গে সঞ্জয়কেও তলব করে জাতীয় মহিলা কমিশন।

গত ২৭ এপ্রিল তিনি কমিশনে হাজিরা দিয়েছিলেন। শুনানির পরে সঞ্জয়ের আইনজীবী হেমন্ত শাহ সংবাদমাধ্যমকে বলেছিলেন, “সঞ্জয় দত্ত ‘সরকে চুনর’ গানটির কথার অর্থ সম্পর্কে অবগত ছিলেন না। কারণ, এটি এমন একটি ভাষায় রেকর্ড করা হয়েছিল, যা তিনি বোঝেন না।”

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঈদে নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতায় আরএমপি, নগরবাসীকে সহযোগিতার আহ্বান পুলিশ কমিশনারের

ঈদে নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতায় আরএমপি, নগরবাসীকে সহযোগিতার আহ্বান পুলিশ কমিশনারের