ঢাকা , সোমবার, ০৬ জুলাই ২০২৬ , ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিউ ইয়র্কে অপহরণ ও নির্যাতনের দায়ে বাংলাদেশি নারী দোষী সাব্যস্ত ব্যবসাবান্ধব পরিবেশে আইনশৃঙ্খলা জোরদারে চেম্বার নেতাদের সঙ্গে আরএমপির মতবিনিময় নগরীর ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাজশাহীতে রিকশাচালককে পিটিয়ে টাকা ছিনতাই: কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার গোদাগাড়ীতে হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার রাজশাহীতে আইইবি‘র উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত বিশ্বকাপ চলাকালে স্টেডিয়ামের কাছ থেকে ৬০০টির বেশি ড্রোন জব্দ করেছে এফবিআই কাটাখালিতে মেগামাইন্ড ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুলে মৌসুমি ফল উৎসব নিজের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে রাজশাহীতে ইউসুফ আলী সনির সংবাদ সম্মেলন লক্ষ্মীপুরে সালিশে দাদাকে গুলি করলেন নাতি প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে তুলে নিয়ে যায় বখাটেরা ময়মনসিংহে মায়ের ধর্ষককে গলা কেটে হত্যা করলেন ৪ ছেলে ঝিনাইদহে হাতকড়া পরানোর সময় পালালেন আসামি স্বামীর অনৈতিক কাজে রাজি না হয়ে গৃহবধূর আত্মহত্যা ২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৭৭ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি ইরানে শিগগিরই ভয়ংকর ২০ যুদ্ধবিমান পাঠাতে যাচ্ছে রাশিয়া বাংলাদেশের সীমান্ত ঘেঁষে ৬ থানা ও আউটপোস্ট চায় ভারতের পুলিশ গ্রাম দেখানোর কথা বলে মামাতো বোনকে নিয়ে যায় সাকিব, অতঃপর... হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু ‘বিয়ের আগে মেয়েদের সঙ্গে সম্পর্ক ছিল, আমি উভকামী’: আকাঙ্ক্ষা

ছেলের কবরের সামনে কান্নায় ভেঙে পড়লেন সেলিনা এবং সমস্যার কথা জানালেন নায়িকা

  • আপলোড সময় : ০৬-০৫-২০২৬ ১০:৩১:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৫-২০২৬ ১০:৩১:১৯ অপরাহ্ন
ছেলের কবরের সামনে কান্নায় ভেঙে পড়লেন সেলিনা এবং সমস্যার কথা জানালেন নায়িকা ছেলের কবরের সামনে কান্নায় ভেঙে পড়লেন সেলিনা এবং সমস্যার কথা জানালেন নায়িকা
স্বামীর সঙ্গে বিচ্ছেদ নিয়ে বহু দিন ধরে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন সেলিনা জেটলি। এ বার পুত্রশোকে একটি পোস্ট করলেন বলিউড অভিনেত্রী। নিজের প্রয়াত ছেলের কবরের কাছে গিয়ে তিনি কান্নায় ভেঙে পড়েন। সেই ছবির সঙ্গে নিজের জীবনের কঠিন সময়ের কথা তুলে ধরেছেন সেলিনা।

ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিয়োয় দেখা যায়, সেলিনা তাঁর পুত্র শামশেরের কবরের কাছে দাঁড়িয়ে আছেন। তিনি জানান, তাঁর জীবনে এখন খুব কঠিন সময় চলছে। অভিনেত্রীর দাবি, স্বামী পিটার হাগ-এর সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদের মামলা চলছে এবং এই সময় তিনি নানা ভাবে নানা সমস্যার মুখে পড়ছেন। তিনি এ-ও জানিয়েছেন, তাঁকে তাঁর সন্তানদের সঙ্গে যোগাযোগ পর্যন্ত করতে দেওয়া হচ্ছে না।

সেলিনা আরও জানান, তিনি তাঁর স্বামীর কর্মজীবনের জন্য নিজের অনেক কিছু ত্যাগ করেছিলেন। কিন্তু এখন সেই সম্পর্ক ভেঙে যাওয়ার ফলে তিনি মানসিক ভাবে ভেঙে পড়েছেন। তিনি তাঁর পোস্টে জানান, একজন মা হিসাবে এই পরিস্থিতি তাঁর জন্য খুব কষ্টদায়ক। সন্তানদের থেকে দূরে থাকা এবং তাদের সঙ্গে কথা বলতে না পারা তাঁকে আরও ভেঙে দিচ্ছে।

তবে এত কষ্টের মধ্যেও সেলিনা হাল ছাড়তে নারাজ। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, তিনি লড়াই চালিয়ে যাবেন এবং নিজের অধিকার আদায়ের জন্য শেষ পর্যন্ত চেষ্টা করবেন।

উল্লেখ্য, ২০১১ সালে অস্ট্রিয়ার হোটেল ব্যবসায়ী পিটার হাগকে বিয়ে করেন সেলিনা জেটলি। তাঁদের তিন সন্তান। গত বছর স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ এনে আদালতের দ্বারস্থ হন অভিনেত্রী।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে রিকশাচালককে পিটিয়ে টাকা ছিনতাই: কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার

রাজশাহীতে রিকশাচালককে পিটিয়ে টাকা ছিনতাই: কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার