ঢাকা , বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ , ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ চীন সফরে ট্রাম্প, একই টেবিলে বসতে পারেন পুতিন-শি-ট্রাম্প ওটিটি সিরিজে প্রথমবার টাবু, টানেল মেন-এ দেখা যাবে অভিনেত্রীকে এডিপি পর্যালোচনা সভায় আরডিএ চেয়ারম্যান সুইট তথ্য যাচাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার নয় পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে রাজশাহীতে যুবদল ও মহিলা দলের বিক্ষোভ রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ নগরীর পদ্মাপাড়সহ বিভিন্ন স্থানে ৬০ অবৈধ স্থাপনা উচ্ছেদ রাবি প্রশাসনের সঙ্গে রুহুল কবির রিজভীর মতবিনিময় রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার বাঘায় পদ্মায় অবৈধ বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা বাইরে সুস্থ, ভিতরে কি বাসা বাঁধছে মারণরোগ? কোন ৫ ক্যানসার কোনও লক্ষণ ছাড়াই শরীরে নীরবে বাড়ে? ডায়াবেটিকেরাও ভাত খেতে পারেন, রক্তে শর্করার মাত্রা ঠিক রাখতে শুধু বদলাতে হবে কৌশল রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট ‘কথা বলার শিষ্টাচার জানেন না, আপত্তিকর আচরণ’, নওয়াজউদ্দীনকে কটাক্ষ করলেন দীয়া! তৃতীয় সন্তানের জন্ম দিলেন অ্যানি হ্যাথাওয়ে! সদ্যোজাতকে নিয়ে নিউ ইয়র্কের পথে ঘুরলেন অভিনেত্রী? বন্ডের নাম বেরোতেই প্রশ্ন, নায়িকা কে! আমরা বানালাম এত বছরে দেখা সেরা ৭ ‘বন্ড গার্ল’-এর নামের তালিকা আদালত প্রাঙ্গণে পরীমনি, ‘ব্যাড টাচ বা গুড টাচ হোক, আমার তো ব্যথা লেগেছে’ নির্মাতার গাড়িতে অভিনেত্রী, থামলো অন্ধকার জায়গায় এমপিদের নির্বাচনি এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ফুটপাতে বসে আইসক্রিম খাচ্ছেন পাপন, ছবি ভাইরাল

  • আপলোড সময় : ০৬-০৫-২০২৬ ০৯:১২:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৫-২০২৬ ০৯:১২:২০ অপরাহ্ন
ফুটপাতে বসে আইসক্রিম খাচ্ছেন পাপন, ছবি ভাইরাল ফুটপাতে বসে আইসক্রিম খাচ্ছেন পাপন, ছবি ভাইরাল
এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতির ছবিটি মূহুর্তেই ছড়িয়ে পড়ল অনলাইনে! ইন্টারনেটে ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা যাচ্ছে, লন্ডনের এক কোণে, ব্যস্ত শহরের রাস্তায় বসে আইসক্রিম খাচ্ছেন নাজমুল হাসান পাপন! প্রায় দুই বছর ধরে দেশের ক্রিকেটে তিনি নেই। তবে তাকে নিয়ে আগ্রহের কমতি নেই।

ছবিটা যেন শুধু একটি মুহূর্ত নয়, বরং সময়ের এক অদ্ভুত পালাবদলের প্রতীক। যে মানুষ একসময় দেশের ক্রিকেটের কেন্দ্রবিন্দু ছিলেন, আজ তিনি আলোচনায় অন্য এক কারণে, অন্য এক প্রেক্ষাপটে। ছবিটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই আলোচনা শুরু হয়।

এটি পোস্ট করেন সাংবাদিক অলিউল্লাহ নোমান। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় দৃশ্যটি, এতে কেউ বিস্মিত, কেউ নস্টালজিক, আবার কেউ সমালোচনায় মুখর। কারণ, এই দৃশ্যের সঙ্গে অনেকের মনে ভেসে ওঠে একেবারেই ভিন্ন এক পাপন-ক্ষমতার কেন্দ্রে থাকা, দৃঢ় উপস্থিতির এক প্রশাসক।

এই প্রথম নয়, প্রবাসজীবনে তার এমন সাধারণ মুহূর্তের ছবি এর আগেও সামনে এসেছে। কখনও লন্ডনের সুপারশপে, কখনও নিরিবিলি রাস্তায় হাঁটতে দেখা গেছে তাকে। কিন্তু এবারকার ছবিটি যেন বেশি কথা বলছে- সময়ের ব্যবধান, অবস্থানের পরিবর্তন আর জীবনের অনিশ্চয়তা নিয়ে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তথ্য যাচাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার নয়

তথ্য যাচাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার নয়