ঢাকা , বুধবার, ২৭ মে ২০২৬ , ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভ্যাট থেকে সরে আসতে চায় সরকার, ধনীদের সম্পদে কর বাড়ানোর পরিকল্পনা ‘আগ্রাসনের জবাব দেব’! ফের হুঁশিয়ারি ইরানের ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা ও পরিচ্ছন্ন রাজশাহী গড়ার আহ্বান ভূমিমন্ত্রীর ঈদুল আজহা উদযাপনে নিজ নির্বাচনী এলাকায়- এজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল মাটির বুক বাঁচিয়েই উন্নয়নের মহাসড়ক”— ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের কড়া বার্তা ঈদে নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতায় আরএমপি, নগরবাসীকে সহযোগিতার আহ্বান পুলিশ কমিশনারের আজিমনগরে প্রথমবার থামল চিলাহাটি এক্সপ্রেস, যাত্রী হয়ে এলেন প্রতিমন্ত্রী পুতুল কাটাখালীতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারী গ্রেপ্তার আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে পশুর হাট ও চট্টগ্রাম মহানগরীর কেন্দ্রীয় ঈদগাঁহ ময়দান পরিদর্শন নগরীতে পুলিশের অভিযান গ্রেফতার - ১৩ নগরীর চন্দ্রিমায় বিপুল পরিমান গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেফতার রাজশাহীতে বিজিবির অভিযানে ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেটসহ আটক ১ ঢাকার নর্দায় সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৩ চিটচিটে হয়ে যাওয়ার ভয়ে মাথায় তেল মাখছেন না? গরমের জন্য বেছে নিন হালকা কিছু বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ ঈশ্বরদীর রূপপুর গ্রিনসিটিতে রুশ নাগরিকের মৃত্যু যুক্তরাষ্ট্র আর কোনো নিরাপদ আশ্রয় পাবে না মধ্যপ্রাচ্যে: খামেনি শয়তানকে ‌‘পাথর’ নিক্ষেপ করছেন হাজিরা পশু জবাইয়ের সময় শরিকদের নাম বলা কি আবশ্যক? বাংলাদেশে ঢুকতে ভারতীয় সীমান্তে হঠাৎ শত শত মানুষের ভিড়

মোহনপুরে গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিক শীর্ষক মতবিনিময় সভা

  • আপলোড সময় : ০৭-০৫-২০২৬ ০৫:০০:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৫-২০২৬ ০৫:০০:০৮ অপরাহ্ন
মোহনপুরে গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিক শীর্ষক মতবিনিময় সভা মোহনপুরে গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিক শীর্ষক মতবিনিময় সভা
রাজশাহী মোহনপুর উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে রাজশাহী আঞ্চলিক তথ্য অফিস আয়োজিত ‘গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা’ শীষর্ক গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (৭ মে) সকালে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার মো. তৌহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার ফাহিমা বিনতে আখতার, বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা তথ্য অফিসের ভারপ্রাপ্ত পরিচালক নাফেয়ালা নাসরীন।

প্রধান অতিথির বক্তব্যে ফাহিমা বিনতে আখতার বলেন, বর্তমানে গুজব প্রতিরোধ অত্যন্ত সময়োপযোগী বিষয়। গুজব সবসময় যে ভিকটিমের জন্য ক্ষতিকর তা নয়, এটা মিডিয়াকর্মীদের জন্য অনেক সময় ভয়ংকর হতে পারে। বিভিন্ন পত্রিকার নামে ফটো কার্ড ছাপিয়ে গুজব ছড়িয়ে দেওয়া হচ্ছে। গুজব দেশে ক্যান্সারের মতো ছড়িয়ে গেছে। 

তিনি বলেন, পূর্বে গুজবের উদ্দেশ্য ছিল বিভ্রান্তি তৈরি করা। জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে দিয়ে বসে বসে মজা নেওয়াই ছিল গুজবের মূল উদ্দেশ্য। কিন্তু বর্তমানে প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে। এখন বেশিরভাগ গুজব ছড়ানো হচ্ছে ভিউ ব্যবসার উদ্দেশ্যে। গুজব সম্পর্কিত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে ভিউ ব্যবসার মাধ্যমে কিছু পয়সা অর্জনই এখন মূল উদ্দেশ্য। তবে আমি বিশ্বাস করি, কিছু ভুল বোঝাবুঝি ছাড়া মোহনপুরের কোনো গণমাধ্যমকর্মী গুজবকে প্রশ্রয় দেয় না। যারা গুজব ছড়ায় তাদের জবাবদিহিতার আওতায় নিয়ে আসা দরকার।

তিনি আরও বলেন, গুজব প্রতিরোধের জন্য খুব বেশি দক্ষ হওয়া লাগবে না। এর জন্য প্রয়োজন শক্ত নৈতিকতা এবং নৈতিক ভিত্তি। প্রযুক্তিগত বিষয়ে সব জায়গায়ই প্রবেশাধিকার থাকবে। তবে আমাদের কোনটা গ্রহণ করতে হবে, কোনটা বর্জন করতে হবে এটা নির্ভর করে আমাদের বিবেকের ওপর। আধুনিক উন্নয়নের সাথে তাল মিলিয়ে আমাদের চলতে হবে, পিছিয়ে থাকা যাবে না। এসময় তিনি গত নির্বাচনে গুজব প্রতিরোধে মোহনপুরের গণমাধ্যমকর্মীদের সহযোগিতার জন্য ভূয়সী প্রশংসা করেন। গুজব প্রতিরোধে তাদের সহযোগিতা করার আহ্বান জানান।

অনুষ্ঠানের শুরুতে আঞ্চলিক তথ্য অফিসের পক্ষ থেকে প্রতিপাদ্য বিষয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করা হয়। পরে উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারী সাংবাদিকরা তাদের মতামত ব্যক্ত করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজশাহী আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মো. আতিকুর রহমান শাহ্। মোহনপুরে কর্মরত গণমাধ্যমকর্মীরা মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা ও পরিচ্ছন্ন রাজশাহী গড়ার আহ্বান ভূমিমন্ত্রীর

ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা ও পরিচ্ছন্ন রাজশাহী গড়ার আহ্বান ভূমিমন্ত্রীর