ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬ , ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাবাকে বাঁচাতে গিয়ে নদীতে ডুবে ছেলের মৃত্যু ৩ বছরের নীচে ‘স্ক্রিন টাইম’ অটিজমের কারণ হতে পারে ভারতে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত বেড়ে ৯ দেশে ফিরতে যে ধরণের নিরাপত্তা চান সাকিব হাইপারটেনশনকে হারাতে পারে ব্যায়াম নোয়াখালীতে মায়ের সামনে ড্রামট্রাকের নিচে প্রাণ গেল শিশুর ‘মেট গালা’র লাল গালিচায় এই বছর দেখা মিলবে না প্রিয়ঙ্কার সরকারে অনেক মুড সুইং হয়: হাসনাত আব্দুল্লাহ ইয়েমেনে এডেন উপসাগর থেকে তেলবাহী জাহাজ অপহরণ করল জলদস্যুরা! সরকারের মতো জনপ্রশাসনের কোনো পদও চিরস্থায়ী নয়: প্রধানমন্ত্রী উৎপাদনে নতুন রেকর্ড গড়ল রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র এপ্রিলে রেমিট্যান্স এলো ৩১৩ কোটি ডলার নিয়ামতপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য সাবেক এমপিকে নিয়ে ফেসবুক পোস্ট: সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি আদ্-দ্বীন মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত নোয়াখালীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস: স্বাধীন সাংবাদিকতার পক্ষে ঐক্যের আহ্বান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৫ টিসিবির পণ্য গুদামে, ৫০ হাজার টাকা জরিমানা

সিলেটে প্রাইভেটকার খাদে পড়ে মা-ছেলের মৃত্যু

  • আপলোড সময় : ১৯-০৬-২০২৫ ০১:২৯:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৬-২০২৫ ০১:২৯:৫১ অপরাহ্ন
সিলেটে প্রাইভেটকার খাদে পড়ে মা-ছেলের মৃত্যু ফাইল ফটো
প্রাইভেটকার ভাড়া করে স্ত্রী ও তিন শিশুসন্তান নিয়ে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন জুনেদ আহমদ। পথে গাড়ির ব্রেক ফেল করলে চালক নিয়ন্ত্রণ হারান। এর পর গাড়িটি সড়কের পাশের গাছে ধাক্কা দিয়ে খাদে পড়ে প্রাণ হারান জুনেদ আহমদের স্ত্রী ও বড় ছেলে। আহত হয়েছেন তিনিসহ চারজন।

গতকাল বুধবার দুপুরে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার পারাইচক এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সিলাম ইউনিয়নের আকিলপুর গ্রামের জুনেদ আহমদের স্ত্রী ঝর্ণা বেগম (৩৫) ও বড় ছেলে সিয়াম আহমদ (৮)। আহত হয়েছেন জুনেদ, তাঁর অন্য দুই শিশুসন্তান ও প্রাইভেটকারের চালক। তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

স্থানীয়রা জানান, স্ত্রী ও তিন সন্তান নিয়ে ফেঞ্চুগঞ্জ এলাকায় আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন জুনেদ। পথে প্রাইভেটকার গাছে ধাক্কা দিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই জুনেদের স্ত্রী মারা যান। গুরুতর আহত অবস্থায় সিয়ামকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সেও মারা যায়।

এদিকে জকিগঞ্জ উপজেলায় বরযাত্রীর গাড়ির সঙ্গে অটোরিকশার সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বর-কনেসহ আটজন। বিকেলে জকিগঞ্জ-সিলেট মহাসড়কের কসকনকপুর ইউনিয়ন অফিস বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম শাহাবুদ্দিন সাবু। তিনি দুর্ঘটনাকবলিত টমটমের চালক। 

জকিগঞ্জ থানার এসআই আব্দুল্লাহ আল মোমেন বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি, বরযাত্রী বহনকারী মাইক্রোবাসের চালক বেপরোয়া গতিতে গাড়িটি চালানোয় দুর্ঘটনা ঘটেছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৫

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৫