ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ , ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী কাশিয়াডাঙ্গা থানায় গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার বিপিজেএ রাজশাহী শাখার নব-নির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ রুয়েটে ক্লাইমেট ক্যাম্প অনুষ্ঠিত জয়া : পর্তুগালকে খুব ভালোবাসি কিন্তু সারাক্ষণ আর্জেন্টিনা-ব্রাজিল চিৎকার শুনতে হয় আমেরিকার বড় চমক: বি-২ বিমান থেকে এবার ‘স্টিথ’ অ্যান্টি-শিপ মিসাইল উৎক্ষেপণ জার্মানির যে রেকর্ড স্পর্শ করল ব্রাজিল কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস চুরির অভিযোগে শিশুর মাথা ন্যাড়া করে নির্যাতন গফরগাঁওয়ে শিশুকে নিয়ে বিশ্রাম কক্ষে মসজিদের ইমাম দুই তরুণীর চুল কেটে দিল গ্রামবাসী ১৭১তম ঐতিহাসিক মহান সাঁওতাল দিবস বিদ্রোহ উপলক্ষে আলোচনা সভা নগরীর মতিহার ও পবায় নারীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার হিলিতে খাবারের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের চেষ্টা চাঁপাইনবাবগঞ্জে পদ্মা ও মহানন্দায় ডুবে তিনজন নিখোঁজ গাছের পাতায় মিলল আধুনিক শহর তৈরির গোপন নকশা জুলাই গণ-অভ্যুত্থান মামলায় হাসানুল হক ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, দখলে নিয়েছে বিস্তৃত এলাকা ‘রামমন্দির ট্রাস্টে কোনো মুসলিম থাকলে এতক্ষণে এনকাউন্টার করতো’

ইসরায়েলি হামলায় ইরানে নিহত বেড়ে ৬৩৯

  • আপলোড সময় : ১৯-০৬-২০২৫ ০১:৩২:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৬-২০২৫ ০১:৩২:৪৮ অপরাহ্ন
ইসরায়েলি হামলায় ইরানে নিহত বেড়ে ৬৩৯ ছবি: সংগৃহীত
ইসরায়েলের ধারাবাহিক হামলায় ইরানে এখন পর্যন্ত অন্তত ৬৩৯ জন নিহত এবং এক হাজার ৩২০ জনের বেশি আহত হয়েছেন বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস। সংস্থাটি গতকাল বুধবার জানিয়েছে, হতাহতদের তথ্য স্থানীয় গণমাধ্যম ও নিজেদের গঠিত তথ্যভাণ্ডারের সাহায্যে যাচাই করে এই হিসাব দিয়েছে তারা। খবর দিয়েছে আলজাজিরা। 

সংস্থার তথ্যমতে, নিহতদের মধ্যে ২৬৩ জন বেসামরিক নাগরিক এবং ১৫৪ জন নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছেন। বাকি নিহতদের পরিচয় প্রকাশ করেনি তারা। এর আগে ২০২২ সালে মাহসা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে শুরু হওয়া সরকারবিরোধী আন্দোলনের সময়ও ইরানের হতাহতের তথ্য প্রকাশ করেছিল সংস্থাটি। 

তবে ইরান সরকার এখনো হামলায় নিয়মিতভাবে হতাহতের তথ্য প্রকাশ করছে না। ইরানের সর্বশেষ তথ্যমতে, নিহত হয়েছেন ২২৪ জন, আর আহত ১,২৭৭ জন। 

এদিকে, চলমান উত্তেজনার মধ্যেই ইরানে সম্ভাব্য সামরিক হামলার নীতিগত অনুমোদন দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এখনও তিনি চূড়ান্ত নির্দেশ দেননি বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। 

প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প তার উপদেষ্টাদের জানিয়ে দিয়েছেন যে, তেহরান শেষ পর্যন্ত যদি সমঝোতায় না আসে, তাহলে ইরানের পারমাণবিক স্থাপনার বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া হবে। 

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার লক্ষ্য হিসেবে সবচেয়ে গুরুত্ব পাচ্ছে ইরানের ফোর্দো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র, যা পাহাড়ের গভীরে অবস্থিত। সামরিক বিশ্লেষকদের মতে, এই স্থাপনাটি ধ্বংস করতে সবচেয়ে শক্তিশালী বোমা ব্যবহার করতে হবে। 

চলমান উত্তেজনা ও পাল্টাপাল্টি হামলার মধ্যে এ সিদ্ধান্ত আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। পরিস্থিতি এখন নতুন মোড় নেওয়ার আশঙ্কা করছে কূটনৈতিক মহল।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নানা আয়োজনে রাজশাহীতে সাঁওতাল বিদ্রোহ দিবস পালন

নানা আয়োজনে রাজশাহীতে সাঁওতাল বিদ্রোহ দিবস পালন